বাংলাদেশ, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
১২ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২৮ মার্চ ২০২৪, ৬:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বুবলী বেয়াদব নয় : চয়নিকা চৌধুরী

বিনোদন ডেস্ক: প্রথমবারের মতো নির্মাতা চয়নিকা চৌধুরীর ‘প্রহেলিকা’ সিনেমায় কাজ করেছিলেন চিত্রনায়িকা শবনম বুবলী। এরপর থেকেই দুজনের মধ্যেকার সম্পর্ক চোখে পড়ার মতো।

সিনেমা মুক্তির পরপরই বুবলীকে উদ্দেশ্য করে খোলা চিঠি লিখেছিলেন চয়নিকা। এর জবাবে নির্মাতার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছিলেন নায়িকা।

সময়ের সাথে সাথে তাদের সেই সম্পর্ক আরও মজবুত হয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন স্থানে দুইজনকে একসঙ্গে দেখা যাচ্ছে। পর্দায় বুবলীকে নিয়ে আরও কিছু কাজের পরিকল্পনাও সাজিয়েছেন এই চয়নিকা।

এরই রেশ ধরে সম্প্রতি চিত্রনায়ক সায়মন সাদিকের একটি ভিডিওতে এক ফ্রেমে ধরা দিলেন বুবলী-চয়নিকা। যেখানে নায়িকাকে নিয়ে বেশ প্রশংসায় মেতে উঠতে দেখা গেল নির্মাতাকে।

বুবলী প্রসঙ্গে চয়নিকা বলেন, ‘বুবলী খুবই ভদ্র, বিনয়ী একজন মানুষ। অনেক বেশি সময় সচেতন। ভোর ৫টায় আসতে বললে ৪টায় চলে আসে। স্ক্রিপ্ট পড়ে আসে। বুবলীকে নিয়ে কাজ করতে খুবই আরাম পাওয়া যায়।’

তিনি আরও বলেন, ‘বুবলী বেয়াদব নয়। যেটা আমার সবথেকে খারাপ লাগে। জোরে কথা বলে না। আমি ওর অসম্ভব একজন ফ্যান। একজন ডিরেক্টরের আরামের জায়গা ভালো একজন আর্টিস্ট পাওয়া। বুবলী তেমনই একজন। কস্টিউম নিয়ে ভাবতে হয় না। খুবই সিনসিয়ার একজন শিল্পী।’

‘প্রহেলিকা’ নিয়ে চয়নিকা বলেন, ‘প্রহেলিকা’তে অভিনয় করে বুবলী বুঝিয়ে দিয়েছে ওর অভিনয়ের জাদু। ‘প্রহেলিকা’ বুবলীর জীবনের টার্নিং পয়েন্ট আমি বলবো। শুধু আমি নয় সুবর্ণা আপা থেকে শুরু করে সবাই বুবলীর প্রশংসা করেছে। আমি আরও অনেক কাজ করতে চাই বুবলীকে নিয়ে।

এদিকে শোবিজপাড়ার গুঞ্জন, বুবলীর সঙ্গে চয়নিকার ভালো সম্পর্কের বিষয়টি ভালোভাবে নেননি চিত্রনায়িকা পরীমণি। কারণ পরীর সঙ্গে বেশ সখ্যতা রয়েছে এই নির্মাতার। অন্যদিকে দুই নায়িকার মধ্যেকার সম্পর্ক মোটেও ভালো নয়। যে কারণেই চয়নিকার উপর ক্ষেপেছেন পরীমণি। এসবের মাঝেই বুবলীকে নিয়ে চয়নিকার কণ্ঠে শোনা গেল প্রশংসা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিমা বিসর্জন দেখতে গিয়ে অতিরিক্ত মদ পান, ৪ দিন পর কিশোরের মৃত্যু

১

বসতভিটা নিয়ে বিরোধের জেরে শ্যামনগরে সংঘর্ষ, মা-ছেলেসহ আহত ৩

২

ঘূর্ণিঝড় অর্ণব: মঙ্গলবার রাত থেকে পশ্চিমবঙ্গে দুর্যোগ

৩

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের যে ব্যাখ্যা দিলো পুলিশ সদর দপ্তর

৪

ডি-থ্রি ট্রফির নিলাম: একনজরে ছয় দলের পূর্ণাঙ্গ স্কোয়াড

৫

আশাশুনিতে ধর্ষণচেষ্টার অভিযোগে একজন গ্রেফতার

৬

সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা

৭

জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি

৮

৭ নভেম্বর উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা

৯

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

১০

ব্যালন ডি’অর জিতলে কত টাকা পান ফুটবলাররা?

১১

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠি

১২

একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রার বদলি

১৩

বাংলাদেশে উন্নয়নে জাপানের অব্যাহত সহযোগিতা চান প্রধানমন্ত্রী

১৪

ভূমিকম্পে কেঁপে উঠল এশিয়ার দুই দেশ

১৫

দেবহাটায় এলএফও সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ

১৬

সুন্দরবনের পথে পথে জীবনের নানা গল্প || সুলতান শাহাজান

১৭

মানবেতর জীবন কাটছে বৃদ্ধ সাকাত-আনোয়ারা দম্পতির

১৮

ভারতীয় গোয়েন্দার সাথে গোলাম পরওয়ারের গোপন বৈঠক, দাবি রাশেদ খাঁনের

১৯

সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রী-সন্তানকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

২০