বাংলাদেশ, বুধবার, ১০ জুন ২০২৬
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
১০ জুলাই ২০২৪, ১০:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নারীদের বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়: এমপি সেঁজুতি

মৃত্যুঞ্জয় রায় অপূর্ব: সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি বলেছেন, নারীদের বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়। নারীদের অধিকার আদায় করে নিতে হবে। নারীদের ক্ষমতায়িত করতে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল সীমাবদ্ধতা মোকাবেলা করে কাজ করে যাচ্ছেন।

বুধবার (১০ জুলাই) বিকালে শহরের লেকভিউ চত্বরে সাতক্ষীরা পৌরসভার ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত নারী সমাবেশে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।

এমপি সেঁজুতি আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে সংসদে এবং আপনাদের সামনে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমি আপনাদের কারো মেয়ে, কারো বোন। আমাকে আপানাদের একজন মনে করবেন। আপনাদের যা কিছু চাওয়া-পাওয়া সেগুলো অবশ্যই দলের মাধ্যমে প্রত্যাশা করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যাপক উন্নয়ন করলেও আপনারা আপনাদের এলাকায় সঠিক নেতা নির্বাচন করেন না বলে পৌরসভার মানুষ আজও অবহেলিত।

তিনি আরও বলেন, আগে বিদ্যুৎ থাকতো না, এখন আর বিদ্যুৎ যায় না। নারীর জাগরণ দরকার, এজন্য আপনাদের সাহায্য সহযোগিতা দরকার। ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এই ওয়ার্ডের বড় সমস্যা জলাবদ্ধতা ও সুপেয় পানির সমস্যা। এই সমস্যাগুলো দূর করতে হলে ভেবেচিন্তে নেতা নির্বাচন করতে হবে। আমি আপনাদের পাশে ছিলাম আছি এবং থাকবো।

মৌলবাদ, সাম্প্রদায়িকতা, সন্ত্রাস, নৈরাজ্যের বিরুদ্ধে আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো: নজরুল ইসলাম।

জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক শিমুল শমসের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহানা মুহিদ বুলু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ হ ম তারেক উদ্দিন, দপ্তর সম্পাদক হারুন অর রশিদ, ত্রাণ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আজাহারুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: সুব্রত ঘোষ, জেলা কৃষক লীগের সভাপতি মাহফুজা আক্তার রুবি, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, জেলা আওয়ামী লীগের সদস্য নাজমুন নাহার মুন্নি, ইসমত আরা, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রওশন আরা রুবি, মহিলা যুবলীগের সাধারণ সম্পাদক সীমা সিদ্দিকী, শ্রমিকলীগের সাবেক সভাপতি রবিউল ইসলাম প্রমুখ।

নারী সমাবেশে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নত করতে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন। তিনি চীনে যেয়ে দেশের জন্য বিভিন্ন চুক্তি স্বাক্ষর করছেন। চীন এবং ভারতের মতো গুরুত্বপূর্ণ দেশও শেখ হাসিনাকে গুরুত্ব দেয়। তিনি বলেন, আমরা খুবই খুশি আপনারা নারীরা সংগঠিত হচ্ছেন। দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। সাতক্ষীরায় পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি। নারীর জীবন মান উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন করা সম্ভব না।

তিনি বলেন, মহিলা সংসদ সদস্য ইতোমধ্যে নারীদের এগিয়ে নিতে ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য, উপজেলা পরিষদের নারী সদস্য ও জেলা পরিষদের নারী সদস্যসহ সংশ্লিষ্টদের একত্রিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থান নিয়েছেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার কোটা পদ্ধতি চালু রেখে নারীদের জন্য অনেক কাজের সুযোগ করে দিয়েছেন। প্রাইমারি স্কুলের সিংহভাগ শিক্ষকই নারী। কিন্তু বিএনপি-জামায়াতের নেতৃত্ব মাঠে নেমেছে কোটা তুলে দিতে। তারা অচলাবস্থা সৃষ্টি করার জন্য পায়তারা চালাছে। নারীদের স্কুল-কলেজ মাদ্রাসা কোথাও টাকা দিতে হয় না। নারীদের উপবৃত্তি ব্যবস্থা আছে। সরকার নারী উন্নয়ন অনেক কাজ করে যাচ্ছে। সেই সুযোগ সুবিধা না জানার কারণে নিতে পারছেন না। নারীদের অনেক প্রশিক্ষণ দেয়া হচ্ছে। নারীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের জন্য করা যাচ্ছে। নারীরা এখন আর চাকরীর জন্য কোথাও দৌড়ায় না। নারীরা উদ্যোক্তা হয়ে অন্যদের চাকরি দেয়। বর্তমান সরকার নারীদের যেসকল সুযোগ সুবিধা দিয়েছেন সেগুলো জানতে হবে। এগুলো জানতে হলে আওয়ামী লীগের ছায়াতলে আসতে হবে। আওয়ামী লীগের বিভিন্ন নারী সংগঠনের হয়ে কাজ করতে হবে।

সমাবেশ সহস্রাধিক নারী অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উচ্চশিক্ষা থেকে মানবিকবিদ্যা বাতিলের সিদ্ধান্ত আত্মঘাতী || ‎তারিক ইসলাম

ভূমিদস্যুদের কবল থেকে জলমহল উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন

কয়রায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা

তালায় স্কাউটের ৪তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ

সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অধিপরামর্শ সভা

রাড়ুলীর সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

কয়রায় অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক মাঠ মহড়া

সাতক্ষীরায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফট স্কিলস বিষয়ক প্রশিক্ষণ শুরু

ভাঙনের কবলে জেলা পরিষদ মালিকানাধীন ডুমুরিয়া ঘাট

১০

মালিকানাধীন জমিতে জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগে সংবাদ সম্মেলন

১১

কেশবপুরে আওয়ামী লীগ ও কৃষকলীগের দুই নেতা গ্রেফতার

১২

কালিগঞ্জ থানা পরিদর্শনে পুলিশ সুপার আশরাফুল আলম

১৩

হাবিবুল ইসলাম হাবিবের সঙ্গে ছাত্রদলের দুই গ্রুপের শুভেচ্ছা বিনিময়

১৪

নাবিলার ‘বনলতা’য় মুগ্ধ সাদিয়া

১৫

তানজিদ-শান্তর ফিফটি, মোসাদ্দেক ঝড়ে বাংলাদেশের ২৮৪

১৬

রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স হাইকোর্টে

১৭

তরুণ উদ্যোক্তাদের বিনা জামানতে ১০ লাখ টাকা ঋণ, স্টার্টআপে সুদ মাত্র ৪ শতাংশ

১৮

জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার কোটির ছায়া বাজেটে করমুক্ত আয়সীমা ৫ লাখ

১৯

৪৭ কোটি টাকায় সম্প্রচারস্বত্ব কিনেছে সরকার, বিশ্বকাপ দেখাবে বড় পর্দায়

২০