বাংলাদেশ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২৮ ফেব্রুয়ারি ২০২৩, ১:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নারীরাই হবে আগামীর স্মার্ট বাংলাদেশের অগ্রদূত: মুস্তফা লুৎফুল্লাহ

শহীদুজ্জামান শিমুল/রিজাউল করিম: ‘শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা’ এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার তালায় ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও স্মার্ট বাংলাদেশ শীর্ষক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) তালা শিল্পকলা একাডেমির হলরুমে জাতীয় মহিলা সংস্থার আয়োজনে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

তালার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল কুদ্দুসের সভাপতিত্বে এবং তথ্য ও সেবা কর্মকর্তা সাথী রানী রায়ের সঞ্চালনায় বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ।

এ সময় আরও উপস্থিত ছিলেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ী, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চেীধুরী রেজাউল করিম, তালা প্রেসক্লাবের সভাপতি ও চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু, তালা উপজেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সুতপা রাহা, তালা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন জোয়াদ্দার, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম, নগরঘাটা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান লিপু প্রমুখ।

বৈঠকে সমাজ গঠনে নারীদের ভূমিকার কথা তুলে ধরে প্রধান অতিথি অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ বলেন, সমাজে নারীরাই প্রথম কৃষি কাজ শুরু করেছিলো। নারীরা ভোর থেকে রাত অবধি ঘরের কাজ করে থাকে। এমনকি বায়ান্নোর ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ সবক্ষেত্রেই নারীদের উল্লেখযোগ্য অবদান ছিল। নারীদের সংঘটিত করে প্রশিক্ষণের মাধ্যমে বিদ্যমান পরিস্থিতিতে সর্বক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার যোগ্য করে তুলতে পারলে তা হবে স্মার্ট বাংলাদেশ এর জন্য সহায়ক। নারীরাই হবে আগামীর স্মার্ট বাংলাদেশের অগ্রদূত।

বৈঠকে তিন শতাধিক নারী অংশ নেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

সাংবাদিক আলিমের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

সাংবাদিক শেখ আব্দুল আলিম আর নেই

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

বিএনপি সরকার জাতির সঙ্গে গাদ্দারি করেছে: শহিদুল ইসলাম মুকুল

সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের নির্বাচন: গফুর সভাপতি, গণেশ সম্পাদক

কয়রায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন

জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশনের রেজিস্ট্রেশন শুরু

নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

১০

দেবহাটায় কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়ানশিপের বাছাই ম্যাচ

১১

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, আটক জেলে কারাগারে

১২

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গু, সচেতনতায় বাড়ি বাড়ি ভিবিডির স্বেচ্ছাসেবকেরা

১৩

ইন্টোরিয়র ডিজাইনে আধুনিক সেবার প্রত্যয়ে যাত্রা করলো এস এস এন্টারপ্রাইজ

১৪

বৈরী আবহাওয়ার সুযোগে কালিন্দী নদীপথে বিএসএফের পুশ-ইনের চেষ্টা, ব্যর্থ করে দিয়েছে বিজিবি

১৫

ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণে নিয়েছে হুথি যোদ্ধারা

১৬

জিয়া ফাউন্ডেশনের নেতা পরিচয়ে চাঁদাবাজি ও মাদক কারবারী, গ্রেপ্তারের দাবিতে বিএনপি নেতাদের মানববন্ধন

১৭

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন

১৮

খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া

১৯

সাতক্ষীরায় আসছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান, অংশ নেবেন যেসব কর্মসূচিতে

২০
error: Content is protected !!