বাংলাদেশ, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
১১ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২২ এপ্রিল ২০২৩, ৯:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দর্শনার্থীদের পদচারণায় মুখরিত সাতক্ষীরার বিনোদন কেন্দ্রগুলো

গাজী মাহিদা মিজান: দীর্ঘ সিয়াম সাধনার পর পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে সাতক্ষীরার বিনোদন কেন্দ্রগুলো।

শনিবার (২২ এপ্রিল) সাতক্ষীরা জেলা সদরসহ জেলার বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা বিনোদন কেন্দ্রগুলোতে যেন তিল ধারণের ঠাই ছিল না।

সেই সাথে এসব এলাকায় ছিল দীর্ঘ যানজটও। যানজট নিরসনে ও দুর্ঘটনা এড়াতে জেলা ট্রাফিক পুলিশের লক্ষ্যণীয় তৎপরতা থাকলেও সাধারণ মানুষের উপচে পড়া ভীড়ে তা ম্লান হয়ে গেছে।

সরেজমিনে সাতক্ষীরা শহরতলীর বাকাল ডিসি ইকো পার্কে গিয়ে দেখা গেছে, সেখানে আবাল বৃদ্ধ বণিতা- সর্বস্তরের মানুষের উপচেপড়া ভীড়। সবাই যে যার মতো আনন্দ উৎসবে মেতে উঠেছেন। কেউ সেলফি তুলতে, কেউ বোট রাইন্ডিং, কেউ প্রিয়জনের সাথে আইসক্রিম খেয়ে ব্যস্ত সময় পার করছেন। আর শিশুরা মেতে উঠেছে চরকি, দোলনা, স্লিপারে।

তবে, বাকাল সড়কে দীর্ঘ যানজটের কারণে ভোগান্তিও পোহাতে হয়েছে তাদের। সেই সাথে প্রচন্ড জ্যাম ছিল সাতক্ষীরা শহরের নতুন বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিত বাইপাস সড়ক, লেক ভিউ, মোজাফফর গার্ডেন, বিনেরপোতার আব্বাসের গার্ডেনসহ ফুড কোর্টগুলোতে।

স্ত্রীকে নিয়ে ঘুরতে বের হওয়া স্কুল শিক্ষক রাসেল মাহমুদ বলেন, এতো ভীড় যে বাকাল ডিসি ইকো পার্ক পর্যন্তই যেতে পারলাম না। একইভাবে বাইপাস সড়কের দু’ধারেও দাড়ানোর পর্যন্ত জায়গা নেই। আবার, আনন্দ সবার জন্য সমান। তাই সকলেই সমান আনন্দ লাভের চেষ্টা করবে এটা স্বাভাবিক। এজন্য বাকাল ডিসি ইকো পার্কে বিশেষ বিশেষ দিবসে প্রাইভেট কার জাতীয় যানবহন নিষিদ্ধ করা উচিত। এটা এই সড়কে যানজটের মূল কারণ।

স্বামী ও সন্তানের সাথে ঘুরতে আসা আজিজুন্নেসা বলেন, দীর্ঘদিন পর সবাই আনন্দে উৎসবে মেতে উঠেছে। এটা দেখেই ভালো লাগছে। এজন্য একটু ভীড়, যানজট, অপেক্ষা এগুলো সহনীয়।

এদিকে, সাতক্ষীরা জেলা শহরের ন্যায় সুন্দরবন সংলগ্ন আকাশলীনা ইকো ট্যুরিজম সেন্টার, দেবহাটার রূপসী ম্যানগ্রোভ ইকো ট্যুরিজম সেন্টার, তালা ব্রিজ, কালিগঞ্জের বসন্তপুর ট্যুরিজম সেন্টারসহ জেলার অন্যান্য বিনোদন কেন্দ্রগুলোতেও উপচেপড়া ভীড় ছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনিতে আকস্মিক টর্নেডোয় ৪‌টি বসতঘর লণ্ডভণ্ড

১

তালায় জুয়েলারির দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার গহনা লুট

২

সিলেটের পাহাড়-নদী-পাথরের সৌন্দর্য উপ‌ভো‌গে সাতক্ষীরা সাংবা‌দিক কে‌ন্দ্রের সদস‌্যরা

৩

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

৪

একই জায়গায় আটকে থাকতে চাই না

৫

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৬

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৭

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৮

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৯

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

১০

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

১১

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

১২

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১৩

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১৪

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১৫

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৬

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৭

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৮

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৯

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

২০