বাংলাদেশ, শনিবার, ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
২ আগস্ট ২০২৪, ৬:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাইকগাছায় দুর্বৃত্তদের হামলায় সাংবাদিক সবুজ আহত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় দুর্বৃত্তদের হামলায় মারাত্মক আহত হয়েছেন দৈনিক স্বদেশ প্রতিদিন ও ভয়েজ অব টাইগার এর উপজেলা প্রতিনিধি ও পাইকগাছা প্রেসক্লাবের সহযোগী সদস্য আশরাফুল ইসলাম সবুজ। আহত সবুজ বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পিছনের রাস্তা দিয়ে বাসায় যাওয়ার সময় ৪-৫ জন দুর্বৃত্ত সাংবাদিক সবুজ এর উপর অতর্কিত হামলা চালিয়ে তাকে মারাত্মক জখম করে ফেলে রেখে যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে সবুজকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন।

এদিকে, এ ঘটনায় দোষীদের খুজে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের নিকট জোর দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন পাইকগাছা প্রেসক্লাবের সদস্যবৃন্দ।

বিবৃতিদাতারা হলেন, পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি এফ এম এ রাজ্জাক, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহম্মেদ, সহ সভাপতি তৃপ্তি রঞ্জন সেন ও আব্দুল আজিজ, যুগ্ম সম্পাদক এন ইসলাম সাগর, কোষাধ্যক্ষ এস এম বাবুল আক্তার, দপ্তর সম্পাদক স্নেহেন্দু বিকাশ, জি এম গফুর , এস এম আলাউদ্দিন সোহাগ, আলাউদ্দিন রাজা, বি সরকার, প্রমথ রঞ্জন সানা, এম আর মন্টু, আব্দুর রাজ্জাক বুলি, এফ এম বদিউজ্জামান, আবুল হাসেম, পূর্ণ চন্দ্র মন্ডল, কৃষ্ণ রায়, শাহ জামান বাদশা, শাহরিয়ার, উজ্জ্বল দাশ ।

এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাটি দুঃখজনক। এ ঘটনায় থানায় জিডি হয়েছে। তদন্ত চলমান রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্যারাগুয়েকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত শুরু যুক্তরাষ্ট্রের

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগ, এসআইসহ তিনজন প্রত্যাহার

মিঠাপানি সংকটে উপকূলের ভবিষ্যৎ: সমাধানের খোঁজে কর্মশালা

বহিষ্কারাদেশ প্রত্যাহারের পরই সাক্ষীকে হুমকি যুবদল নেতার

কয়রায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম

নিষেধাজ্ঞার মধ্যেও সুন্দরবনে মধু আহরণ, ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

বাংলাদেশের নতুন সরকারের সাথে ভারতের সম্পর্ক আরো গভীর হবে: দীনেশ ত্রিবেদী

ভোমরায় ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ

আশাশুনিতে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম

১০

কেশবপুরে বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী: তরুণদের মেধা বিকাশে জোর

১১

বড় বিভ্রাটের কবলে ফেসবুক

১২

খুলনায় বাড়ির পাশে বিএনপিকর্মীকে গুলি করে হত্যা

১৩

অবাস্তব ভিত্তির গতানুগতিক বাজেট: সিপিডি

১৪

মেধা ও উদ্ভাবনে খুদে বিজ্ঞানীদের চমক: সাতক্ষীরায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শনী

১৫

তালায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন

১৬

সম্পদ-বিবরণী প্রকাশ না করলে মিলবে না পে-স্কেল শর্ত চায় টিআইবি

১৭

সমুচা কিনতে না পারা সেই বস্তির ছেলেটি এখন ২০ হাজার কোটির মালিক

১৮

২৪ ঘণ্টার পর্যবেক্ষণে মিরাজ

১৯

খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন

২০