বাংলাদেশ, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
২০ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৫ ফেব্রুয়ারি ২০২৩, ৭:৪৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সুন্দরবন থেকে উদ্ধার হওয়া বাঘের দেহাবশেষ সংরক্ষণ করা হবে জাদুঘরে

ডেস্ক রিপোর্ট: সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়া মুরালী খাল সংলগ্ন এলাকা থেকে উদ্ধার হওয়া বাঘের অর্ধগলিত দেহাবশেষ সংরক্ষণ করা হবে জাদুঘরে।

প্রথমে প্রচন্ড দুর্গন্ধযুক্ত বাঘটির পচে যাওয়া দেহাবশেষ মাটি চাপা দেওয়ার সিদ্ধান্তের কথা জানানো হলেও পরে বনবিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বাঘের সংরক্ষণযোগ্য অংশ জাদুঘরে রাখার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

এ প্রসঙ্গে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন অফিসার নূর আলম বলেন, বাঘটি মাস খানেক আগে মারা যাওয়ায় মরদেহ পচে মাটির সাথে মিশে যাচ্ছিল। এমন সময় আমাদের চোখে পড়ে। মূলত বাঘের দেহাবশেষ বলতে হাড়গোড় ও কিছু কিছু অংশের পচা চামড়া পাওয়া গেছে। বাকীসব মাটির সাথে মিশে গেছে। এর থেকে প্রয়োজনীয় অংশ ফরেনসিকে পাঠানো হয়েছে। বাকী অংশ বাক্সবন্দি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনার অপেক্ষায় রাখা হয়েছিল। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে, কিছুদিনের মধ্যেই একটি টিম এসে বাঘটির দেহাবশেষ নিয়ে যাবে জাদুঘরে সংরক্ষণের জন্য। তবে, কোন জাদুঘরে রাখা হবে, তা এখনো নিশ্চিত করে জানানো হয়নি।

প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারি পশ্চিম সুন্দরবনের কলাগাছিয়া মুরালী খালের সংলগ্ন এলাকা থেকে বাঘটির অর্ধগলিত দেহাবশেষ উদ্ধার করে বনবিভাগ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সব নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার

১

লড়াই আর নেতৃত্বের প্রতীক মাশরাফির জন্মদিন আজ

২

প্রস্তুতি ম্যাচে সৌম্য-সাদমানের ব্যাটে বাংলাদেশের লড়াই

৩

বাংলাদেশে প্রথম ছোট আকৃতির পরমাণু বিদ্যুৎকেন্দ্র স্থাপনে সম্ভাব্য স্থান পরিদর্শনে চীন

৪

রোনালদোকে ছাড়াই নরওয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল

৫

হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, যুদ্ধের ছক কষে প্রস্তুতি নিচ্ছে কানাডা

৬

তালায় মাদক কারবারীদের ধরতে গিয়ে মব’র শিকার পুলিশ, আটক ৩

৭

লালন আখড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

৮

জবি ইতিহাস বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

৯

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন: টিটু সভাপতি, মামুন সম্পাদক

১০

সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাবের তিন স্বর্ণ ও এক রৌপ্য জয়

১১

জাকারিয়া হত্যাকাণ্ডে কিশোর গ্যাঙ লিডার নাহিদ হাসানসহ ১২ জনের নামে মামলা

১২

মা হারালেন সাংবাদিক এম শাহীন গোলদার, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

১৩

সাংবাদিক এম শাহীন গোলদারের মা আর নেই, সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

১৪

সাতক্ষীরায় শিখো–প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতি সংবর্ধনা: মাদক, মিথ্যা ও মুখস্থকে ‘না’ বলার শপথ

১৫

ঘেরের বেড়িতে গাঁজা চাষ, আটক ১

১৬

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মূলহোতা গ্রেপ্তার

১৭

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯

১৮

না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, বড় শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

১৯

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

২০