বাংলাদেশ, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
৪ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
৩ অক্টোবর ২০২৪, ১১:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জ উপজেলাকে বিএনপির ঘাটিতে পরিণত করতে হবে: সৈয়দ ইফতেখার আলী

মেহেদী হাসান, মৌতলা: কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় মৌতলা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় মৌতলা ইউনিয়ন বিএনপির আহবায়ক আনিছুর রহমান হাবিবুল্লাহ এর সভাপতিত্বে ও জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক জননেতা অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী।

এসময় তিনি বলেন, ঐক্যবদ্ধ হয়ে বিএনপিকে তৃণমূলে সংগঠিত করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠন করতে এখন থেকেই কাজ করতে চাই। আসন্ন দুর্গোৎসব উদযাপনে সনাতনী ভাইদের পাশে থেকে সহায়তা করতে কাজ করার আহবান জানাই। কালিগঞ্জ উপজেলার মাটি যেনো বিএনপির ঘাটিতে পরিণত হয় সেই লক্ষ্যে কাজ করতে হবে। প্রয়োজনে মন্ডপে মন্ডপে বিএনপির স্বেচ্ছাসেবকদের দিয়ে কমিটি গঠন করতে হবে।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর বিএনপির আহবায়ক শের এ আলী, কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির আহবায়ক আল মাহমুদ ছট্টু, মৌতলা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব কাজী মোফাজ্জল কবীর পলাশ, যুগ্ম আহবায়ক কাজী ফজলুর রহমান, মথুরেশপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক সৈয়দ হাসানত আলী, সদস্য সচিব সৈয়দ হেমায়েত বাবু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মীর শাহাদাৎ আজম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী আবু সাঈদ সোহেল ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক কাজী শরিফুল ইসলাম, সাবেক ছাত্রনেতা জয়নাল আবেদীন প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে পূজামণ্ডপ পরিদর্শনে বিএন‌পি নেতা সৈয়দ ইফতেখার আলী

১

মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

২

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন

৩

আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে কাজী আলাউদ্দীন

৪

দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ

৫

অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি

৬

দেবহাটায় যুবককে হত্যা: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন ফজলুল হক আমিনী

৭

সচিবালয় যাচ্ছে শেরেবাংলা নগরে, মন্ত্রিসভায় প্রস্তাব অনুমোদন

৮

আকাশে এয়ার অ্যাম্বুলেন্সের দরজা খুলে যাওয়ায় ঢাকায় জরুরি অবতরণ, রোগীর মৃত্যু

৯

সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লিফলেট বিতরণ

১০

হাবিবুল ইসলাম হাবিবের সাথে বাকশিস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

১১

কেশবপুর প্রেসক্লাবের নতুন সদস্যদের পরিচিতি ও নবগঠিত কমিটির দায়িত্বভার গ্রহণ

১২

সংকটে সুন্দরবন ও উপকূলের জীবন-জীবিকা

১৩

সুন্দরবন প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে শ্যামনগর উপজেলা বিএনপির সদস্য সচিবের মতবিনিময়

১৪

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি আরবের কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

১৫

আমাদের হাত বেঁধে দিলে আপনার ক্ষতি হবে: সরকারকে নোয়াব সভাপতি

১৬

দেশের প্রায় ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত

১৭

দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার

১৮

দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে মানববন্ধন

১৯

খাঁচার ভিতর অচিন পাখি : লালন শাহের জীবন ও ভাবদর্শন || ‎তারিক ইসলাম

২০