বাংলাদেশ, বুধবার, ১৯ আগস্ট ২০২৬
৪ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২১ নভেম্বর ২০২৩, ১১:০০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ঘূর্ণিঝড় মিধিলির রেখে যাওয়া দাগ || পাভেল পার্থ

বৃহস্পতিবার থেকে বৃষ্টি ও বাতাস শুরু হয় এবং পরের দিন ১৭ নভেম্বর ঘূর্ণিঝড় মিধিলি আছড়ে পড়ে বাংলাদেশে। প্রতিটি ঘূর্ণিঝড় নানামুখী দাগ ও আঘাত রাখে নানাজনের শরীর ও মনে। দেশের নানা প্রান্তে নানা জীবনে তার ক্ষত ও আঁচড় ভিন্ন। একটি ঘূর্ণিঝড়ের খতিয়ান কোনোভাবেই আরেকটি ঝড়ের সঙ্গে তুলনীয় হতে পারে না। কারণ প্রতিটি ঘূর্ণিঝড় মানুষ ব্যক্তিগত ও সামাজিক অভিজ্ঞতায় সামাল দেয়। কারও কাছে ভোলা ঘূর্ণিঝড়, কারও কাছে সিডর, কারও কাছে আইলা আবার কারও কাছে হয়তো জাওয়াদ মর্মান্তিক স্মৃতি, কিংবা কোনো বিস্মৃতি। যার যায়, যার হারায়, সে-ই জানে কী তার তড়পায়। জনমভর। নিহতের পরিসংখ্যান কিংবা উপড়ানো ঘরের সারি বা তলিয়ে যাওয়া দলিলের স্তূপ দিয়ে কি কোনো দুর্যোগের ভয়াবহতা মাপা সম্ভব?

১৯৭০ সালের ভোলা ঘূর্ণিঝড় থেকে সাম্প্রতিক মিধিলি পর্যন্ত প্রায় বিশেক ঘূর্ণিঝড় আঘাত করেছে বাংলাদেশে। করোনা মহামারির ভেতর আমপান, ইয়াস, গুলাব, জাওয়াদ ও সিত্রাং আঘাত হেনেছে। ২০২৩ সালে দেশকে সইতে হয়েছে পরপর তিনটি ঘূর্ণিঝড়। ১৪ মে আঘাত হানে মোখা, ২৫ অক্টোবর হামুন এবং সর্বশেষ ১৭ নভেম্বর মিধিলি। মোখা সন্ধ্যায় কক্সবাজারের টেকনাফে হয়েছে উপকূল অতিক্রম করে; হামুন রাতে চট্টগ্রাম-কক্সবাজার উপকূলে আছড়ে পড়ে। অবশ্য হামুনের আগে তেজ নামের আরেকটি ঘূর্ণিঝড়ও তৈরি হয়েছিল। প্রতিটি ঘূর্ণিঝড়ের নাম বিভিন্ন দেশ দিয়ে থাকে। মিধিলি মালদ্বীপের দেওয়া নাম। এর বাংলা মানে ফলপ্রসূ। ঘূর্ণিঝড় মিধিলির ক্ষয়ক্ষতি নিয়ে আমরা একেবারেই আলাপ তুলিনি। অথচ এটা চলতি বছরের আঘাত হানা তৃতীয় ঘূর্ণিঝড়। দেশের বিস্তীর্ণ উপকূলে শারীরিক ও মানসিক আঘাত তৈরি করে প্রতিটি আপৎ। মিধিলিও তার বাইরে নয়। আঘাতের দাগ উপকূল ছাপিয়ে দেশের সর্বত্র, এমনকি নগরেও রেখে যায়। সব দাগ সবার নজরে আসে না; সবার ক্ষরণ সবাই দেখতে পায় না। হয়তো তাই ভোলা, সিডর, আইলা কিংবা বুলবুল বা ফণী ছাড়া অন্যান্য ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি নিয়ে আমাদের তৎপরতা নিশ্চুপ।

