বাংলাদেশ, শুক্রবার, ০৫ জুন ২০২৬
২২ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
৯ আগস্ট ২০২৪, ৪:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ভ্রমণ ভিসায় পারাপার ‘সীমিত’

বেনাপোল প্রতিনিধি: নিরাপত্তাজনিত কারণে বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ভ্রমণ ভিসায় পাসপোর্ট যাত্রীদের যাতায়াত সীমিত করা হয়েছে।

মেডিকেল ভিসায় বাংলাদেশি পাসপোর্ট যাত্রী এবং ভারতীয় পাসপোর্ট যাত্রী যারা বাংলাদেশে অবস্থান করছেন শুধুমাত্র তারা ভারতে প্রবেশ করতে পারছেন।

শুক্রবার (৯ আগস্ট) সকালে ইমিগ্রেশন কর্তৃপক্ষের একটি সূত্র এ তথ্য জানান।

সূত্র মতে, গত মঙ্গলবার থেকে পাসপোর্ট যাত্রীদের যাতায়াত সীমিত করা হয়েছে। তবে জরুরী চিকিৎসার জন্য বাংলাদেশি পাসপোর্টধারী রোগীরা মেডিকেল ভিসায় এবং বাংলাদেশে অবস্থানরত ভারতীয় পাসপোর্ট যাত্রীরা ভারতে প্রবেশ করতে পারছেন।

অপর দিকে, পেট্রাপোল ইমিগ্রেশন কোনো ভারতীয় যাত্রীকে বাংলাদেশে প্রবেশ করতে দিচ্ছেন না। তবে, ভারতে অবস্থানকারী বাংলাদেশি পাসপোর্টযাত্রীরা নিজ দেশে ফিরতে পারছেন।

বাংলাদেশ থেকে ফিরে যাওয়া ভারতীয় যাত্রী সমীর সরকার বলেন, বাংলাদেশে আমার বাপ-দাদার বাড়ি। ক’দিনের জন্য বেড়াতে এসেছিলাম। এদেশের অবস্থা খারাপ দেখে তাড়াতাড়ি চলে যাচ্ছি।

চিকিৎসার জন্য ভারতে যাওয়া যাত্রী শাহিদা খাতুন জানান, আমার স্বামীর হার্টের চিকিৎসার জন্য কয়েকমাস অন্তর ভারতে যাওয়া লাগে। আজ বর্ডারে এসে দেখছি হাতে গোনার মতো যাত্রী যাতায়াত করেছে। কেমন একটা ভয় ভয় লাগছে।

পাসপোর্টধারী শুকুরুজ্জামান জানান, আমি ভ্রমণ ভিসায় ভারতে বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে বেনাপোল এসেছিলাম। কিন্তু ইমিগ্রেশন থেকে ফিরিয়ে দিলেন। এখন যাওয়া যাবে না বলে অফিসাররা জানান।

বেনাপোল ইমিগ্রেশনের অফিসার ইনর্চাজ আজহারুল ইসলাম বলেন, সম্প্রতি সহিংস ঘটনায় নিরাপত্তাজনিত কারণে বেনাপোল ইমিগ্রেশন দিয়ে পাসপোর্ট যাত্রী যাতায়াত সীমিত করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন ভিসা প্রার্থীর সামাজিক যোগাযোগমাধ্যম প্রোফাইল উন্মুক্ত করতে হবে

হাম উপসর্গে আরও পাঁচ জনের মৃত্যু

মেয়ের মা হলেন বুবলী

উপকূলের পরিবেশ রক্ষায় প্রয়োজন প্রকৃতিনির্ভর উদ্যোগ || এস এম জান্নাতুল নাঈম

পুরাতন সাতক্ষীরায় নিজ বাড়ি থেকে বিধবা নারীর মরদেহ উদ্ধার

দৌলতদিয়ায় ফের তলিয়ে গেল বাস, রক্ষা পেলেন চালক-হেলপার-যাত্রীরা

শ্যামনগরে ব্যতিক্রমী পদযাত্রা, বৃক্ষ দত্তক গ্রহণ ও পরিবেশ রক্ষার শপথ

দেবহাটায় ঘের কর্মচারীর ঝলসে যাওয়া মরদেহ উদ্ধার!

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৬ জনের মৃত্যু

অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেলেন ৫ কর্মকর্তা

১০

শ্যামনগরে বিশ্বকাপ উন্মাদনা: মুন্সিগঞ্জকে হারিয়ে জেলেখালী ফুটবল একাদশ চ্যাম্পিয়ন

১১

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ৮ সদস্যের কমিটি গঠন

১২

পরিবেশ দিবসের ভাবনায় উপকূল ও সুন্দরবন || তারিক ইসলাম

১৩

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

১৪

ধেয়ে আসছে ‘এল নিনো’, মহাবিপর্যয়ের আশঙ্কা!

১৫

শ্যামনগরে ১৪ পরিবারের মাঝে গরু বিতরণ

১৬

কেশবপুরে পুলিশি অভিযানে গ্রেফতার ১১

১৭

সাঁতার প্রশিক্ষণের সনদ বিতরণ

১৮

অস্ত্র-গোলাবারুদসহ বনদস্যু করিম শরীফ বাহিনীর এক সদস্য আটক

১৯

রামিসা হত্যা মামলার রায় রোববার

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705