বাংলাদেশ, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
২৮ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১০ মে ২০২৪, ৭:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মালদ্বীপ থেকে সব সেনা প্রত্যাহার করল ভারত

আন্তর্জাতিক ডেস্ক | মালদ্বীপ থেকে সব সেনা প্রত্যাহার করে নিয়েছে ভারত। মালদ্বীপ সরকার এমনটি বলেছে।

দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর দাবি অনুযায়ী সব সেনা প্রত্যাহার করল ভারত। খবর দ্য হিন্দু।

প্রেসিডেন্ট মুইজ্জুকে দেখা হয় চীনপন্থী নেতা হিসেবে। মালদ্বীপ থেকে সব ভারতীয় সেনা প্রত্যাহারে তিনি ১০ মে পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিলেন।

৯০ জনের মতো ভারতীয় সেনা মালদ্বীপে অবস্থান করছিলেন। গত বছর নির্বাচনী প্রচারাভিযানে মুইজ্জুর অন্যতম মূল প্রতিশ্রুতি ছিল এ সেনাদের ভারতে ফেরত পাঠানো।

মালদ্বীপের প্রেসিডেন্ট অফিসের প্রধান মুখপাত্র হিনা ওয়ালিদ নিউজ পোর্টাল সান.এমভিকে নিশ্চিত করেন, ভারতীয় সেনাদের সর্বশেষ ব্যাচ প্রত্যাহার করা হয়েছে। এ দফায় কতসংখ্যক ভারতীয় সেনা মালদ্বীপ ছাড়ল, সে সংখ্যা তিনি জানাননি।

এ সংখ্যা পরে জানানো হবে বলেও যোগ করেন তিনি।

ভারতের উপহার দেওয়া দুটি হেলিকল্পটার ও একটি ডর্নিয়ার উড়োজাহাজ পরিচালনা ও রক্ষণাবেক্ষণে সেনারা মালদ্বীপে অবস্থান করছিল।

এর আগে মালদ্বীপ সরকার জানায়, এ সেনাদের ৫১ জনকে ৬ মে ভারতে ফেরত পাঠানো হয়েছে।

মালদ্বীপ ৮৯ ভারতীয় সেনার উপস্থিতির কথা এর আগে জানিয়েছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবতার দেয়াল স্থাপন

১

শার্শায় সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের স্মরণসভা

২

শীতকালীন ছুটি বাতিলে ক্ষুব্ধ জবি শিক্ষার্থীরা

৩

শ্যামনগরে উপকূল দিবসের কর্মসূচিতে শিশুরা আকলো উপকূলের ঝুঁকির ছবি

৪

চাম্পাফুলের বারদহায় রাফাত হত্যার বিচারের দাবিতে ফের মানববন্ধন

৫

সাতক্ষীরা সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

৬

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর খেলা উদ্বোধন

৭

নাজিমগঞ্জ বাজারে ঘোড়া প্রতীকের গণসংযোগ

৮

শ্যামনগরে যুবদলের বিক্ষোভ

৯

শ্যামনগরে জলবায়ু পরিবর্তন, অভিযোজন ও প্রশমনবিষয়ক প্রশিক্ষণ

১০

শ্যামনগরে বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ

১১

মৌতলায় সার মজুদের দায়ে ডিলারের ৫০ হাজার টাকা জরিমানা

১২

ভারতে রানওয়ে থেকে ছিটকে পড়ল বিমান

১৩

সুন্দরবন প্রেসক্লাবের উদ্যোগে উপকূল দিবস পালিত: রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি

১৪

৩৫ হাজার নাগরিকের এনআইডি লক

১৫

বেনাপোলে শুল্ক ফাঁকির চেষ্টার অভিযোগে ২৫ টন কেমিক্যালসহ ট্রাক জব্দ

১৬

কাশিমাড়ীতে উপকূল দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মানববন্ধন

১৭

এমপি গাজী নজরুল কাণ্ডে নৈতিক দায়ের প্রশ্নে জামায়াতের আপত্তি

১৮

জবির ৫ ইউনিটে ভর্তি পরীক্ষার আবেদন ফি বাড়ল

১৯

সাতক্ষীরা প্রেসক্লাবের স্মরণসভা: জিএম নূর ইসলাম ছিলেন একজন দৃঢ়চেতা মানুষ

২০