বাংলাদেশ, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
২৩ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১০ সেপ্টেম্বর ২০২৩, ৬:১৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাত্র খুঁজছেন সায়ন্তিকা, যোগাযোগ মায়ের নম্বরে

ডেস্ক রিপোর্ট: টলিউডে একসময় দাপিয়ে কাজ করেছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তবে বর্তমানে টলিউডের পর্দায় খুব একটা পাওয়া যায় না তাকে। রাজনীতির ময়দানে পা রেখে এই সরে যাওয়ার সিদ্ধান্ত কি না তা স্পষ্ট নয়। কারণ টলিউডের এমন অনেক মুখ রয়েছে, যারা প্রথম সারিতে কাজ করে চলেছেন, অথচ সমান তাহলে রাজনীতির ভার বহন করে চলেছেন। রাজ চক্রবর্তী, দেব, মিমি চক্রবর্তী এমন নামের অভাব নেই। তবে কেন পর্দায় নেই সায়ন্তিকা? এই প্রশ্নের জবাব এখনো স্পষ্ট নয়, তবে ভালো চরিত্রের সুযোগ পেলে যে তিনি সিনেমার কাজ ফেরাবেন না, তার প্রমাণ মিলে সেই ইতিমধ্যে।

সম্প্রতি বাংলাদেশের দুইটি সিনেমার প্রস্তাব গ্রহণ করেছেন সায়ন্তিকা। সেই সূত্রে বাংলাদেশে যাওয়া-আসার চলছে মাঝেমধ্যেই। এ তো গেল ক্যারিয়ার প্রসঙ্গ, আর ব্যক্তিগত জীবনে কবে নতুন অধ্যায় শুরু করতে চলেছেন অভিনেত্রী? বাংলাদেশের এক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সায়ন্তিকার জানালেন, ভালো পাত্র পেলেই বিয়ে করবেন তিনি। তবে বিয়ের আগে তো পাত্র প্রয়োজন।

হাসতে হাসতে সায়ন্তিকা জানান, তিনি তার মায়ের নম্বর সবাইকে দিয়ে দেবেন, যে ইচ্ছুক সে যোগাযোগ করতে পারেন। বর্তমানে বাংলাদেশের এই দুই সিনেমার চরিত্র নিয়ে ব্যস্ত সায়ন্তিকা।

বেশ কয়েক বছর হলো দুই বাংলার কাজের আদান-প্রদান বেড়ে গিয়েছে বহু মাত্রায়। সিনেমা থেকে ওটিটি প্রচারের ক্ষেত্রেও দুই বাংলাকেই বেছে নিচ্ছেন তারকারা। কয়েক মাস আগে কলকাতায় গিয়েছিলেন আফরান নিশো। তিনি জানিয়েছিলেন, দুই বাংলার মধ্যে সবচেয়ে বড় যোগসূত্র হলো ভাষা। হয়ত বলার ধরনটা আলাদা, কিন্তু ভাষা যেহেতু একই… তাই দুই বাংলার প্রত্যেকটি আমাদের সিনেমার দর্শক। তাই দুই বাংলার দর্শকদের কাছে যদি সিনেমাকে পৌঁছে দেওয়া হয়, তাহলে ব্যবসার ক্ষেত্রেও লাভজনক হবে এবং শিল্পীর কাজও অনেকটা পরিধি পাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবাদ প্রকাশের জেরে সাতনদী সম্পাদক হাবিবুর রহমানের উপর হামলা!

এক লাখ টাকা করে পুরস্কার পাবেন ১০০ শিক্ষক

খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা

শ্যামনগর মহসীন কলেজে আইসিটি ল্যাব উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ

প্রিয় নবীজি (সা.)-এর অনন্য ১০ বৈশিষ্ট্য

‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এর মুকুট জিতলেন জোহেইরি মোলা

মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

আবারও আর্জেন্টিনার জার্সিতে দেখা যেতে পারে মেসিকে

হাম: ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

১০

ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি

১১

সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১২

কালিগঞ্জে ২০ কৃষকের মাঝে বিনামূল্যে লেবুর চারা ও সার বিতরণ

১৩

সাতক্ষীরা ও শ্যামনগরে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু

১৪

কলারোয়ায় পৌঁছালো লেবাননে নিহত শুভ দাসের মরদেহ, স্বজনদের আজাহারী

১৫

নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট

১৬

সাজাভোগ করে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি

১৭

অসুস্থ গরু জবাই ও বাইরে থেকে মাংস আনার প্রতিবাদে মানববন্ধন

১৮

স্বামী হারিয়েও থামেননি, জীবিকার লড়াইয়ে ঘুরে দাঁড়াচ্ছেন বাঘ বিধবারা

১৯

সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন: মনিরুল বেলালী সভাপতি, মনিরুল ফারুকী সেক্রেটারি

২০
error: Content is protected !!