বাংলাদেশ, রবিবার, ১৪ জুন ২০২৬
৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
৫ ডিসেম্বর ২০২৩, ৮:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেবহাটায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অ্যাডভোকেসি সভা

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. এসএম সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা থানার ওসি বাবুল আক্তার।

আবাসিক মেডিকেল অফিসার ডা. সাকিব হাসান বাধনের সঞ্চালনায় বক্তব্য দেন দেবহাটা প্রেসক্লাব সভাপতি মীর খায়রুল আলম, পরিবার পরিকল্পনা অফিসার ডা. মফিজুল ইসলাম, ডা. শরিফ ইকবাল, আনসার ভিডিপি অফিসার আশালতা খাতুন, আশার আলো’র নির্বাহী পরিচালক আবু আব্দুল্যাহ আল আজাদ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক জগন্ময় প্রজেস বিশ্বাস, প্রোগ্রাম অফিসার তানজিম আক্তার, ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুস সাত্তার, শিক্ষক সমিতির সভাপতি খায়রুল ইসলাম প্রমুখ।

সভায় আগামী ১২ ডিসেম্বর ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে নিকটস্থ ক্যাম্পেইন স্থল বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার

সাংবাদিকদের উপর হামলা-মামলা-হুমকির প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন

খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, দুটি কার্গোসহ ৫জন আটক

জলাবদ্ধতা মোকাবেলায় টিআরএম বইয়ের মোড়ক উন্মোচন

সাতক্ষীরায় খুদে বিজ্ঞানীদের মেলা: নতুন উদ্ভাবনী ভাবনায় সমৃদ্ধ আগামীর স্বপ্ন

খুলনায় মসজিদে সন্ত্রাসীদের গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ

বিদেশিদের বসবাসে বাধ্যতামূলক নিয়ম করল সৌদি

হরিহর নদের মাটি বিক্রির অর্থ ভাগাভাগি: যশোরে জামায়াতের ৩ নেতার পদ স্থগিত

মরক্কোর সঙ্গে পারলো না ব্রাজিল, পয়েন্ট ভাগাভাগি

সাতক্ষীরায় পৃথক ঘটনায় ২ শিশুসহ ৪ জনের মৃত্যু

১০

ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ

১১

শিবগঞ্জ উপজেলার নাম বদলে হচ্ছে মহাস্থান

১২

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬

১৩

আসামে ভারতীয় বিমানবাহিনীর প্লেন বিধ্বস্ত, ৫ আরোহী নিহত

১৪

ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি ট্রাম্প

১৫

অমিতের ম্যাচসেরা ইনিংসে জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ বাংলাদেশের

১৬

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

১৭

পাইকগাছায় কপোতাক্ষ পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

১৮

প্রাণসায়র খাল পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

১৯

শার্শায় বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

২০