বাংলাদেশ, বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
৫ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১০:২২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

এক ম্যাচ নিষিদ্ধ রোনালদো

স্পোর্টস ডেস্ক: মুখের ওপর প্রতিদ্বন্দ্বী খেলোয়াড়ের নামে বিদ্রুপাত্মক কথা শুনলে মেজাজ ঠিক থাকার কথা নয়। ৩৯ বছর বয়সে এসে তো আরও খিটখিটে মেজাজের হয়ে যাওয়ার কথা। ক্রিশ্চিয়ানো রোনালদোও মেজাজ ঠিক রাখতে পারেননি। যে কারণে, অশ্লীল অঙ্গভঙ্গি করে বসেছিলেন।

এর শাস্তিও পেতে হলো রোনালেদোকে। সৌদি ফুটবল ফেডারেশনের (এসএএফএফ) ডিসিপ্লিনারি অ্যান্ড এথিক্স কমিটি ১ ম্যাচের জন্য নিষেধাজ্ঞার শাস্তি দিয়েছে রোনালদোকে। এর অর্থ, আজ সৌদি প্রো লিগে আল হাজেমের বিপক্ষে খেলতে পারবেন না সিআর সেভেন।

গত রোববার আল শাবাবের বিপক্ষে ৩-২ গোলে আল নাসরের জয়ী ম্যাচের শেষ বাঁশি বাজার পর রোনালদো যখন মাঠ ছেড়ে যাচ্ছিলেন, তখন কিছু দর্শক তার উদ্দেশ্যে ‘মেসি মেসি’ স্লোগান দেয়। এ সময় বিদ্রুপের জবাবে অশ্লীল অঙ্গভঙ্গি করেন রোনালদো।

প্রথমে কানের পেছনে হাত দিয়ে সেই স্লোগান শুনছেন- এমন ভঙ্গি করেন তিনি। একটু পর প্রতিপক্ষ সমর্থকদের উদ্দেশে বাজে অঙ্গভঙ্গি করেন তিনি। সেই অঙ্গভঙ্গির ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বেশ সমালোচনার মুখে পড়তে হয় তাকে।

সৌদি ফুটবল কর্তৃপক্ষ বলছে, ১ ম্যাচ নিষেধাজ্ঞার পাশাপাশি ১০ হাজার সৌদি রিয়াল (২৬৬৬ ডলার) জরিমানাও দিতে হবে রোনালদোকে। একই সঙ্গে ওই ম্যাচে রোনালদোদের প্রতিপক্ষ আল শাবাবকে ২০ হাজার সৌদি রিয়াল জরিমানা করা হয়েছে। নিজেদের মাঠে প্রতিপক্ষ খেলোয়াড়দের প্রতি নিজ দলের সমর্থকদের নিয়ন্ত্রণ করতে না পারার জন্যই এই আর্থিক শাস্তি দেয়া হলো।

ডিসিপ্লিনারি অ্যান্ড এথিক্স কমিটি একই সঙ্গে জানিয়ে দিয়েছে, যে শাস্তি ঘোষণা করা হয়েছে, এর বিরুদ্ধে আপিল করা যাবে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সাংগঠনিক সভা

কালিগঞ্জে ১২১ পিস ইয়াবাসহ যুবক আটক

কালিগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ রোধে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা

শ্যামনগরে কৃষকের ২টি পাওয়ার ট্রিলার পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ

আশাশুনিতে ভোক্তা অধিকারের অভিযান, দুই দোকানীকে জরিমানা

আশাশুনি থানার নতুন ওসি মোঃ জাহাঙ্গীর আরিফ

জেলা প্রশাসক কাপ ফুটবলে আশাশুনি উপজেলার দুর্দান্ত জয়

পাইকগাছা-কয়রার মানুষের সেবা নিশ্চিত করাই আমার লক্ষ্য: মনিরুল হাসান বাপ্পি

‎জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়নে কর্মশালা

অচাষকৃত উদ্ভিদ বৈচিত্র্য সংরক্ষণে কুড়িয়ে পাওয়া শাকের মেলা

১০

পাইকগাছায় জলাবদ্ধতার ভোগান্তি ও প্রতিকারে গণতান্ত্রিক সংলাপ

১১

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

১২

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি যে ৬ এমপি

১৩

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

১৪

সাতক্ষীরায় বস্তিবাসীদের আবাসন সংকট সমাধানে সংলাপ, ৮ দফা সুপারিশ

১৫

কালিগঞ্জে নিজের ঘেরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৎস্য চাষীর মৃত্যু

১৬

কেশবপুরে বসতবাড়িতে ঢুকে পড়লো গ্যাসবাহী ট্যাংকার, অল্পের জন্য রক্ষা পেল ঘুমন্ত পরিবার

১৭

দুই পেসারের ৫ উইকেট: বল কেটে ভাগ করে নিলেন রবিনসন-টাং

১৮

কলকাতায় নিহত কালিগঞ্জের দু’জনই ভারতে গিয়েছিলেন চিকিৎসার জন্য

১৯

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে দুজন কালিগঞ্জের

২০
error: Content is protected !!