বাংলাদেশ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
৪ জুন ২০২৪, ৮:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে রাস্তা নির্মাণে ম্যাজিক, হাত দিয়ে চাপ দিলেই ভেঙে যাচ্ছে ইট

সুলতান শাহাজান/এম জুবায়ের মাহমুদ: শ্যামনগরের পদ্মপুকুরে রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। নির্মাণ কাজে ব্যবহৃত আস্ত ইট হাত দিয়ে চাপ দিলেই অর্ধেক হয়ে যাচ্ছে। এ যেন ম্যাজিক!

জানা গেচে, উপজেলার পদ্মপুকুর ইউনিয়নে সড়ক ও জনপদ বিভাগের আওতাধীন পাখিমারা থেকে চৌদ্দরশি ব্রিজ পর্যন্ত ডাবল ইটের সোলিংয়ের রাস্তা নির্মাণ করা হচ্ছে। নির্মাণ কাজে ব্যবহার করা হচ্ছে অত্যন্ত নিম্নমানের আমা ইট। সেই সাথে ব্যবহার করা হচ্ছে কালো কাদাযুক্ত ভরাট বালু।

স্থানীয়দের অভিযোগ, রাস্তার কাজ তদারকির দায়িত্বে থাকা সড়ক ও জনপদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত কারো দেখা মিলছে না সাইটে। রাস্তার অর্ধেক কাজ সম্পন্ন হলেও এখন পর্যন্ত টানানো হয়নি সাইনবোর্ড। এ সুযোগ কাজে লাগিয়ে ঠিকাদার আশরাফ হোসেন দায়সারাভাবে কাজটি সম্পাদনের পাঁয়তারা করছেন।

স্থানীয়রা বলছেন, রাস্তার কাজে দরপত্রের নিয়ম মানা হচ্ছে না। এসব বিষয়ে ঠিকাদারের লোকজনকে বলেও কোনো কাজ হচ্ছে না।

স্থানীয় বাসিন্দা আবু রায়হান বলেন, এক গাড়ি ভালো ইট এনে, ১২ গাড়ি খারাপ ইট দিয়ে ঠিকাদার কাজ চালিয়ে যাচ্ছে। যে ইট দিচ্ছে তা বৃষ্টিতে ধুয়ে যাবে। এক বছরও টিকবে না।

 

স্থানীয় বাসিন্দা জি এম আবুল কাশেম বলেন, গাবুরা ও পদ্মপুকুর ইউনিয়নের প্রধান সড়কটি এলাকাবাসীর দীর্ঘ দিনের চাওয়া। সেই রাস্তায় নয়ছয় করে কাজ করলে আমরা মেনে নেব না। ভালো মানের ইট দিয়ে রাস্তা করলে আমরা সহযোগিতা করবো।

পাতাখালী এলাকার মাসুম বিল্লাহ বলেন, গতকাল চেয়ারম্যান কাজ বন্ধ করার পরেও মঙ্গলবার পুনরায় সেই নিম্নমানের ইট দিয়ে তড়িঘড়ি করে সোলিং করা হচ্ছে এবং ভরাট বালু দিয়ে ঢেকে দেয়া হচ্ছে। চার নম্বর আমা ইট দিয়েই কাজ হচ্ছে। তাহলে বন্ধ করে লাভ কী হল?

পদ্মপুকুর ইউনিয়নের চেয়ারম্যান আমজাদুল ইসলাম আমজাদ বলেন, রাস্তায় নিম্ন মানের ইট ব্যবহার হচ্ছে জেনে উপর মহলে কথা বলে রাস্তার কাজ বন্ধ করে দিয়েছিলাম।

এ বিষয়ে সাতক্ষীরা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার পারভেজ জানান, বিষয়টি আমরা জেনেছি। সেখানে লোক পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

এ ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য আতাউল হক দোলনের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

১

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

২

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

৩

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

৪

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

৫

আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা

৬

আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যপুস্তকে ‘খেলাধুলা’ বই বাধ্যতামূলক হচ্ছে

৭

কয়রায় ডেঙ্গু প্রতিরোধে গণতান্ত্রিক সংলাপ

৮

পাইকগাছার চাঁদখালীতে পল্লী বিদ্যুতের সাবস্টেশন নির্মাণে স্থান নির্ধারণ

৯

সাতক্ষীরা সীমান্তে মাদকসহ সাড়ে ৭ লাখ টাকার পণ্য জব্দ

১০

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

১১

সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি ডা. আবুল কালাম বাবলা

১২

মারা গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা

১৩

ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন

১৪

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৫

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

১৬

তারেক রহমানকে নিয়ে স্ট্যাটাসে যা বললেন জাপানের প্রধানমন্ত্রী

১৭

আমন ক্ষেত ফেটে চৌচির, ফলন বিপর্যয়ের শংকা

১৮

গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ শিক্ষার্থী কল্যাণ পরিষদের কমিটি গঠন

১৯

পরিবেশবান্ধব কৃষি চর্চায় মাঠ পর্যায়ে বারসিকের যুব প্রশিক্ষণ

২০