মিধিলির রাতে সাতক্ষীরা রওনা দিই। পদ্মা সেতু হয়ে ভোররাতে যখন সাতক্ষীরা নামি তখন বৃষ্টি থেমে গেছে। ঠান্ডা ভেজা স্যাঁতসেঁতে চারধার। বেতনা নদীর ধারে পৌঁছাই যখন, আকাশে তখন কৃষ্ণ-ধূসর মেঘ। সন্ধ্যা ছুঁই ছুঁই। বিনেরপোতা জেলেপাড়ার সাধন চন্দ্র রায়ের শুঁটকি মাচানে শুকনো মাছ তোলায় ব্যস্ত নারী-পুরুষ। মেঘের আশঙ্কায় দ্রুত পলিথিন বিছিয়ে ঢাকছেন শুঁটকির মাচা। মেনকা দাসী এখানে জোন খাটেন। মাছ কাটা, লবণ মাখানো, মাচাতে শুকানো, উল্টেপাল্টে দেওয়া, শুঁটকি গোছানোসহ নানা রকম কাজ। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত। কাজ পেলে দিনে পান ২৫০ টাকা। তবে কেবল মাছ কাটা, ধোয়া, লবণ মাখানো হলে মজুরি কম। মাছ শুকাতে তিনটি প্রখর রোদ লাগে। মিধিলির কারণে দুই দিন শুঁটকি শুকানোর কাজ ছিল না। এক দিন কাজ বন্ধ ছিল। আরেক দিন মজুরি কম জোটে। রোদে দেওয়া যায়নি বলে মাছ সংরক্ষণে লবণও বেশি লেগেছে; জানালেন মালিক।

রোববার ভোরে সাতক্ষীরা থেকে শ্যামনগর আসি। পথে বহু আমন ধানের সোনালি কি আধপাকা জমিন ঝড়ের ধাক্কায় নেতিয়ে পড়তে দেখি। ঈশ্বরীপুর ইউনিয়নের ধূমঘাট। বিশাল সব কৃষিজমি এখানে। ধূমঘাটের একজন সফল কৃষক অল্পনা রানী মিস্ত্রি। কৃষিতে অবদানের জন্য পেয়েছেন বঙ্গবন্ধু পদক। আমন মৌসুমে সাড়ে চার বিঘা জমি চাষ করেছেন। মিধিলির কারণে প্রায় তিন বিঘা জমির ধান পড়ে গেছে। বিঘাতে ১৮ মণ ধান পেতেন। কিন্তু মিধিলির কারণে এ বছর কমপক্ষে ১০ মণ ধান কম পাবেন। আশঙ্কা করছেন, আরও ধান চিটা হবে। ঈশ্বরীপুর নয়; বুড়িগোয়ালিনী, মুন্সীগঞ্জ, কাশীমাড়ি, আটুলিয়া ও পদ্মপুকুর ইউনিয়ন ঘুরে দেখলাম বহু মানুষের আমন ধানের ক্ষতি হয়েছে। কৃষকরা ঝরে পড়া ধানগাছ একত্র করে আঁটি বেঁধে দাঁড় করিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করছেন। কৃষকের শ্রম ও সময়ের খরচ বেড়ে গেছে। বহু কৃষক জানালেন, ঝরানো ও ফেলানো দাউলেরা (ধান শ্রমিক) কাটতে চায় না। বহু পরিবারে দুশ্চিন্তার ছাপ। এবার ধান কাটা-মাড়াইয়ে খরচ বাড়বে। সাধারণভাবে দাউলের মজুরি ৩৫০ টাকা হলেও এ রকম ক্ষতিগ্রস্ত ধান কাটার খরচ বেশি। এভাবে ধান উৎপাদনের খরচও বেশি হবে এবং উৎপাদনও কম হবে, কিন্তু বাজারমূল্য বাড়বে না। নওয়াবেকীঘাট থেকে পদ্মপুকুরের পথে, খোলপেটুয়া নদীতে নৌকায় মিধিলি নিয়ে আলাপ জুড়লাম। এক প্রবীণ নারী খনার এক বচন স্মরণ করিয়ে দিলেন। যদি বর্ষে আগনে, রাজা যায় মাগনে। মিধিলির কারণে যে ক্ষতি হয়েছে, তাতে হয়তো অভাব তৈরি হবে না; রাজাকে মাগনে যেতে হবে না। কিন্তু বহু প্রান্তিক পরিবারে এসব আপৎ বরাবরই দুর্যোগ পরিস্থিতিই তৈরি করছে। পদ্মপুকুরঘাট থেকে ঝাপা, পাতাখালী, আশাশুনি, গাবুরা, কামালকাঠি, বন্যতলা যাওয়ার জন্য বহু মোটরসাইকেল দাঁড়িয়ে থাকে। জনাপঞ্চাশেক। চালক ইলিয়াস গাজীর মোটরসাইকেলে রওনা হই কামালকাঠি। পাখিমারা গ্রামের এই চালক ঘূর্ণিঝড় আইলার পর ‘কৃষক’ পরিচয় হারিয়েছেন। ৮-১০ বছর হলো মোটরসাইকেল চালান; চিংড়িঘেরে কিছু ব্যবসাপাতিও করেন। দিনে ৫০০-৭০০ টাকা আয় হয়। মিধিলির কারণে দুই দিন কোনো রোজগার নেই। বাড়িতে ৬ জন মানুষ। একার রোজগার বন্ধ থাকলে কেবল ক্ষুধা নয়, দুশ্চিন্তাও বাড়ে টগবগ।

