বাংলাদেশ, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
১৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১৮ মার্চ ২০২৪, ১০:৩৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

কুয়েত পৌঁছেছে বাংলাদেশ দল

ডেস্ক রিপোর্ট: ভিসা জটিলতার অবসান হওয়ার পর সৌদি আরব থেকে কুয়েতে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। যেখানে ফিলিস্তিনের বিপক্ষে খেলবেন জামাল ভূঁইয়ারা।

আজ বাংলাদেশ সময় বিকেল ৬টার একটু আগে কুয়েত সিটিতে পৌঁছেছে হাভিয়ের কাবরেরার শিষ্যরা। আগামী ২১ মার্চ বিশ্বকাপ ও এশিয়ান কাপ যৌথ বাছাইয়ের ম্যাচে ফিলিস্তিনের মুখোমুখি হবে বাংলাদেশ। ফিলিস্তিনের হোম ম্যাচ হলেও সেখানে যুদ্ধ পরিস্থিতির কারণে কুয়েতে হবে মাঠের লড়াই। তাই বাংলাদেশ দল সৌদিতে ক্যাম্প করে গেছে কুয়েতে।

কুয়েতের ভিসা নিয়ে বাংলাদেশ দলকে ঝক্কি পোহাতে হয়েছে। এক মাস আগে কুয়েত ফুটবল ফেডারেশনকে বাফুফে দলের পূর্ণাঙ্গ তালিকা দিয়েছিল। কিন্তু তা সত্ত্বেও অন্তিম মুহূর্তে ভিসা পেয়েছে বাংলাদেশ দল।

কুয়েত ফুটবল ফেডারেশন বাফুফেকে নিশ্চয়তা দিয়েছিল, কুয়েত সময় রাত ৯টার মধ্যে ভিসা প্রদানের। সেই সময় অতিবাহিত হওয়ার পর বাফুফে গভীর শঙ্কার মধ্যে পড়ে।

অবশেষে কুয়েত সময় রাত সাড়ে এগারোটার দিকে দুই ফুটবলার বাদে সবার ভিসা পায় বাফুফে। বোর্ডিং বন্ধ হওয়ার একেবারে শেষ মুহূর্তে বাংলাদেশের দুই ফুটবলার চন্দন রায় ও রফিক কুয়েতের ভিসা পেয়েছেন। এই দুই জনের শেষ মুহূর্তের ভিসায় সম্পূর্ণ দলই সৌদি থেকে কুয়েতের ফ্লাইটে উঠেছে।

ম্যাচটিকে সামনে রেখে দলকে সৌদি আরবের তাইফ শহরের কিং ফাহাদ স্পোর্টস কমপ্লেক্সে দুই সপ্তাহ কন্ডিশনিং ক্যাম্প করিয়েছেন বাংলাদেশের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরো। সৌদি আরবে অনুশীলন ক্যাম্প করে দারুণ সন্তুষ্ট তিনি। অনুশীলনের এই সন্তুষ্টি নিয়েই আজ সৌদি থেকে দলবল নিয়ে কুয়েত গেছেন তিনি।

সৌদি আরবে বাংলাদেশ কেবল অনুশীলনই করেনি, দুটি প্রস্তুতি ম্যাচও খেলেছে। যাওয়ার আগে কোচ কাবরেরা বলেছিলেন, তিনি কোনো জাতীয় দলের বিপক্ষে ম্যাচ খেলার চেষ্টা করবেন। শেষ পর্যন্ত আফ্রিকার দেশ সুদানকে পেয়েছিলেন ম্যাচ খেলার জন্য। দুই ম্যাচের প্রথমটিতে গোলশূন্য ড্র করে দ্বিতীয়টি ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবনের কোলে দ্য এডিটরস’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিডিএফ প্রেসক্লাবে দ্য এডিটরস’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

তালতলা থেকে কোহিনুরের ম-র-দেহ উদ্ধারের পেছনে অনেক গল্প

এশিয়ান গেমসে লিটনের নেতৃত্বে বাংলাদেশ দল ঘোষণা

তালায় জলবায়ু অভিযোজন নেটওয়ার্কের অর্ধবার্ষিক সভা

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অনুসন্ধানে দুদক

নজরুল বর্ষে সাতক্ষীরার সবচেয়ে বড় সাংস্কৃতিক আয়োজন করবে রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ

ঘেরের বেড়িতে লাগানো ৩০০ কুমড়া গাছ কেটে সাবাড়

কালিগঞ্জের ভাড়াশিমলায় বৃক্ষরোপণ কর্মসূচি

সাতক্ষীরায় জামায়াতের দাওয়াতি অভিযান

১০

সম্মিলিত ইসলামী ব্যাংকে প্রথম দিনেই টাকা ফেরত চাইলেন ১৮ হাজার গ্রাহক

১১

খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা ছাড়াল

১২

কওমি মাদরাসার জন্য ৬ শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

১৩

ইতিহাস গড়ে বিদেশের মাটিতে হৃদয়ের ট্রিপল সেঞ্চুরি

১৪

১৭২ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে র‍্যাবের ১১ তলা সদর দপ্তর

১৫

দুই দেশের জনগণের স্বার্থ বিবেচনায় ভারত সফর করবেন তারেক রহমান: ত্রিবেদী

১৬

কয়রায় ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৭

কমলো দাম, ১২ কেজির এলপিজি ১৫৮৫ টাকা

১৮

আশাশুনিতে সারের দোকান পরিদর্শনে কৃষি কর্মকর্তা

১৯

বাড়লো সয়াবিন তেলের দাম

২০
error: Content is protected !!