বাংলাদেশ, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
১৫ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
৩ ডিসেম্বর ২০২৩, ১১:৩৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

জামালপুরে পুলিশ ভ্যানে ট্রেনের ধাক্কা, কনস্টেবল নিহত

ডেস্ক রিপোর্ট: জামালপুরে রেলক্রসিং অতিক্রম করা সময় দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনের ধাক্কায় পুলিশের একটি ভ্যান দুমড়ে-মুচড়ে গেছে। এতে আহসানুল হক (৩২) নামে এক কনস্টেবল নিহত হয়েছেন। আহত হয়েছেন আরেকজন।

রোববার (৩ ডিসেম্বর) ভোর ৪টা ৪৫ মিনিটে শহরের শেখেরভিটা রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আহসানুল নেত্রকোনা জেলার কমলাকান্দা থানার রাজনগর গ্রামের নজরুল ইসলামের ছেলে। আহত আরিফুল টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার কয়রা দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা।

রেলওয়ে পুলিশ জানায়, ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী লোকাল ২৫৫ আপ ট্রেনটি শেখেরভিটা অতিক্রম করার সময় গেট ব্যারিয়ার নামানো না থাকায় পুলিশের একটি টহল গাড়ি রেললাইনে উঠে পড়ে। এসময় লোকাল ট্রেনটি পুলিশের পিকআপ ভ্যানকে ধাক্কা দেয়। এ ঘটনায় গাড়িতে থাকা চারজন পুলিশের মধ্যে আহসানুল ও আরিফুল গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আহসানুলকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আরিফুলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সুষ্ঠু বিচার নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ

লাবসায় জলাবদ্ধতা কবলিত এলাকা পরিদর্শনে ইউএনও অর্ণব দত্ত

পুরান ঢাকার ‘শ্রমিক মিরাজ’ পরিচয়ে সীমান্ত পার হতে চেয়েছিল ডেভিড ইমন

সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে অপরাধীদের আইনের আওতায় আনার নির্দেশ

তারেক রহমানের ভারত সফরের অপেক্ষায় আছি: দীনেশ ত্রিবেদী

গুলশান থেকে লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

ব্রাজিল জাতীয় দলকে বিদায় বলে দিলেন নেইমার

সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে সাতক্ষীরায় বিআরটিএ’র রোড শো

দেবহাটায় বিশেষ চাহিদাসম্পন্ন ৫০ প্রশিক্ষণার্থীর মাঝে সনদ বিতরণ

দেবহাটায় আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা

১০

আব্দুল্লাহ ছিল অন্ধকার জগতের মুকুটহীন সম্রাট

১১

রাস্তাটি ক্রয়কৃত দাবি করে দখলের অভিযোগ খণ্ডালেন জামায়াত নেতা ওমর ফারুক

১২

সাতক্ষীরায় নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় ফ্রি মেডিকেল ক্যাম্প

১৩

দেবহাটায় অপদ্রব্য পুশকৃত ১০০ কেজি চিংড়ি বিনষ্ট

১৪

শ্যামনগরে সংলাপ: বাঘ সংরক্ষণে স্থানীয় জনগণের দায়িত্বশীল অংশগ্রহণ নিশ্চিত করতে হবে

১৫

সামাজিক অবক্ষয় ও জাগরণ || ‎তারিক ইসলাম

১৬

মোংলায় বিশ্ব বাঘ দিবস পালিত

১৭

বাঘ সংরক্ষণে স্থানীয় জনগণ || আশিকুজ্জামান

১৮

দেবহাটায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্কে বিবিএমপি ইনস্টিটিউশন চ্যাম্পিয়ন

১৯

সুন্দরবনে বাঘের সংখ্যা ১২৫ টি

২০
error: Content is protected !!