বাংলাদেশ, বুধবার, ২২ জুলাই ২০২৬
৭ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
১৪ জুন ২০২৩, ৭:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রেমের স্বীকারোক্তি তামান্নার

বিনোদন ডেস্ক: বিজয় বর্মার সঙ্গে প্রেমের কথা স্বীকার করে নিয়েছেন ভারতীয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। তিনি জানিয়েছেন, ‘লাস্ট স্টোরিজ টু’-এ একসঙ্গে অভিনয় করতে গিয়ে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন তারা।

সম্প্রতি ‘ফিল্ম কম্প্যানিয়ন’-এ দেওয়া এক সাক্ষাৎকারে তামান্না বলেন, আমার মনে হয় শুধু সহ-শিল্পী হওয়াটা কারও প্রতি আকৃষ্ট হওয়ার জন্য যথেষ্ট নয়। আমার আরো অনেক সহ-শিল্পী ছিলেন। কারো প্রতি মন থেকে ব্যক্তিগত অনুভূতি না আসা পর্যন্ত প্রেমে পড়া যায় না। এর সঙ্গে কাজের কোনো সম্পর্ক নেই।

বিজয় সম্পর্কে তামান্নার ভাষ্য, তিনি এমন একজন মানুষ যার সঙ্গে আমি খুব সহজেই সামনের কথা ভাবতে পারি। দারুণ সংযোগ আমাদের। নিজেকে পুরোপুরি আমার কাছে সপে দিয়েছেন তিনি। ফলে আমার জন্যই তার কাছে নিজেকে সপে দেওয়া সহজ হয়েছে।

তামান্না আরো বলেন, বিজয় এমন একজন মানুষ যার প্রতি আমি ভীষণ যত্নশীল। আর হ্যাঁ, ও আমার সব খুশির ঠিকানা।

চলতি বছরের শুরুতে বিজয় বর্মার সঙ্গে তামান্নার প্রেম নিয়ে আলোচনা শুরু হয়। এর আগে হিন্দুস্তান টাইমসে দেওয়া সাক্ষাৎকারে প্রেমের গুঞ্জন প্রসঙ্গে তামান্না বলেছিলেন, আমরা একসঙ্গে সিনেমা করেছি। নানা রকম গুজব ছড়ানো হচ্ছে। সব কিছু নিয়ে কথা বলার প্রয়োজন আছে বলে মনে করি না। এর বেশি কিছু বলতে চাই না।

দক্ষিণী ইন্ডাস্ট্রির পাশাপাশি বলিউডেরও জনপ্রিয় নাম তামান্না। অন্যদিকে, চরিত্রাভিনেতা হিসাবেই বেশি দেখা যায় বিজয় বর্মার। ‘গল্লি বয়’, ‘পিঙ্ক’, ‘মান্টো’, ‘ডার্লিংস’-এ অভিনয়ের মাধ্যমে দর্শকের মনে দাগ কেটেছেন তিনি।

‘লাস্ট স্টোরিজ টু’ সিনেমায় প্রথমবার একসঙ্গে দেখা যাবে তামান্না-বিজয়কে। আগামী ২৯শে জুন থেকে স্ট্রিমিং শুরু হবে ‘লাস্ট স্টোরিজ ২’-এর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি গাজী নজরুলের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ, অবাঞ্ছিত ঘোষণা

জামায়াত এমপির বিয়ে বিতর্কে নতুন মোড়, এবার কাজীর অডিও ভাইরাল

দেশের ১৭ জেলায় বজ্রসহ বৃষ্টির আভাস

১১৫ দিন পর দেশে ফিরেছেন হরমুজ প্রণালির কাছে আটকে থাকা ১৭ নাবিক

ইরানে টানা ১১তম রাতে মার্কিন হামলা

বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর?

‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি

জামায়াত এমপি গাজীর বিরুদ্ধে এবার হত্যাচেষ্টার অভিযোগ

জুলাইয়ে ‌‘শ্রেষ্ঠ ওসি’ নির্বাচিত হলেন কালিগঞ্জ থানার শহিদুল ইসলাম

কালিগঞ্জে আহছানিয়া ঘোজাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন

১০

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক

১১

রাত ১টার মধ্যে যেসব অঞ্চলে আঘাত হানতে পারে প্রচণ্ড ঝড়

১২

কয়রায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন

১৩

‘সবকিছু মনে রাখা হবে’, শিক্ষার্থী বিক্ষোভে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ অরিজিৎ সিং

১৪

‘কালই জমি দখল নেব, কত ক্ষমতা আছে ঠেকাস’

১৫

এনসিপির এক নেতাকে শোকজ, অন্যজনকে অব্যাহতি

১৬

নরেন্দ্র মোদির পদত্যাগ দাবিতে বাসভবনের সামনে কংগ্রেস

১৭

তালা বাজার বণিক সমিতির সংবাদ সম্মেলন

১৮

সব মামলায় জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি

১৯

শ্যামনগর উপজেলা ক্লাইমেট এ্যাকশন ফোরামের ত্রৈমাসিক সভা

২০
error: Content is protected !!