দেশে সাধারণত মার্চ থেকে মে এবং অক্টোবর থেকে ডিসেম্বর ঘূর্ণিঝড় হয়। আশ্বিনে আইতানি আর কার্তিকে কাইতানি হয়। করোনা মহামারির ভেতর ২০২১ সালেও তিনটি ঘূর্ণিঝড় হয়েছে। এ বছরও তিনটি ঘূর্ণিঝড় হয়েছে এবং বাংলাদেশে আঘাত করেছে। বছরটি ইতিহাসের উষ্ণতম। একই সঙ্গে আছে এল নিনোর প্রভাব। এর ফলে পূর্ব ও মধ্য প্রশান্ত মহাসাগর অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ স্বাভাবিকের চেয়ে বেশি উষ্ণ থাকে। সাতক্ষীরা থেকে শ্যামনগর– মিধিলির নানামুখী আঘাত ও দাগ দেখা গেল। জলবায়ু পরিবর্তনবিষয়ক বৈশ্বিক মঞ্চ, ক্ষয়ক্ষতি তহবিল কিংবা দুর্যোগ ব্যবস্থাপনাকে এসব দাগ ও আঘাতকে গুরুত্ব দিতে হবে। সংকট মোকাবিলা ও আঘাত সামলে আশরাফ, মেনকা, অল্পনা, ইলিয়াসদের পাশে দাঁড়াতে হবে। কামালকাঠি থেকে পদ্মপুকুরঘাটে ফেরার পথে ঝুরঝুরে হওয়া এক বাঁধ যেন মরণ-চিৎকার দিয়ে ওঠে। জানি, সামনে দাঁড়িয়ে আছে শহরের এক প্রশ্নহীন কার্বন-জঞ্জাল আর করপোরেট ভোগবিলাসিতা। এই জঞ্জাল ও বিলাসিতাকে প্রশ্ন না করতে পারলে আমরা কোনোদিন প্রান্তজীবনের ক্ষয়ক্ষতি আন্দাজ করতে পারব কি?

পাভেল পার্থ: গবেষক, প্রাবন্ধিক

সূত্র: সমকাল

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে খাল-জলাশয় রক্ষায় যুবদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতির বড় বোনজামাইয়ের মৃত্যু, শোক

সাতক্ষীরায় কারিগরি দক্ষতা মেলা

প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা

হাবিবুল ইসলাম হাবিবকে ধুলিহর ইউনিয়ন বিএনপির ফুলেল শুভেচ্ছা

বিয়ে করেছেন পূজা চেরি, নেটদুনিয়া উত্তাল!

নদী রক্ষায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে বললেন মকসুমুল হাকিম চৌধুরী

বিশ্ব রাঙাতে, ইতিহাস গড়তে প্রস্তুত বসুন্ধরা স্পোর্টস সিটি

গ্যাস সংকট আরও কতদিন, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বদলে যাচ্ছে ‘বাংলাদেশ জেলের’ নাম

১০

টেস্ট ইতিহাসে ছক্কার সেঞ্চুরি: গলে বিশ্বরেকর্ড গড়লেন ঋষভ পন্ত

১১

হাম: প্রাণ গেল আরও ৭ শিশুর

১২

হঠাৎ ন্যাড়া মাথায় কেন লেডি সুপারস্টার নয়নতারা?

১৩

মিয়ানমার রোহিঙ্গাদের ‘বাঙালি’ বলায় বাংলাদেশের উদ্বেগ

১৪

সুন্দরবনে অবৈধ প্রবেশ, আটক ৪ জেলে কারাগারে

১৫

পাল্টে যাচ্ছে দেশের অর্থবছর, কার্যকর ২০২৮-২৯ থেকে

১৬

নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল পদ পেলেন ভারতের সেনাপ্রধান

১৭

নারীদের নিরাপদ যাতায়াতে ‘পিংক বাস’ উদ্বোধন

১৮

রেড কার্পেটে অভিনেত্রীকে ভক্তের জোরপূর্বক চুমু

১৯

দুদকের নতুন চেয়ারম্যান বিচারপতি আসাদুজ্জামান, প্রজ্ঞাপন জারি

২০
error: Content is protected !!