বাংলাদেশ, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
১৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৩ আগস্ট ২০২৪, ১১:৫৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

তালায় ভাঙচুর ও লুটপাটের অভিযোগে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতা বহিষ্কার

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার তালায় ভাঙচুর ও লুটপাটের অভিযোগে উপজেলা বিএনপির সহ-শিল্প বিষয়ক সম্পাদক আব্দুল হান্নান গাজী ও তালা সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রিয়াজুল ইসলামকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

এছাড়া খলিলনগর ইউনিয়নের মহান্দী গ্রামের মিন্টু জোয়াদ্দার ও গগন শেখ নামে দুইজন বিএনপির নাম ভাঙিয়ে ভাঙচুর, লুটপাট, চাঁদাবাজি, মারপিটসহ বিভিন্ন অপকর্মে জড়িত থাকায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে বিএনপি।

মঙ্গলবার (১৩ আগস্ট) সকালে উপজেলা বিএনপির সভাপতি মৃনাল কান্তি রায় ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এছাড়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবুল কালাম স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে তালা সদর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক রিয়াজুল ইসলামকে সাময়িক বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

অন্যদিকে, খলিলনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক গাজী আছির উদ্দিন এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানান, মহান্দী গ্রামের মিন্টু জোয়াদ্দার ও গগন শেখ নামের দুই ব্যক্তি বিএনপির নাম ভাঙিয়ে ভাঙচুর, লুটপাট, চাঁদাবাজি, মারপিটসহ বিভিন্ন অপকর্মে জড়িত থাকায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়েছে। তারা জানান, এরা দলের কেউ নন। তাদের অপকর্মের দায় দল নেবে না।

এবিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির সভাপতি মৃনাল কান্তি রায় জানান, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে দলীয় ও সুযোগ সন্ধানী ব্যক্তিরা বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ার অভিযোগ পাচ্ছি। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মডেল মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা প্রকাশ

১

প্রাথমিকের নিয়োগ বঞ্চিত ৮১৭ জন, ১ অক্টোবরের মধ্যে নিয়োগ

২

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য নিয়ে সংঘর্ষ: নিহত ১, গুলিবিদ্ধ ৬

৩

আশাশু‌নি‌তে ক‌পোতাক্ষ ন‌দের বে‌ড়িবা‌ঁধে ভয়াবহ ভাঙন, গ্রাম বাঁচাতে স্থানীয়দের লড়াই

৪

মেসির বিদায়ী ম্যাচে যেতে বাধা পাচ্ছেন দিবালা

৫

মেসির অবিশ্বাস্য ফ্রি-কিক, তবু হার মায়ামির

৬

রোনালদোকে ছাড়াই পর্তুগালের জয়

৭

খুলনায় যুবককে গুলি করে হত্যা

৮

ছাত্রদের আন্দোলনে সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচের পদত্যাগ

৯

রূপপুরের জ্বালানি বহনকারী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান

১০

আন্তর্জাতিক সম্প্রদায়কে এক টেবিলে আনতে চায় বাংলাদেশ

১১

লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

১২

গুড়পুকুর মেলার বর্জ্য সঠিকভাবে সংরক্ষণ ও পৌর দীঘিতে নিঃসরণ বন্ধের দাবি

১৩

তত্ত্বাবধায়ক সরকারসহ আরও দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি

১৪

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, একদিনে সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড

১৫

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি

১৬

পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রে ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা

১৭

ইউপি সদস্যের হাত ধরে পালালেন গৃহবধূ, মায়ের শোকে খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছে অর্ক

১৮

কয়রায় আ’লীগ থেকে ফেরদাউসুরের পদত্যাগ, সমর্থকদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন শাহিন

১৯

নলতায় প্রাইম ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন

২০