বাংলাদেশ, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
৩০ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২৬ জুন ২০২৪, ৮:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেবহাটায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান, ৩টি ড্রেজিং মেশিন জব্দ

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় আন্তঃসীমান্ত নদী ইছামতি থেকে অবৈধভাবে বালু উত্তোলন, মজুদ ও বিকিকিনি বন্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

বুধবার (২৬ জুন) বেলা ১১টায় উপজেলার বসন্তপুর এলাকায় এই অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) দীপা রানী সরকার। এসময় ইছামতি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের তিনটি ড্রেজিং মেশিন জব্দসহ নদীতে বোরিংকৃত ড্রেজিং মেশিনের পাইপ বিনষ্ট করেন তিনি।

পাশাপাশি নদী পাড়ে বালু মজুদকারীদের সৃষ্ট বড় বড় গর্ত স্কেভেটর মেশিনের মাধ্যমে ভরাট করা হয়।

তবে, অভিযানের খবর পেয়ে অবৈধ বালু সিন্ডিকেটের নিয়ন্ত্রক সাবেক ইউপি সদস্য আরমান হোসেনের নেতৃত্বে আগেভাগেই কয়েকটি ড্রেজিং মেশিন নদী তীর থেকে সরিয়ে ফেলা হয়।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) দীপা রানী সরকার বলেন, দীর্ঘদিন ধরে দেবহাটা সদরের সাবেক ইউপি সদস্য আরমান হেসেনের নেতৃত্বে ইছামতি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, মজুদ ও বিকিকিনি চালিয়ে আসছিলেন কিছু অসাধু ব্যবসায়ী। এতে করে একদিকে নদী ভাঙন ক্রমশ বাড়ছে, অপরদিকে রাষ্ট্রীয় সম্পদ বিক্রি করে সম্পদের পাহাড় গড়ে তুলছিলেন কতিপয় অসাধু ব্যবসায়ী। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ইতোপূর্বে সাবেক ইউপি সদস্য আরমান হোসেনকে কয়েকবার সতর্ক করা হয়েছে এবং ড্রেজিং মেশিন গুলো নিজ দায়িত্বে সরিয়ে নিতে বলা হলেও তাতে তারা কর্ণপাত না করায় অভিযান চালিয়ে তিনটি ড্রেজিং মেশিন জব্দ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৮ বছর পরও বদলাল না ভুটানের ভাগ্য, ভারত উঠল ফাইনালে

১

নদী ও জীবন || শেখ মাহির ফয়সাল নাঈম

২

হার্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী

৩

শেষ বলে বাউন্ডারি, পাকিস্তানকে ১ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

৪

নীলডুমুরে জুয়ার সরঞ্জাম পুড়িয়ে দেওয়া আগুনে শিশু দগ্ধ

৫

নতুন থানা-পৌরসভা গঠনসহ ৭ প্রস্তাব, ৪টিতে সুপারিশের সিদ্ধান্ত

৬

দেবহাটায় ক্রীড়া উৎসব

৭

সেমিফাইনালে বাংলাদেশ দলে দুই পরিবর্তন, একাদশে রেকর্ড ৮ প্রবাসী ফুটবলার

৮

বাংলাদেশকে সামলাতে চার পেসার নিয়ে নামছে প্রোটিয়ারা

৯

মোংলার শিশু ধর্ষণ মামলার আসামি সিলেটে গ্রেপ্তার

১০

শ্রমিকেরা কাজে না ফিরলে রোববার থেকে বন্ধ হতে পারে পোশাক কারখানা

১১

জবির ভর্তি পরীক্ষা এবার শুধু ঢাকার ৭০ কেন্দ্রে

১২

প্রশংসায় ভাসছেন সুনেরাহ

১৩

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু

১৪

এইচএসসির অকৃতকার্যদের পুনঃপরীক্ষা ২ ডিসেম্বর: শিক্ষামন্ত্রী

১৫

জলবায়ু সংকটের দায় যাদের, অর্থায়নের দায়িত্বও তাদের

১৬

নারীদের জন্য আসছে ১০০ বৈদ্যুতিক বাস, ব্যয় ৪০০ কোটি টাকা

১৭

বিফলে ভিনিসিয়ুসের জোড়া গোল, ফের ব্রাজিলকে হারাল জাপান

১৮

পাকিস্তানের বিপক্ষে সাদ-ইব্রাহিমের জায়গায় রহমত-শুকি

১৯

আশাশুনিতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত

২০