বাংলাদেশ, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
২৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২২ জুন ২০২৪, ৭:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পবিত্র কাবার চাবি সংরক্ষক ড. শায়েখ সালেহ মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক | পবিত্র কাবাঘরের চাবি সংরক্ষক ড. শায়খ সালেহ আল শাইবা ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

হারামাইন শরিফাইনের তথ্যভিত্তিক ভেরিফায়েড এক্স হ্যান্ডলে এ তথ্য জানানো হয়। স্থানীয় সময় শনিবার (২২ জুন) সকালে ড. শায়েখ সালেহ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানা গেছে।

হ্যান্ডলে বলা হয়, কাবাঘরের ১০৯তম অভিভাবক ড. শায়খ সালেহ আল শাইবা মারা গেছেন। তিনি হজরত উসমান ইবনে তালহার (রা.) বংশধর ছিলেন।

বিশেষ এ ব্যক্তির জানাজা অনুষ্ঠিত হবে হেরেম শরীফে। এরপর তাকে মক্কার আল মুআল্লা কবরস্থানে দাফন করা হবে।

ইসলামি ইতিহাস থেকে জানা যায়, জাহেলি যুগ থেকেই কাবাঘরের চাবি শাইবা গোত্রের কাছে থাকত। মক্কা বিজয়ের দিন রাসুলুল্লাহ সা. নিজেই ওই গোত্রের উসমান ইবনে তালহার (রা.) কাছে চাবি হস্তান্তর করে তাকে সম্মানিত করেন।

বিশ্বনবী তাকে বলেন, ‘এখন থেকে এ চাবি আপনার বংশধরের হাতেই থাকবে, একেবারে কেয়ামত পর্যন্ত। আপনাদের হাত থেকে এ চাবি কেউ নিতে চাইলে সে হবে জালিম। ’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়ার পর আফগানিস্তান, নতুন পরীক্ষায় বাংলাদেশ

১

বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুর

২

ইউপি নির্বাচনের নতুন তারিখ ঘোষণা হবে সোমবার

৩

ভূরুলিয়ায় গ্রাম আদালত বিষয়ক মতবিনিময়

৪

কয়রায় দুই সার ব্যবসায়ীকে জরিমানা

৫

সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন

৬

স্বদেশ’র উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক

৭

আশাশুনিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা

৮

দেবহাটায় বাল্যবিবাহকে লালকার্ড দেখাতে কিশোরীদের প্রণোদনা প্রদান

৯

জাকারিয়া হত্যা: নাহিদ ও শিপন ৫ দিনের রিমান্ডে

১০

সুন্দরবন থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

১১

সেরাজুল ইসলাম সবুজ সেরা গুণী শিক্ষক নির্বাচিত, কয়রায় আনন্দের বন্যা

১২

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা, ভোট ৩ ডিসেম্বর

১৩

শাঁখরা বেইলি ব্রিজের সংস্কার কাজ উদ্বোধন

১৪

প্রতিমা তৈরি শেষ, উৎসবের রঙে সাজছে কয়রার পূজামণ্ডপ

১৫

নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য

১৬

নেই জৌলুস, হারাচ্ছে ঐতিহ্য; পেশা বদলাচ্ছেন বাদ্যযন্ত্রের কারিগররা

১৭

অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে রোটারী ক্লাবের শিক্ষা উপকরণ বিতরণ

১৮

সাতক্ষীরা ৯৩’র উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

১৯

অ্যাড. নিরোদ কুমার মজুমদারের স্মরণসভা

২০