বাংলাদেশ, সোমবার, ৩১ আগস্ট ২০২৬
১৬ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২৭ জুন ২০২৪, ৬:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মালদ্বীপে প্রেসিডেন্ট মুইজ্জুকে কালো জাদু করার দায়ে পরিবেশমন্ত্রী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক | মালদ্বীপে পরিবেশমন্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। কর্মকর্তারা বৃহস্পতিবার (২৭ জুন) এমনটি জানান।

ভারত মহাসাগরের দেশটির গণমাধ্যম বলছে, প্রেসিডেন্টের ওপর কালো জাদু প্রয়োগের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। খবর স্ট্রেইট টাইমসের।

পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও জ্বালানিমন্ত্রী ফাতিমাথ শামনাজ আলি সালিম ২৩ জুন গ্রেপ্তার হন। তার সঙ্গে আরও দুজন গ্রেপ্তার হন। পুলিশ জানায়, রাজধানী মালে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

কর্মকর্তারা জানান, তাকে জিজ্ঞাসাবাদের জন্য এক সপ্তাহের জন্য হেফাজতে রাখা হয়েছে। তবে কর্মকর্তারা তার গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

স্থানীয় গণমাধ্যম সান জানায়, খবর রয়েছে, পরিবেশমন্ত্রী শামনাজকে গ্রেপ্তার করা হয়েছে প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর ওপর কালো জাদু প্রয়োগ করার কারণে।

পুলিশ এ প্রতিবেদনের তথ্য নিশ্চিত কিংবা অস্বীকার- কোনোটিই করেনি।

জলবায়ু সংকটের সামনের সারিতে থাকা দেশটির পরিবেশমন্ত্রীর পদ বেশ গুরুত্বপূর্ণ। জাতিসংঘের পরিবেশ বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলছেন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতাবৃদ্ধিতে এই শতকের শেষ দিকে দেশটিকে বসবাসের অযোগ্য করে তুলতে পারে।

মুসলিম সংখ্যাগরিষ্ঠ মালদ্বীপে দণ্ডবিধির অধীনে জাদুবিদ্যা কোনো ফৌজদারি অপরাধ নয়। তবে ইসলামিক আইন অনুযায়ী জাদুবিদ্যায় ছয়-মাসের কারাদণ্ড হতে পারে।

দ্বীপপুঞ্জটিতে লোকেরা ব্যাপকভাবে ঐতিহ্যবাহী আচার-অনুষ্ঠান পালন করে থাকে। তাদের বিশ্বাস, এর মাধ্যমে তারা অনুগ্রহ পেতে পারে এবং বিরোধী পক্ষকে অভিশাপ দিতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে মৎস্যজীবী দলের কমিটি গঠন: হাসান আহবায়ক, ফারুক সদস্য সচিব

৫৭ বছরের রেকর্ড ভেঙে দিলেন সূর্যবংশী

কালিগঞ্জের ফতেপুর গ্রামে চুরি

ত্রিশালে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

শিশু আছিয়া হত্যা: হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

দেশের সাত অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা

অভিষেকেই মার্তিনেসের চার সেভ, ৭ গোলের রোমাঞ্চে চেলসির জয়

নেপাল-চীনে হিমবাহ ধস, নিহত ৭৯৭

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

১০

অবশেষে পাল্টা হামলা চালালো ইরান, যুক্তরাষ্ট্রের মিত্র দেশে ‘ব্যাপক ধ্বংসযজ্ঞ’

১১

স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ

১২

ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ, জারি হলো নীতিমালা

১৩

সাতক্ষীরায় আন্তঃধর্মীয় সম্প্রীতি সমাবেশ

১৪

বেনাপোল স্থলবন্দরে ফর্কলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত

১৫

জু’মার খুতবায় অনলাইন জুয়ার বিরুদ্ধে সচেতনতা: প্রশংসনীয় উদ্যোগ || জি. এম. মিন্টু

১৬

সুন্দরবন ঘিরে ক্রাউডফান্ডিং: পর্যটনে নতুন সম্ভাবনা || মো. মামুন হাসান

১৭

জানাজা পড়াচ্ছিলেন ইমাম, মোটরসাইকেল নিয়ে গেল চোরে

১৮

এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ঋশিল্পীর সহায়তাপ্রাপ্ত শিক্ষার্থীদের সমাবেশ

১৯

শ্যামনগরে নারী অধিকার ও জেন্ডার সমতা নিয়ে সচেতনতামূলক কর্মশালা

২০
error: Content is protected !!