বাংলাদেশ, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
১৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৪ আগস্ট ২০২৪, ৬:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

৯ম গ্রেড ও চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে মাঠে ইউপি প্রশাসনিক কর্মকর্তারা

ডেস্ক রিপোর্ট: তিন দফা দাবিতে মাঠে নেমেছেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তারা। দাবিগুলো হলো- পৌরসভা, সিটি করপোরেশন, উপজেলা পরিষদ ও জেলা পরিষদের মতো ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তার নাম ‘নির্বাহী কর্মকর্তা’ করা, পদটি নবম গ্রেডে উন্নীতকরণ এবং চাকরি রাজস্ব খাতে স্থানান্তর করা।

শনিবার (২৪ আগস্ট) বিকেলে রাজধানীর তোপখানা রোডের হোটেল রয়েল প্যালেসে এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়। বৈষম্যবিরোধী ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির ব্যানারে এ সংবাদ সম্মেলন হয়।

লিখিত বক্তব্যে বৈষম্যবিরোধী দাবি বাস্তবায়ন সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক মো. মাহাবুব আলম মোল্লা এসব দাবি তুলে ধরে বলেন, ইউনিয়ন পরিষদের সচিবের বর্তমান পদনাম স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) সংশোধিত আইন-২০২৪ এ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা করা হয়েছে, যা চরম বৈষম্যমূলক। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, তাদের দাবি ও সংস্কারগুলো অবিলম্বে বাস্তবায়নের ব্যবস্থা গ্রহণ না করলে বৈষম্যবিরোধী ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি রাজপথে সময়োপযোগী কর্মসূচি পালন করবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশে হঠাৎ বন্যায় মানবিক কারণে পূর্বঘোষণা অনুযায়ী রোববার (২৫ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠেয় তাদের অবস্থান কর্মসূচিটি আপাতত স্থগিত করা হলো।

এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী দাবি বাস্তবায়ন সমন্বয় কমিটির সদস্য সচিব মো. আবদুল্লাহ আল মমিন, কমিটির নেতা মীর বারেক (ঢাকা), হাসানুর জামান (দিনাজপুর), চন্দন কুমার দাসসহ (কুমিল্লা) দাবি বাস্তবায়ন কমিটির সব জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন

১

পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বারসিকের ক্যাম্পেইন

২

শার্শায় ২৬ পিস স্বর্ণের বারসহ চোরাকারকারী আটক

৩

জয়ের পরও স্বস্তি নেই ব্রাজিল শিবিরে

৪

দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, সতর্কতা

৫

প্রথমবার নারী প্রধানমন্ত্রী পেল মরক্কো

৬

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ

৭

অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার

৮

হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের

৯

একনেকে ১৫,৮২৩ কোটি টাকায় ১৩ প্রকল্প অনুমোদন

১০

২২ অক্টোবরও ছুটি, দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি

১১

পাইকগাছায় বন্দোবস্ত ‌দেওয়া জমিতে সরকারি সাইনবোর্ড, বিপাকে ভূমিহীনরা

১২

প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকার, বিরোধী দলকে আলোচনার আহ্বান

১৩

মানব পাচার প্রতিরোধে সভা

১৪

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা

১৫

৪ দলীয় প্রীতি ফুটবল টুর্নামেন্টে দেবহাটা থানা চ্যাম্পিয়ন

১৬

হাইকোর্টের আদেশে নিজ দায়িত্বে ফিরলেন নবারুণ স্কুলের প্রধান শিক্ষক মালেক গাজী

১৭

পিচ্চি রাজার ভারতে পলায়ন ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে তৎপর বিজিবি

১৮

ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস

১৯

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মনোনীত হলেন জবি শিক্ষার্থী তৌহিদ

২০