বাংলাদেশ, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
২৭ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৩ জুলাই ২০২৪, ৮:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মেসি-ডি মারিয়াকে ছাড়াই আর্জেন্টিনার অলিম্পিক স্কোয়াড ঘোষণা

ডেস্ক রিপোর্ট: চলতি কোপা আমেরিকা আসরের পর্দা নামলেই মাঠে গড়াবে অলিম্পিক ফুটবল। যেখানে আর্জেন্টিনার হয়ে এবার মাঠে নামবেন বলে গুঞ্জন ছিল লিওনেল মেসি ও ডি মারিয়ার। তবে শেষ পর্যন্ত তাদের রাখা হয়নি অলিম্পিকের দলে। তবে এই দুই অভিজ্ঞ তারকা না থাকলেও আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপজয়ী চার ফুটবলার আছেন অলিম্পিকের স্কোয়াডে।

অলিম্পিকের নিয়মানুযায়ী, ২৩ বছরে বেশি সর্বোচ্চ ৩ জন ফুটবলার মাঠে নামার সুযোগ পেয়ে থাকেন। সেই সুযোগ নিয়েই ৪ বিশ্বকাপজয়ী ফুটবলারকে দলে রেখেছে ২০০৪ ও ২০০৮ অলিম্পিকজয়ী দলের সদস্য ও বর্তমান কোচ হাভিয়ের মাচেরানো। যার মধ্যে ৩ জনের বয়স ২৩+। থিয়াগো আলমাদা আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপজয়ী দলের সদস্য হলেও তার বয়স ২৩ হওয়ায় তিনি বয়সের সীমারেখা অনুযায়ীই খেলছেন।

এর বাইরে ২৩+ দের মধ্যে আর্জেন্টিনার বাকি তিন বিশ্বকাপজয়ী সদস্য হলেন গোলরক্ষক জেরোনিমো রুল্লি, ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডি ও ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার জুলিয়ান আলভারেজ। এছাড়াও ১৮ সদস্যের দলে জায়গা হয়েছে অনূর্ধ্ব-১৯ দলের আলোচিত ফুটবলার ক্লাদিও এচেভেরির। জায়গা পেয়েছেন কোচ ডিয়েগো সিমিওনের ছেলে জিউলিয়ানো সিমিওনে।

আগামী ২৪ জুলাই মরক্কোর বিপক্ষে অলিম্পিক অভিযান শুরু করবে আর্জেন্টিনা। বি-গ্রুপে তাদের অন্য প্রতিপক্ষ ইরাক ও ইউক্রেন। তবে মূল লড়াইয়ে নামার আগে ফ্রান্সে দুটি প্রীতি ম্যাচ খেলে নিজেদের প্রস্তুত করবে আলবিসেলেস্তেরা।

আর্জেন্টিনার অলিম্পিক দল

গোলরক্ষক: লিয়েন্দ্রো ব্রে, জেরোনিমো রুল্লি।
ডিফেন্ডার: মার্কো ডি সিজার, জুলিও সোলার, জোয়াকিন গার্সিয়া, গঞ্জালো লুজান, নিকোলাস ওটামেন্ডি, ব্রুনো অ্যামিওনে।
মিডফিল্ডার: ইজেকুয়েল ফের্নান্দেস, সান্তিয়াগো হেজে, ক্রিশ্চিয়ান মেডিনা, কেভিন জেনন।
ফরোয়ার্ড: জিউলিয়ানো সিমিওনে, লুসিয়ানো গন্ডু, থিয়াগো আলমাদা, ক্লাউদিও এচেভেরি, জুলিয়ান আলভারেজ, লুকাস বেলট্রান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক শেখ আব্দুল আলিমের অস্ত্রোপচার শুক্রবার, দোয়া কামনা

ফিংড়ীর ফয়জুল্লাহপুরে মুরগির খামারে চুরি, ফিড-ফ্যান-মোটর নিয়ে গেছে চোর

জেলেখালিতে আট দলীয় ফুটবল টুর্নামেন্টে সুদীপ্ত ক্লাব চ্যাম্পিয়ন

কুশুলিয়া ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ডা. শফিকুল ইসলাম বাবুর গণসংযোগ

নলতা ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন

সাতক্ষীরা পৌরসভায় ২৫টি মুভেবল স্কিপ বিন ও ৪টি বর্জ্য সংগ্রহ ভ্যান হস্তান্তর

বাঁশ বেতে ঐতিহ্য, বাঁশ বেতেই জীবিকা

কয়রায় মুন্ডা ও মাহতো সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে কাজ করছে ‘সাউস’

জবি ক্যাফেটেরিয়া ও হলের ক্যান্টিন নিয়ে ছাত্রশক্তির ৫ দফা দাবি

আশাশুনিতে ২ সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৪

১০

শিক্ষক দীপক চন্দ্র সরকারের দ্বৈত নাগরিকত্ব নিয়ে ভারতীয় হাইকমিশনের জবাবের অপেক্ষা

১১

কলারোয়ায় এক হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

১২

বাংলাদেশ-ভারত মর্যাদার লড়াই : কখন কোথায় কিভাবে ‘লাইভ’ দেখবেন

১৩

তালায় একই বিদ্যালয়ের ১৩ ছাত্রীর বাল্যবিবাহ, ক্লাসে ফেরানোর চেষ্টা

১৪

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ

১৫

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৬

র‍্যাব বিলুপ্ত করে সংসদে এসআরবি বিল পাস

১৭

স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থীকে সমর্থন দেবে বিএনপি

১৮

মির্জা ফখরুলের ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

১৯

এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫

২০
error: Content is protected !!