বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
৯ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৬ আগস্ট ২০২৪, ১০:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

স্পাইন সার্জারি বিষয়ক প্রশিক্ষণে ডা. পলাশ এবার দক্ষিণ কোরিয়ায়

ডেস্ক রিপোর্ট: মেরুদণ্ডের চিকিৎসায় সর্বাধুনিক প্রযুক্তি এন্ডোস্কোপিক (না কেটে ফুটো করে) স্পাইন সার্জারির প্রশিক্ষণে অংশ নিতে দক্ষিণ কোরিয়ায় গিয়েছেন সাতক্ষীরা মেডিকেল কলেজের অর্থোপেডিক বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. মাহমুদুল হাসান (পলাশ)।

‘এআইএন মেডিকেল ফাউন্ডেশন’ এর আমন্ত্রণে কোরিয়ার সিউলের এআইএন হসপিটাল-এ ১৬ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত কোরিয়ান স্পাইন সোসাইটির তত্ত্বাবধানে বিখ্যাত এন্ডোস্কোপিক স্পাইন সার্জন অধ্যাপক ক্যাংটেক লিম এর কাছে প্রশিক্ষণ গ্রহণ করবেন তিনি।

এজন্য বাংলাদেশ স্পাইন সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. শাহ আলম এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

সাতক্ষীরা মেডিকেল কলেজে স্পাইন সার্জারি ইউনিট প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন ডা. পলাশ। এ প্রসঙ্গে তিনি বলেন, আর্থিকভাবে অস্বচ্ছল রোগীরাও যাতে স্পাইন সার্জারির মতো ব্যয়বহুল চিকিৎসা পায়, সেজন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্বতন্ত্র স্পাইন ইউনিট প্রতিষ্ঠা করতে চাই।

এর আগে, চলতি বছরের মে মাসে সুইজারল্যান্ড ভিত্তিক স্পাইন ও অর্থোপেডিক সার্জারির আন্তর্জাতিক সংস্থা ‘এও স্পাইন’ আমন্ত্রণে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে মাসব্যাপী প্রশিক্ষণ গ্রহণ করেন ডা. পলাশ।

এ ছাড়াও তিনি দিল্লি, মেলবোর্ন, মুম্বাই, গুজরাট, চেন্নাই ও আসাম থেকে বিভিন্ন সময়ে প্রশিক্ষণ নিয়েছেন। দেশি-বিদেশি গবেষণা জার্নালে তার উল্লেখযোগ্য সংখ্যক প্রকাশনা রয়েছে। তিনি নিয়মিত বিভিন্ন কনফারেন্সে বক্তৃতা ও অংশগ্রহণ করে আসছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একই জায়গায় আটকে থাকতে চাই না

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১০

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১১

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১২

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৩

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৪

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৫

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১৬

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১৭

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১৮

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

১৯

দেবহাটায় যুবদলের আনন্দ মিছিল

২০