বাংলাদেশ, রবিবার, ০২ আগস্ট ২০২৬
১৮ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
৯ সেপ্টেম্বর ২০২৪, ৮:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা পৌরসভার ক‌য়েক কো‌টি টাকা লোপাট, কাজী ফি‌রোজ ও না‌জিম উদ্দী‌নের বিরু‌দ্ধে তদ‌ন্তের নি‌র্দেশ

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা পৌরসভার সা‌বেক ভারপ্রাপ্ত মেয়র কাজী ফি‌রোজ হাসান ও প্রধান নির্বাহী কর্মকর্তা না‌জিম উ‌দ্দীনের বিরু‌দ্ধে ক্ষমতার অপব্যবহার ক‌রে ক‌য়েক কো‌টি টাকা আত্মসাৎসহ নানা অ‌নিয়ম দুর্নী‌তির অ‌ভি‌যো‌গে তদ‌ন্তের নি‌র্দেশ দি‌য়ে‌ছে স্থানীয় সরকার বিভাগ।

‌রোববার (৮ সেপ্টেম্বর) স্থানীয় সরকার বিভাগের পৌর-১ শাখার উপস‌চিব ‌মোঃ মাহবুব আলম স্বাক্ষ‌রিত ৪৬.০০.০০০০.০৬৩.২৭.০০৬.২৩ (অংশ-১)-১০৪০ নং স্মার‌কের প‌ত্রে সাতক্ষীরার ডি‌ডিএল‌জি‌কে এ সংক্রান্ত বিষ‌য়ে তদন্ত পূর্বক প্র‌তি‌বেদন দা‌খি‌লের নি‌র্দেশ দেওয়া হ‌য়ে‌ছে।

সাতক্ষীরা পৌরসভার সা‌বেক ভারপ্রাপ্ত মেয়র কাজী ফি‌রোজ হাসান ও প্রধান নির্বাহী কর্মকর্তা না‌জিম উ‌দ্দীনের বিরু‌দ্ধে উত্থাপিত অ‌ভি‌যোগসমূ‌হের ম‌ধ্যে র‌য়ে‌ছে, সাতক্ষীরা পৌরসভার উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন সংক্রান্ত নীতিমালা অনুসরণ না করে জনগুরুত্বপূর্ণ কাজ বাদ দিয়ে নিজেদের স্বার্থে লাভজনক খাতে ভুয়া প্রকল্পের নামে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ১ কোটি ৯২ লক্ষ ৯৭ হাজার ১৮৮ টাকা আত্মসাৎ; বিভিন্ন প্রতিষ্ঠানের নামে বেআইনীভাবে আর্থিক অনুদান দেখিয়ে ২০ লক্ষ ৮০ হাজার টাকা আত্মসাৎ; কোন কাজ না করেই ২০২৩-২৪ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় ভুয়া প্রকল্প দেখিয়ে অর্থ আত্মসাৎ; অর্থ বাণিজ্যের মাধ্যমে পৌরসভার বিভিন্ন পদে ১০ (দশ) জন কর্মচারী নিয়োগ ও অর্থের বিনিময়ে বিধি বহির্ভূতভাবে ৪ জন মাস্টাররোল কর্মচারী নিয়োগ; অর্থ বাণিজ্যের মাধ্যমে পৌরসভা পরিচালিত দি পোলস্টার স্কুলে কর্মচারী নিয়োগ; প্রধান নির্বাহী কর্মকর্তা নাজিম উদ্দীন এর যোগসাজশে সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তার গাড়ী চালক শেখ শহিদুল্লাহকে বেআইনীভাবে অধিকাল ভাতা প্রদানের নামে ১ লক্ষ ৫৮ হাজার ৭৭১ টাকা আত্মসাৎ; ভাগ্যকুল মার্কেটের জায়গা বরাদ্দের নামে বিভিন্ন ব্যক্তির নিকট হতে অর্থ আদায়; কোরাইশ ফুড পার্কের লাইসেন্স এর ফাইল আটকে দিয়ে ৫০ হাজার টাকা ঘুষ গ্রহণ; এবং সাংবাদিকের সাথে যোগসাজশ করে পত্রিকায় বিজ্ঞাপনের অর্থ বেশি দেখিয়ে ৩ লক্ষ টাকা আত্মসাৎ।

স্থানীয় সরকার বিভা‌গের প‌ত্রে আনীত অভিযোগসমূহের বিষয়ে তদন্তপূর্বক সুস্পষ্ট মতামতসহ বিস্তারিত প্রতিবেদন প্রের‌ণের জন্য সাতক্ষীরার ডি‌ডিএল‌জি‌কে নি‌র্দেশ দেওয়া হ‌য়ে‌ছে।

এ প্রস‌ঙ্গে সাতক্ষীরা পৌরসভার সা‌বেক নির্বা‌চিত মেয়র তাজ‌কিন আহ‌মেদ চিশ‌তি ব‌লেন, কাজী ফি‌রোজ হাসান ও সিইও না‌জিম উদ্দীন পরস্পর যোগসাজ‌শে পৌরসভার কো‌টি কো‌টি টাকা লোপাট ক‌রে‌ছে। তদ‌ন্তপূর্বক তা‌দের স‌র্বোচ্চ শা‌স্তি দেওয়া হোক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে দেশসেরা অ্যাথলেট জাকিরকে সংবর্ধনা

সুন্দরবনে কাঁকড়া শিকারে ৩ জেলে কারাগারে

পাইকগাছায় বিজ্ঞানী স্যার পিসি রায়ের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপিত

কয়রার বড়বাড়ি ও কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি আবুল কালাম আজাদ

সাতক্ষীরায় ক্লাইমেট জাস্টিস ফোরাম গঠন: ঝুমুর আহবায়ক, সুমন সদস্য সচিব

ডিএনসিসি প্রশাসক শফিকুল ও এমপি জাহাঙ্গীরের ওপর হামলা

৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিলে ৫% পর্যন্ত কর প্রণোদনা

এলপি গ্যাসের দাম বাড়লো, সন্ধ্যা থেকেই কার্যকর

দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর

সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু

১০

মান্দারবাড়িয়া; জেগে ওঠার অপেক্ষায় এক নীরব সৈকত || মো. মামুন হাসান

১১

সারা দেশে সর্বোচ্চ সতর্কতা জারি পুলিশের

১২

শর্ত সাপেক্ষে ইরানে হামলা বাতিল ঘোষণা ট্রাম্পের

১৩

রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব পেলেন তারেক রহমান

১৪

ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির নেতৃত্বে খাইরুল-হিরু-সুমন

১৫

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে নদী-খাল পুনরুদ্ধারের দাবি

১৬

টানা পঞ্চমবারের মতো সাফের সভাপতি কাজী সালাউদ্দিন

১৭

প্রাথমিকে ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান শুরু অক্টোবরে

১৮

জাতীয় অধ্যাপক ডা. এম আর খানের ৯৮তম জন্মবার্ষিকী পালিত

১৯

নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা

২০
error: Content is protected !!