বাংলাদেশ, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
১৯ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২ জুলাই ২০২৩, ৯:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শার্শায় সাংবাদিককে পিটিয়ে জখম করার অপরাধে সার্জেন্ট রফিক ক্লোজ

বেনাপোল প্রতিনিধি: দুর্নীতির সংবাদ প্রকাশ করায় যশোরের শার্শায় সাংবাদিক আসাদুর রহমানকে প্রকাশ্যে পিটিয়ে রক্তাক্ত জখম করলেন নাভারণ হাইওয়ে থানার সার্জেন্ট রফিকুল ইসলাম রফিক।

শনিবার (০১ জুলাই) রাত ৮টার সময় নাভারণ-সাতক্ষীরা মোড় হাইওয়ে সড়কে তাকে পিটিয়ে আহত করেন তিনি।

সাংবাদিক আসাদুর রহমান যশোর থেকে প্রকাশিত দৈনিক গ্রামের কণ্ঠ’র সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত রয়েছেন।

এ ঘটনার পর খবর পেয়ে সাংবাদিক আসাদুর রহমানকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন তার সহকর্মীরা।

এদিকে, এ খবর ছড়িয়ে পড়লে সার্জেন্ট রফিকুল ইসলামের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন যশোর জেলা ও উপজেলার সাংবাদিক মহল।

রাতেই সাংবাদিকরা অনতিবিলম্বে নাভারণ হাইওয়ে থানার সার্জেন্ট রফিকুল ইসলাম কর্তৃক সাংবাদিককে নির্যাতন করার অপরাধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং ২৪ ঘণ্টার মধ্যে সার্জেন্ট রফিকের শাস্তি না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে ঘোষণা দিলে নড়েচড়ে বসে প্রশাসন।

রাত পার হতে না হতেই সার্জেন্ট রফিককে যশোর পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে বলে সংবাদ আসলে কিছুটা স্বস্তি মেলে সাংবাদিক মহলে। এদিকে সাংবাদিক আসাদুর রহমান বাদী হয়ে শার্শা থানায় রফিকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

শার্শা, নাভারণ, বেনাপোল, বাগআঁচড়া ও যশোর জেলার সাংবাদিক মহল রাতেই একাত্মতা ঘোষণা করে আন্দোলনের হুমকি দিলে সার্জেন্ট রফিককে ক্লোজ করা হয়।

শার্শা থানার অফিসার ইনচার্জ এসএম আকিকুল ইসলাম জানান, এ বিষয়ে থানায় একটি অভিযোগ হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সাংবাদিক আসাদুর রহমানকে মারধরকারী সার্জেন্ট রফিককে ক্লোজের বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে যশোর সার্কেলের এএসপি ইমরান হাশমী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা জেলা বাকশিস নির্বাচন: খলিলুর রহমান সভাপতি, নূর মোহাম্মদ পাড় সম্পাদক

১

শ্যামনগরে মাদক ব্যবসার বিরোধিতা করায় হামলা!

২

ধুলিহর চাঁদপুরে মাদক ব্যবসার অভিযোগে দুইটি বাড়ি ভাঙচুর, আটক ২

৩

কালিগঞ্জের চাঁচাই বৃক্ষ মেলা উদ্বোধন

৪

শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশনের মতবিনিময়: সমুদ্রের পানির ট্যাক্স মওকুফের দাবি

৫

কালিগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা

৬

জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার

৭

পাইকগাছায় জেলা পরিষদের এডিপির বরাদ্দপত্র হস্তান্তর

৮

দেবহাটায় ৬৯৬ বোতল উইনকোরেক্সসহ নারী আটক

৯

সাতক্ষীরা কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা

১০

সাতক্ষীরায় আন্তর্জাতিক প্রবীণ দিবসের আলোচনা: প্রবীণরাই সমাজের আসল নোঙর

১১

২৪৮১ দিন পর ‘গোল্ডেন ডাক’ কোহলির

১২

সারাদেশের মোটরসাইকেল ও গাড়ি মালিক-চালকদের জরুরি নির্দেশনা

১৩

হইচইয়ে মুক্তি পাচ্ছে ‘প্রেশার কুকার’

১৪

ঐতিহাসিক ম্যাচে আজ ভারতের মুখোমুখি ব্রাজিল, কখন কীভাবে দেখবেন

১৫

শেখ হাসিনাকে নিয়ে ভারতের কাছে কোনো বিকল্প ছিল না: দিনেশ ত্রিবেদী

১৬

বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন, কমবে বহুবিবাহের প্রবণতা!

১৭

জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী

১৮

হাম উপসর্গে আরো ৮ জনের মৃত্যু

১৯

এবার ট্রাম্পের বিরুদ্ধে ২৬ অঙ্গরাজ্যের মামলা

২০