বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
৪ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
১২ নভেম্বর ২০২৪, ৬:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন করায় জমি মালিকদের মারধর!

সুলতান শাহাজান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগরে বিএনপি নেতা আমজাদুল ইসলামের বিরুদ্ধে মানববন্ধন করায় আবু মুছা, কাশেম গাজী ও আল-আমিন নামে তিন ব্যক্তির উপর হামলার ঘটনা ঘটেছে।

প্রভাবশালী ওই বিএনপি নেতার অনুসারীরা সোমবার (১১ নভেম্বর) রাতে উপজেলার সোনাখালী ও পাতাখালী গ্রামে ঢুকে এইব হামলা করে।

এর আগে ওই দিন বেলা ১১টায় চারশ একর জমির একটি চিংড়িঘের দখল চেষ্টার প্রতিবাদে শতাধিক জমি ও ঘের মালিকরা মানববন্ধনে অংশ নেয়। শ্যামনগর উপজেলা বিএনপির সহ-সভাপতি আমজাদুল ইসলাম স্থানীয় পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

হামলার শিকার আল-আমিনসহ অন্যরা অভিযোগ করেন, জাতীয় পার্টির নেতার পক্ষ নিয়ে আমজাদুল ইসলাম সম্প্রতি তাদের স্বত্ব দখলীয় ঘের জবর দখলের হুমকি দেয়। প্রতিবাদে তারা জমি ও ঘের মালিকরা মিলে সোমবার সোনাখালি বাজারে মানববন্ধন করে।

যার ফলে রাতে আমজাদুলের নেতৃত্বে বাবুল, আবু বক্কার, খোকন, শামিমসহ ২০/২২ জন রামদা ও হাতুড়ি নিয়ে তাদের উপর হামলা করে। এসময় প্রাণভয়ে বাড়িঘর ছেড়ে পালিয়ে তারা জীবন রক্ষা করেছেন বলেও দাবি করেন। এর আগে মানববন্ধন শেষে বাড়িতে ফেরার পথেও আমজাদুলের নেতৃত্বে তাদের উপর হামলার চেষ্টা করা হয় বলে জানায় কাশেম গাজী নামে অপর ভুক্তভোগী।

অভিযোগের বিষয়ে আমজাদুল ইসলাম জানান, রাতে কোন হামলার ঘটনা ঘটেনি। তবে মানববন্ধনে আমার ছবি ব্যবহারের ঘটনায় ক্ষুব্ধ কিছু মানুষ দুপুরের দিকে খেয়াঘাটে সামান্য উত্তেজিত হওয়ার চেষ্টা করেছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিই সর্বকালের সেরা খেলোয়াড়: রোনালদো

হরমুজ প্রণালীতে স্বস্তির হাওয়া, ঘুরে দাঁড়ানোর আশায় শিল্প ও রপ্তানি খাত

বিধানসভা নির্বাচনের পর সীমান্তে ৩৬টি ‘পুশ ইন’ ঠেকিয়েছে বিজিবি: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘে শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের

১৫ অঞ্চলের নদীবন্দরে সংকেত

ছয় গোলের রোমাঞ্চে ক্রোয়েশিয়াকে হারিয়ে বিশ্বকাপ শুরু ইংল্যান্ডের

অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান

মৌতুসামির কাছে আটকে গেল পর্তুগাল

রাতে মাঠে নামবে রোনালদোর নেতৃত্বে পর্তুগাল, দেখে নিন সম্ভাব্য একাদশ

চট্টগ্রামে শিশু আয়াত হত্যা : আসামি আবিরের মৃত্যুদণ্ড

১০

পুলিশের পর সাংবাদিক হয়ে ফিরছেন অপূর্ব

১১

পাইকগাছায় লিডার্স’র উদ্যোগে লবণ সহিষ্ণু ধান বীজ বিতরণ

১২

১৬ দিনে প্রবাসীরা পাঠালেন ২১ হাজার ২২৩ কোটি টাকা

১৩

ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

১৪

যুক্তরাষ্ট্রে ৬ হাজার প্রবাসীর কাছে এনআইডি পাঠাচ্ছে ইসি

১৫

জর্ডানে অবৈধ বাংলাদেশিদের শর্তসাপেক্ষে বৈধ হওয়ার সুযোগ

১৬

সাতক্ষীরায় ইয়ুথ এন্ডিং হাঙ্গার’র বৃক্ষরোপণ কর্মসূচি

১৭

দেবহাটায় হতদরিদ্র পরিবারের ক্ষমতায়ন ও জীবিকায়নে নগদ সহায়তা প্রদান

১৮

হাম ও উপসর্গে মারা গেছে আরও ৪ শিশু

১৯

১ম টি-২০’তে হারলো বাংলাদেশ

২০