বাংলাদেশ, সোমবার, ০৩ আগস্ট ২০২৬
১৯ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২২ এপ্রিল ২০২৩, ৯:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সুন্দরবনে মধু আহরণ করতে যাওয়া এক মৌয়ালকে নিয়ে গেছে বাঘে

এম জুবায়ের মাহমুদ: সুন্দরবনে মধু আহরণ করতে যাওয়ার পর মোঃ মন্টু গাজী নামে এক মৌয়ালকে বাঘে ধরে নিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে।

শনিবার (২২ এপ্রিল) ওই মৌয়ালের সহকর্মীরা ফিরে এসে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত ১৯ এপ্রিল সুন্দরবনের দক্ষিণ তালপট্টি থেকে তাকে বাঘে ধরে নিয়ে যায়।

মোঃ মন্টু গাজী শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চকবারা গ্রামের সাবুদ আলী গাজীর ছেলে।

নিহত মন্টু গাজীর সহকর্মী মৌয়াল রুহুল আমিন জানান, গত ১ এপ্রিল বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন থেকে মধু আহরণের পারমিট নিয়ে তারা সুন্দরবনে প্রবেশ করেন। এক পর্যায়ে তারা সুন্দরবনের ভারতীয় অংশে ঢুকে পড়লে ১৬ এপ্রিল বিএসএফ তাঁদের নৌকাটি নিয়ে নেয়। এরপর ১৯ এপ্রিল তাঁরা ভেলায় চেপে নদীতে ভাসতে ভাসতে তালপট্টি নামক স্থানে এসে পৌঁছান। সেখান থেকেই মন্টু গাজীকে বাঘে ধরে নিয়ে যায়। চেষ্টা করেও তাঁকে তার মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। এক পর্যায়ে বনবিভাগের সদস্যরা তাদের উদ্ধার করে সুন্দরবনের কলাগাছি এলাকায় নামিয়ে দিয়ে যায়। এরপর শনিবার (২২ এপ্রিল) বিকেল ৩টায় তাঁরা গাবুরা এসে পৌঁছান।

অপর দিকে ফরেস্ট স্টেশনের দাবি, তাঁকে বাঘে ধরে নিয়ে গেছে নাকি ভারতীয় অংশে গিয়ে হারিয়ে গেছেন, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন সূত্রে জানা যায়, তাঁরা ১১ মৌয়াল গত ১ এপ্রিল বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন থেকে মধু আহরণের পাশ নিয়ে সুন্দরবনে যান। গত বুধবার (১৯ এপ্রিল) মধু আহরণের সময় তাঁকে হিং¯্র বাঘ আক্রমণ করে ধরে নিয়ে যায় বলে জানিয়েছেন তাঁর সহযোগী মৌয়াল রুহুল আমিন।

এ ব্যাপারে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের কর্মকর্তা নূর আলম জানান, ওই মৌয়ালকে বাঘে ধরে নিয়ে গেছে নাকি তিনি ভারতীয় অংশে গিয়ে হারিয়ে গেছেন, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে তাঁরা ১১ জন পাস নিয়ে মধু আহরণ করতে গিয়েছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুভেচ্ছা জানাতে দ্রুততম মানব জাকিরের বাড়িতে কালিগঞ্জের ইউএনও

শাকবাড়িয়া নদীর তীর থেকে ৭০ কেজি হরিণের মাংস উদ্ধার

কালিগঞ্জে দেশসেরা অ্যাথলেট জাকিরকে সংবর্ধনা

সুন্দরবনে কাঁকড়া শিকারে ৩ জেলে কারাগারে

পাইকগাছায় বিজ্ঞানী স্যার পিসি রায়ের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপিত

কয়রার বড়বাড়ি ও কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি আবুল কালাম আজাদ

সাতক্ষীরায় ক্লাইমেট জাস্টিস ফোরাম গঠন: ঝুমুর আহবায়ক, সুমন সদস্য সচিব

ডিএনসিসি প্রশাসক শফিকুল ও এমপি জাহাঙ্গীরের ওপর হামলা

৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিলে ৫% পর্যন্ত কর প্রণোদনা

এলপি গ্যাসের দাম বাড়লো, সন্ধ্যা থেকেই কার্যকর

১০

দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর

১১

সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু

১২

মান্দারবাড়িয়া; জেগে ওঠার অপেক্ষায় এক নীরব সৈকত || মো. মামুন হাসান

১৩

সারা দেশে সর্বোচ্চ সতর্কতা জারি পুলিশের

১৪

শর্ত সাপেক্ষে ইরানে হামলা বাতিল ঘোষণা ট্রাম্পের

১৫

রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব পেলেন তারেক রহমান

১৬

ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির নেতৃত্বে খাইরুল-হিরু-সুমন

১৭

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে নদী-খাল পুনরুদ্ধারের দাবি

১৮

টানা পঞ্চমবারের মতো সাফের সভাপতি কাজী সালাউদ্দিন

১৯

প্রাথমিকে ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান শুরু অক্টোবরে

২০
error: Content is protected !!