বাংলাদেশ, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
১৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৮ জুন ২০২৪, ৭:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মোদীর নতুন সরকারে ৪ মন্ত্রণালয় টিডিপি’র, জেডিইউ’র ২

আন্তর্জাতিক ডেস্ক: নরেন্দ্র মোদীর তৃতীয় সরকারে চারটি মন্ত্রণালয় পেতে যাচ্ছে চন্দ্রবাবু নাইডুর দল টিডিপি। নির্বাচনে তারা জিতেছে ১৬ আসনে। আর ১২ আসনে জেতা নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড (জেডিইউ) পাচ্ছে দুটি মন্ত্রণালয়। শনিবার (৮ জুন) সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

খবরে বলা হয়েছে, টিডিপি থেকে মোদীর মন্ত্রিসভায় ঠাঁই পেতে চলা সম্ভাব্য চার নেতার মধ্যে তিনজন হলেন- রাম মোহন নাইডু, হরিশ বালযোগী এবং দগ্গুমালা প্রসাদ।

আর নীতিশ কুমারের দল থেকে সম্ভাব্য মন্ত্রী হিসেবে দুজন জ্যেষ্ঠ নেতার নাম প্রস্তাব করা হয়েছে। তারা হলেন- লালন সিং ও রাম নাথ ঠাকুর।

বিজেপির নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোটের (এনডিএ) বৈঠকে নতুন মন্ত্রিসভার বিষয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

সূত্র বলছে, অন্ধ্র প্রদেশে ১৬টি লোকসভা আসনে জয়ী হওয়ার পর টিডিপি চারটি মন্ত্রণালয় এবং সংসদীয় স্পিকারের পদ দাবি করেছিল। আর ১২ আসনে জেতা জেডিইউ চেয়েছিল দুটি মন্ত্রী পদ।

গত ৪ জুন ঘোষিত ফলাফলে দেখা যায়, বিজেপি সর্বাধিক আসনে জয় পেলেও প্রত্যাশার চেয়ে খারাপ ফল করেছে তারা। মোদীর নেতৃত্বে আগের দুই নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেলেও এবার ২৭২ আসনের ম্যাজিক ফিগার পেরোতে ব্যর্থ হয়েছে দলটি। তারা জিতেছে ২৪০ আসনে, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতা পেতে এখনো ৩২ আসন দরকার বিজেপির।

যদিও জোটগতভাবে ২৯৩ আসনে জয় পেয়েছে এনডিএ। এর মধ্যে বিজেপির পরে উল্লেখযোগ্য আসন রয়েছে কেবল টিডিপি এবং জেডিইউ’র। ফলে তথাকথিত ‘কিংমেকার’ হয়ে উঠেছেন চন্দ্রবাবু নাইডু ও নীতিশ কুমার। গুরুত্ব পাচ্ছেন নামমাত্র আসন পাওয়া অন্য শরিকরাও।

২০১৪ ও ২০১৯ সালের নির্বাচনে বিজেপি ভূমিধস জয় পাওয়ায় দরকষাকষির সুযোগ ছিল না জোট শরিকদের। নরেন্দ্র মোদী যা দিয়েছেন, তাতেই সন্তুষ্ট থাকতে হয়েছিল তাদের। কিন্তু এবার সুযোগ বুঝে নিজেদের দাবি-দাওয়া বাড়িয়ে দিয়েছেন শরিকরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার

১

হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের

২

একনেকে ১৫,৮২৩ কোটি টাকায় ১৩ প্রকল্প অনুমোদন

৩

২২ অক্টোবরও ছুটি, দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি

৪

পাইকগাছায় বন্দোবস্ত ‌দেওয়া জমিতে সরকারি সাইনবোর্ড, বিপাকে ভূমিহীনরা

৫

প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকার, বিরোধী দলকে আলোচনার আহ্বান

৬

মানব পাচার প্রতিরোধে সভা

৭

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা

৮

৪ দলীয় প্রীতি ফুটবল টুর্নামেন্টে দেবহাটা থানা চ্যাম্পিয়ন

৯

হাইকোর্টের আদেশে নিজ দায়িত্বে ফিরলেন নবারুণ স্কুলের প্রধান শিক্ষক মালেক গাজী

১০

পিচ্চি রাজার ভারতে পলায়ন ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে তৎপর বিজিবি

১১

ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস

১২

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মনোনীত হলেন জবি শিক্ষার্থী তৌহিদ

১৩

সাতক্ষীরায় কিশোরীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

১৪

কয়রায় সুপেয় পানির সংকট সমাধানে অ্যাডভোকেসি সভা

১৫

সামেক ছাত্রশিবিরের নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট

১৬

পরীক্ষার ফল, কর্মমুখী শিক্ষা ও বাস্তবতা || মো: মামুন হাসান

১৭

কালিগঞ্জে সুকান্ত জন্মশতবার্ষিকীতে কবি-সাহিত্যিকদের সম্মাননা

১৮

ভারত থেকে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন দুই নারী

১৯

আশাশুনি উপজেলা জাসাস’র প্রতিবাদ মিছিল

২০