বাংলাদেশ, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
২৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৫ মে ২০২৩, ১:৪১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সিটির জয়রথ থামিয়ে ইউরোপা লিগে ব্রাইটন

স্পোর্টস ডেস্ক: আগেই প্রিমিয়ার লিগ শিরোপা নিশ্চিত করা ম্যানচেস্টার সিটি হোঁচট খেলে ব্রাইটনের মাঠে এসে। শুরুতে এগিয়ে গেলেও স্বাগতিকদের দারুণ সব আক্রমণে আর জয় নিয়ে ফেরা হয়নি সিটিজিনদের।
অপরদিকে দারুণ ফুটবল খেলে ইউরোপা লিগ নিশ্চিত করে ফেলেছে ব্রাইটন।

বুধবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির সেঙ্গে ১-১ ব্যবধানে ড্র করে ব্রাইটন। ক্লাবটির হয়ে একমাত্র গোলটি করেন হুলিও এনসিসো। সিটির হয়ে গোলটি আসে ফিল ফোডেনের পা থেকে। এই নিয়ে টানা ১২ জয়ের পর পয়েন্ট হারাল ক্লাবটি।

শুরুর দিকে অবশ্য সিটি দাপট দেখিয়ে যাচ্ছিল বেশ কয়েকটি আক্রমণ সাজিয়ে। গোলও পেয়ে যায় তারা। ২৫তম মিনিটে রিয়াদ মাহরেজের দেওয়া মাঝমাঠ থেকে টেনে নিয়ে বক্সে ফোডেনকে খুঁজে নেন আর্লিং হলান্ড। সহজ শটে লক্ষ্যভেদ করতে ভুলেননি ইংলিশ ফরোয়ার্ড।

সমতায় ফিরতে খুব বেশি দেরি করেনি ব্রাইটন। ৩৮তম মিনিটে ২৫ গজ দূর থেকে দারুণ এক শটে পোস্টের ওপরের কোণা খুঁজে নেন এনসিসো। বিরতির আগে আরও একটি গোল পায় স্বাগতিকরা। তবে অফসাইডের কারণে সেটি বাতিল হয়।

বিরতির পরও দারুণ খেলতে তাকে ব্রাইটন। বেশ কয়েকটি আক্রমণও সাজায় তারা। তবে গোলের দেখা পাওয়া হয়নি। সিটিও শেষদিকে বেশ কয়েকটি আক্রমণ করে। তবে এগিয়ে যেতে পারেনি দলটি। শেষ পর্যন্ত ড্র’য়ের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় পেপ গার্দিওলার দলকে।

৩৭ ম্যাচে ৮৯ পয়েন্ট নিয়ে শীর্ষেই রয়েছে চ্যাম্পিয়ন সিটি। সমান ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে ব্রাইটন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই!

১

বিমানে পাশাপাশি সিটে শাকিব-মিথিলা, গেলেন কোথায়?

২

দেব পরিচালনা করলে নায়ক হতে রাজি জিৎ

৩

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রিজভী

৪

উত্থান-পতনের দিনে তিন ফিফটিতে ভর করে বাংলাদেশের ৩১৭

৫

২য় সমাবর্তনের ফি বৃদ্ধি ও প্রফেশনালদের অন্তর্ভুক্তি নিয়ে জবিতে সমালোচনার ঝড়

৬

জাকারিয়া হত্যার বিচার বাস্তবায়ন কমিটির সভা, শনিবার নিউমার্কেট চত্বরে মানববন্ধন

৭

শ্যামনগরে জিম্মিদশা থেকে যুবককে উদ্ধার করলো পুলিশ

৮

তালায় জব ফেয়ার, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী

৯

সাংবাদিক মনিরুল ইসলাম মনির সেজ ভাইয়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

১০

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত সদস্যদের পরিচিতি সভা

১১

নোবেল শান্তি পুরস্কার পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিলাই

১২

জবির দ্বিতীয় সমাবর্তনে অংশগ্রহণে আবেদন শুরু ১৫ অক্টোবর

১৩

শ্রেণিকক্ষে যে প্রশ্ন কেউ করে না || মো. মামুন হাসান

১৪

সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান পেল ১৭ সাংবাদিক

১৫

আলিপুর ইউনিয়ন আ’লীগের সম্পাদক জিয়াউল ইসলাম গ্রেপ্তার

১৬

অস্ট্রেলিয়ার পর আফগানিস্তান, নতুন পরীক্ষায় বাংলাদেশ

১৭

বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুর

১৮

ইউপি নির্বাচনের নতুন তারিখ ঘোষণা হবে সোমবার

১৯

ভূরুলিয়ায় গ্রাম আদালত বিষয়ক মতবিনিময়

২০