বাংলাদেশ, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
২৭ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৮ ডিসেম্বর ২০২৪, ১১:৫৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ভারতীয় হাইকমিশন অভিমুখে বিএনপির পদযাত্রা

ডেস্ক রিপোর্ট: আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, ভাঙচুর, জাতীয় পতাকা অবমাননা এবং সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে ঢাকায় ভারতীয় দূতাবাস অভিমুখে পদযাত্রা শুরু করেছেন বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।

যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে ভারতীয় হাইকমিশনে অভিমুখে প্রতিবাদী পদযাত্রা ও স্মারকলিপি প্রদানে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে গতকাল এক বিবৃতিতে জানানো হয়।

রোববার (৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে পদযাত্রা শুরু হয়। রাজধানীর বিভিন্ন ইউনিট থেকে আসা সংগঠন তিনটির হাজার হাজার নেতাকর্মী পদযাত্রায় অংশ নিয়েছেন। তাদের ভারতবিরোধী স্লোগানে মুখরিত হয়ে উঠেছে আশপাশের এলাকা।

গণঅভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া স্বৈরাচার শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হচ্ছে পদযাত্রা থেকে। শেখ হাসিনার পুনর্বাসনে ভারতের যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়া হবে বলেও জানান উপস্থিত নেতাকর্মীরা।

পদযাত্রা শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। পদযাত্রা শেষে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে ভারতীয় হাইকমিশনে একটি স্মারকলিপি দেওয়া হবে।

পদযাত্রায় উপস্থিত আছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরা বন্ধে হস্তক্ষেপ চেয়ে নবীন-প্রবীণের আবেদন

১

সুন্দরবনে অপহৃত ৪ জেলে উদ্ধার

২

ইউপি ভোট পাঁচ ধাপে, শুরু ২১ জানুয়ারি

৩

পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

৪

শ্যামনগরে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

৫

সাংবাদিক হাফিজুর রহমানের মায়ের ইন্তেকাল, প্রেসক্লাবের শোক

৬

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সকালে পান করতে পারেন ৫ পানীয়

৭

সৌদির বিমানবন্দরে ফের হুথিদের হামলায় নিহত ১, আহত ১১

৮

রাজধানী থেকে সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার

৯

বিশ্ব রেকর্ড গড়লেন অভিষেক

১০

কালিগঞ্জে কাপড়ের দোকান লুট, ২৩ বস্তা মালামাল উদ্ধার

১১

জবি হিউম্যান রাইটস ডিফেন্ডার সোসাইটির সভাপতি লাবিব-সম্পাদক রাকিবুল

১২

নেপালে আকস্মিক বন্যায় ভেসে গেল ৪০ বাড়ি

১৩

সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

১৪

মুশফিক-শান্তর সেঞ্চুরি মিস, তবু চালকের আসনে বাংলাদেশ

১৫

‘আমার কোনো সঞ্চয় নেই, মেয়েরাই আমার সঞ্চয়’

১৬

মাটির কন্যারা জাগলে সহনশীল হবে আগামী || মো: মামুন হাসান

১৭

কালিগঞ্জে ড্রিংকিং ওয়াটার প্ল্যান্ট মালিক সমিতির সাধারণ সভা

১৮

বাংলাদেশ জাসদ সাতক্ষীরা শাখার কাউন্সিল: ইদ্রিস সভাপতি, দিদারুল সম্পাদক

১৯

আইনশৃঙ্খলা বিষয়ক সভায় চাঁদাবাজি বন্ধে কঠোর হওয়ার সিদ্ধান্ত

২০