বাংলাদেশ, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
২৪ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২৭ মে ২০২৪, ১০:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঘূর্ণিঝড় রিমাল: খুলনায় ৭৬ হাজার ঘরবাড়ি বিধ্বস্ত, নিহত ১

ডেস্ক রিপোর্ট: ঘূর্ণিঝড় রিমালের ভয়াবহ তাণ্ডবে খুলনায় ৭৬ হাজারের বেশি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এ সময় গাছচাপায় একজন নিহত হয়েছেন।
উপড়ে পড়েছে ছোট-বড় প্রায় কয়েক হাজার গাছপালা। বহু মানুষের পুকুর ও মাছের ঘের, ফসলের ক্ষেত, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্টসহ তলিয়ে গেছে বহু স্থাপনা। গবাদিপশু, পুকুর ও ঘেরের মাছ জোয়ারের পানিতে ভেসে গেছে। বিদ্যুতের সংযোগ লাইনে গাছ পড়ে তার ছিঁড়ে গিয়ে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে অনেক এলাকায়। পানিবন্দি হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ। ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৪ লাখ ৫২ হাজার ২০০ মানুষ।

সোমবার (২৭ মে) সন্ধ্যায় খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাজমুল হুসেইন খান এসব তথ্য জানিয়েন।

জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ কক্ষের তথ্য সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড়ে জেলার ৭৬ হাজার ৯০৪টি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এর মধ্যে ২০ হাজার ৭০০ ঘর সম্পূর্ণ ও ৫৬ হাজার ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন ইউনিয়নের ৫২টি ওয়ার্ড ক্ষতিগ্রস্ত হয়েছে। খুলনা মহানগরীতেও অসংখ্য গাছপালা উপড়ে পড়েছে। ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৪ লাখ ৫২ হাজার ২০০ মানুষ। ঘূর্ণিঝড় চলাকালে বটিয়াঘাটা উপজেলায় জামগাছ চাপা পড়ে গাওঘরা গ্রামের গহর মোড়লের ছেলে লাল চাঁদ মোড়ল নিহত হয়েছেন।

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে রোববার (২৬ মে) ও সোমবার (২৭ মে) দিনভর এমনকি রাতেও ভারী বৃষ্টিপাত ও ঝোড়ো বাতাস বইছে খুলনা মহানগরীসহ উপকূলীয় উপজেলাগুলোতে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনিসে হেনস্তার শিকার বাঁধন, ফেসবুক লাইভে এসে যা বললেন

গাজী নজরুলকে নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার বিতর্ক

সাতক্ষীরা ল’ কলেজে প্রয়াত শিক্ষকদের স্মরণ সভা

সাতক্ষীরায় কোরেক্স মাদকসহ দুই পুলিশ কনস্টেবল গ্রেপ্তার

এশিয়ান গেমস ক্রিকেটের সূচি ঘোষণা

হাম উপসর্গে আরও ৩ জনের মৃ/ত্যু

কালিগঞ্জে মৎস্যজীবী দলের প্রস্তুতি সভা

নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য অনলাইনে কার্ড দেবে ইসি

২৭০ রানের ইনিংসে রেকর্ডবুক ভেঙে চুরমার করে দিলেন ঈশান

বুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

১০

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল জব্বার ভুঞার পদত্যাগ

১১

ফ্রিজে লুকানো ছিল মাথা, বিয়ের কয়েক মাসের মাথায় স্ত্রীকে হ/ত্যা

১২

একই দলে খেলবেন মেসি ও রোনালদো

১৩

পাকিস্তান ক্রিকেটে আবারও ফিক্সিংয়ের কালো ছায়া, সন্দেহে দুই ক্রিকেটার!

১৪

উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয়ে প্রেম, ধর্ষণ, অতঃপর….

১৫

মেসির ছেলের নেতৃত্বে শিরোপা জিতল ইন্টার মায়ামি

১৬

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃ*ত্যু, হাসপাতালে ১৩১৪

১৭

আবারও বাংলাদেশ-ভারত ট্রেন চালুর উদ্যোগ, বৈঠক আগামীকাল

১৮

৫৪ বছরের আক্ষেপ: পাইকগাছায় জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে পাঠদান

১৯

কয়রায় পুকুরে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু

২০
error: Content is protected !!