বাংলাদেশ, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
১৬ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৯ আগস্ট ২০২৪, ৯:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে প্রশাসনকে সহযোগিতার আশ্বাস রাজনৈতিক নেতাদের

সুলতান শাহাজান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগরে প্রশাসনের সঙ্গে রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেছেন।

শুক্রবার (৯ আগস্ট) শ্যামনগর উপজেলা পরিষদ হলরুমে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী, বিভিন্ন পেশাজীবী ও ধর্মীয় নেতৃবৃন্দ, শিক্ষক প্রতিনিধি ও সরকারি কর্মচারীদের উপস্থিতিতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডা. সঞ্জীব দাস সভাপতি করেন।

সভায় সেনাবাহিনীর পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সবাইকে ধৈর্য ধারণ করার পাশাপাশি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সম্পত্তির ক্ষতি না করার জন্য অনুরোধ জানানো হয়।

এছাড়াও এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের পক্ষ থেকে পূর্বের সবকিছু ভুলে শ্যামনগর থানায় পুলিশকে ওয়েলকাম জানানোর আহ্বান জানানো হয়।

এ সময় বিএনপি ও জামায়াতের সাবেক সংসদ সদস্য, শ্যামনগর উপজেলা বিএনপি ও জামায়াতের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী, বিভিন্ন পেশাজীবী নেতা, ধর্মীয় নেতৃত্ব, শিক্ষক প্রতিনিধি ও সরকারি কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আলোচনায় বিভিন্ন পরামর্শসহ সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় ও পুলিশকে সকল ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন রাজনৈতিক নেতৃবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

১

সাতক্ষীরায় নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা

২

সখিপুরে শিশুদের মাঝে জার্সি বিতরণ

৩

৪ দিনেও উদ্ধার হয়নি সুন্দরবনে অপহৃত ২১ জেলে

৪

অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

৫

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

৬

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৮

৭

বাড়লো ফার্নেস অয়েলের দাম, কার্যকর রাত থেকেই

৮

সাতক্ষীরায় নদীকৃত্য দিবসের আলোচনা: দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

৯

এমপি গাজী নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস

১০

তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন

১১

পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বারসিকের ক্যাম্পেইন

১২

শার্শায় ২৬ পিস স্বর্ণের বারসহ চোরাকারকারী আটক

১৩

জয়ের পরও স্বস্তি নেই ব্রাজিল শিবিরে

১৪

দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, সতর্কতা

১৫

প্রথমবার নারী প্রধানমন্ত্রী পেল মরক্কো

১৬

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ

১৭

অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার

১৮

হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের

১৯

একনেকে ১৫,৮২৩ কোটি টাকায় ১৩ প্রকল্প অনুমোদন

২০