বাংলাদেশ, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
১২ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৯ জুন ২০২৪, ৭:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেবহাটায় সুভাষ ঘোষের বাড়ি থেকে লুট হওয়া বন্দুক উদ্ধার

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ও দেবহাটা উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সুভাষ চন্দ্র ঘোষের বাড়ি থেকে লুট হওয়া দোনলা বন্দুকটি উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৯ জুন) সকালে বীর মুক্তিযোদ্ধা সুভাষ ঘোষের বাড়ির প্রাচীরের ভিতরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করে দেবহাটা থানা পুলিশ।

গভীর রাতে ডাকাতদলের সদস্যরা সুযোগ বুঝে লুটকৃত আগ্নেয়াস্ত্রটি সুভাষ ঘোষের বাড়ির বাইরে থেকে প্রাচীরের মধ্যে ছুড়ে ফেলে দিয়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হলেও, রাতভর পুলিশি পাহারা ও গোয়েন্দা নজরদারির বেড়া টপকে কিভাবে আগ্নেয়াস্ত্রটি সেখানে ফেলে যাওয়া হয়েছে তা নিয়েও সন্দিহান আইন-শৃঙ্খলা বাহিনী।

দেবহাটা থানার ওসি সেখ মাহমুদ হোসেন লুট হওয়া আগ্নেয়াস্ত্রটি উদ্ধারের কথা স্বীকার করেছেন।

উল্লেখ্য, শুক্রবার গভীররাতে ৫-৭ জনের সংঘবদ্ধ একদল ডাকাত সুভাষ ঘোষের পরিবারকে অস্ত্রের মুখে জিম্মি করে ৮ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৫ লাখ টাকা, একটি মোটর সাইকেল, কয়েকটি মোবাইল ফোন ও অন্যান্য মূল্যবান সম্পদের পাশাপাশি সুভাষ ঘোষের লাইসেন্সকৃত বেলজিয়ামের তৈরী একটি দোনলা বন্দুক লুট করে নিয়ে যায়। এঘটনায় ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা সুভাষ ঘোষ বাদী হয়ে দেবহাটা থানায় মামলা দায়ের করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা পড়ছে শ্যামনগরের পর্যটন সম্ভাবনা

১

পর্যটন বদলে দিতে পারে সুন্দরবন নির্ভরশীল মানুষের ভাগ্য

২

বিশ্ব পর্যটন দিবসে ফিরে দেখা শ্রেণিকক্ষের সেই মুহূর্তগুলো || মো. মামুন হাসান

৩

সাতক্ষীরায় সড়‌কে রা‌তে ঝর‌লো দুই প্রাণ

৪

আশাশুনিতে আকস্মিক টর্নেডোয় ৪‌টি বসতঘর লণ্ডভণ্ড

৫

তালায় জুয়েলারির দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার গহনা লুট

৬

সিলেটের পাহাড়-নদী-পাথরের সৌন্দর্য উপ‌ভো‌গে সাতক্ষীরা সাংবা‌দিক কে‌ন্দ্রের সদস‌্যরা

৭

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

৮

একই জায়গায় আটকে থাকতে চাই না

৯

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

১০

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

১১

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

১২

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

১৩

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

১৪

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

১৫

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

১৬

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১৭

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১৮

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১৯

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

২০