বাংলাদেশ, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
৯ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৩১ মে ২০২৪, ৫:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মুক্তি পেল আফসানা মিমির ওয়েব ফিল্ম ‘অফ দ্য মার্ক’

বিনোদন ডেস্ক | আফসানা মিমি, অভিনয়ের পাশাপাশি নির্মাতা হিসেবেও জনপ্রিয়। ২০০০ সালে ‘বন্ধন’ নামের ধারাবাহিক দিয়ে প্রথম পরিচালকের চেয়ারে বসেছিলেন মিমি।

এরপর বানিয়েছেন ‘পৌষ ফাগুনের পালা’, ‘সাড়ে তিনতলা’, ‘ডলস হাউজ’সহ বেশকিছু নাটক।

এবার এই অভিনেত্রী নির্মাণ করেছেন ওয়েব ফিল্ম। বৃহস্পতিবার (৩০ মে) থেকে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে দেখা যাচ্ছে মিমির ওয়েব ফিল্ম ‘অফ দ্য মার্ক’।

দীপু নামের এক ছেলের ক্রিকেটার হওয়ার গল্প নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি। মফস্বলের একটি মধ্যবিত্ত পরিবারের ছেলে দীপু ছোটবেলা থেকেই স্বপ্ন দেখে ক্রিকেটার হওয়ার। তবে দীপুর ক্রিকেট খেলা পছন্দ নয় বাবার। তার চাওয়া, পড়ালেখা করে ছেলে বড় চাকরি করবে।

তবে দীপুর স্বপ্নপূরণে সহায়তা করে তার মা। জমি বন্ধক রেখে ছেলেকে টাকা জোগাড় করে দেয়। দীপু ক্রিকেট একাডেমিতে ভর্তি হয়। একসময় তারা বুঝতে পারে, এত টাকা দিয়ে যেখানে ভর্তি হয়েছে, সেই প্রতিষ্ঠানটি ভুয়া। বিপাকে পড়ে যায় দীপু। তবু থেমে যায় না সে। নতুন সুযোগ খুঁজতে থাকে।

আফসানা মিমি বলেন, গল্পটা ১৪ বছরের এক কিশোরের স্বপ্ন পূরণের। সেই স্বপ্নের পেছনে তার মায়ের ত্যাগ ও সংগ্রাম কতখানি, সেটাও দেখানো হয়েছে। খুব সাধারণ একটা গল্প। তাই নির্মাণেও সেই সাধারণ বিষয়টি রাখার চেষ্টা করেছি।

‘অফ দ্য মার্ক’র বেশির ভাগ শুটিং হয়েছে বাগেরহাটে। সেখানে গিয়েই দীপু চরিত্রে চূড়ান্ত করা হয়েছে আরহামকে। এটি অভিনেতার ওটিটিতে প্রথম কাজ।

‘অফ দ্য মার্ক’-এ আরও অভিনয় করেছেন মোস্তাফিজুর নুর ইমরান, শারমিন আক্তার শর্মী, হায়াতুজ্জামান খান, খালিদ হাসান রুমি, আরিবা, আনাস, শামসুল হাদি, আশরাফুল আলম, তামান্না ইসলাম প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত হত্যায় ২ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন, ১০ জন খালাস

এসিসির সভায় প্রথমবার তামিম

জাহান্নাম থেকে মুক্তির জন্য দোয়া&

ভারতে ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির

দাসত্বের দাগ, ঔপনিবেশিক জুলুম ও চা-শ্রমিকদের মুক্তি

ফেনীর নুসরাত হত্যা মামলায় হাইকোর্টে রায় ঘোষণা চলছে

সাব্বিরের ঝড়ো ব্যাটে বাংলাদেশ এইচপির জয়

অক্টোবরেই বাংলাদেশের সাথে খেলতে চায় ব্রাজিল!

ভার‌তের ও‌ডিশা উপকূ‌লে জাহাজ ডু‌বি‌তে নি‌খোঁজ সাতক্ষীরার মামুন

ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের উদ্যোগে দেড় শতাধিক শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

১০

নিউ মার্কেট-বাঁকাল ব্রিজ অভিমুখে নির্মাণাধীন ড্রেনের উচ্চতা নিয়ে বিপাকে মানুষ

১১

খোলপেটুয়া নদীতে বাল্কহেডের সাথে সংঘর্ষ এড়াতে গিয়ে দুর্ঘটনায় কার্গো মাস্টারের মৃত্যু

১২

কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক মমতাজুর রহমানের ইন্তেকাল

১৩

সাতক্ষীরায় সেতুবন্ধন গড়ি নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা

১৪

টাইব্রেকারে শ্যামনগরকে হারিয়ে ফাইনালে আশাশুনি

১৫

কেশবপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে হাতুড়ির আঘাতে কারুশিল্পী আহত

১৬

হাইকোর্টের আদেশ অমান্য করে ঘেরে হামলা, ১০ লক্ষাধিক টাকার মাছ লুট!

১৭

কয়রায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রশিক্ষকদের প্রশিক্ষণ

১৮

সাতক্ষীরায় গ্রীন কোয়ালিশনের ষাণ্মাসিক পরিকল্পনা পর্যালোচনা কর্মশালা

১৯

ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯

২০
error: Content is protected !!