বাংলাদেশ, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৫ জুন ২০২৪, ৬:৪৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাইকগাছা উপজেলা নির্বাচনে জমে উঠেছে চাচা-ভাতিজার লড়াই

আশরাফুল ইসলাম সবুজ, পাইকগাছা: ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত হওয়া খুলনার পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৯ জুন। আর এই নির্বাচনকে ঘিরে মাঠ পর্যায়ে জমে উঠেছে প্রচার প্রচারণা। ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। সেই সাথে ভোটারদের সমর্থন আদায়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই সরগরম হয়ে উঠছে ভোটের মাঠ। প্রার্থীদের পোস্টারে ছেয়ে গেছে উপজেলা সদর, গ্রামের হাট-বাজার ও অলিগলিসহ বিভিন্ন এলাকা। প্রার্থী ও তাদের সমর্থকদের গণসংযোগসহ উঠান বৈঠক ও পথসভা চলছে প্রতিদিন। আবার গানে গানে ভোট চাওয়া হচ্ছে মাইকের মাধ্যমে।

তবে ভোটাররা বলছেন, সৎ, যোগ্য, পরোপকারী ও বিপদে যাকে কাছে পাবেন তেমন প্রার্থীকেই ভোট দেবেন তারা। তাই নির্বাচন যত ঘনিয়ে আসছে, আলোচনা ততই বাড়ছে, কে হবেন উপজেলা পরিষদের নতুন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান।

উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু, তার ভাইপো উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. শেখ আবুল কালাম আজাদ, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, আ’লীগ নেতা কৃষ্ণ পদ মন্ডল, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাড. স ম বাবর আলীর ছেলে স ম শিবলী নোমান রানা ও আসাদুল বিশ্বাস।

ভোটাররা বলছেন, চাচা-ভাতিজার লড়াই বেশ জমেছে। এর মধ্যেই কেটে উঠতে পারেন অন্য কোনো প্রার্থী।

এদিকে, ভাইস- চেয়ারম্যান বর্তমান ভাইস-চেয়ারম্যান শিহাব উদ্দীন ফিরোজ বুলু, সিরাজুল ইসলাম, বজলুর রহমান, স ম আব্দুল ওয়াহাব বাবলু, সুকুমার চন্দ্র ঢালী, এস এম হাবিবুর রহমান মুছা, মিলন মোহন মন্ডল, ফরহাদ হোসেন ফয়সাল ও বাবুল শরীফ নির্বাচন করছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, অনিতা রানী মন্ডল, ইয়াসমিন বুসরা ও ময়না খাতুন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উল্লেখ্য, নির্বাচনে ২ লক্ষ ৩১ হাজার ৯৩৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্য নারী ভোটার ১ লক্ষ ১৫ হাজার ৬৭ জন ও পুরুষ ভোটার ১ লক্ষ ১৬ হাজার ৮৭১ জন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদদলিত করতে ডাকসুর প্রবেশপথ ও সংগ্রহশালার মেঝেতে জিন্নাহ-গোলাম আযমের ছবি

অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধে বিটিআরসিকে হাইকোর্টের নির্দেশ

হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৩১৬

শিবপুর ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ জন

সাতক্ষীরায় শিশু সুরক্ষা নিশ্চিতে মতবিনিময়

টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন নিগার সুলতানা

কাকে পাশে নিয়ে জীবন কাটাতে চান মিম?

তালা সরকারি কলেজে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

কালিগঞ্জে গৃহবধূসহ দু’জনকে কুপিয়ে জখম

১০

মিলিটারি ট্রেনিং করছেন নুসরাত ফারিয়া

১১

আশাশুনির ২৭ জলাশয়ে ৩৩৩ কেজি মাছের পোনা অবমুক্ত

১২

নতুন রিশাদ-এবাদতদের খুঁজতে ৮ বছর পর ফিরছে ‘বোলার হান্ট’

১৩

আশাশুনিতে টেপা মাছ খেয়ে প্রাণ গেল গৃহকর্তার, অসুস্থ ৪

১৪

সঞ্চয়পত্রে আজ থেকে চালু নতুন পদ্ধতি

১৫

উৎপাদনে ফিরল চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার

১৬

সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে নজরুল সাংস্কৃতিক উৎসব

১৭

টি-টোয়েন্টি বিশ্বকাপে আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ অংশ নেয়নি বাংলাদেশ

১৮

তেলের দামে উত্তাপ, বিশ্বজুড়ে জ্বালানি সংকটের শঙ্কা

১৯

স্থানীয় ভোটের আইন-শৃঙ্খলা সভা পিছিয়ে ২১ সেপ্টেম্বর

২০
error: Content is protected !!