বাংলাদেশ, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
১১ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৩ আগস্ট ২০২৪, ১২:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

ùS

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ, বাংলানিউজসহ ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শুক্রবার বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এতে বক্তারা ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়ে বলেন, বার বার গণমাধ্যমকে টার্গেট করা হচ্ছে। বিগত সরকারের সময়ে যেখানে কোনো গণমাধ্যম দুর্নীতিবাজদের বিরুদ্ধে সাহসের সাথে লিখতে পারেনি, সেখানে কালের কণ্ঠ সাবেক আইজিপি বেনজীরের দুর্নীতি ও অপকর্মের তথ্য তুলে ধরে জাতির সামনে রাষ্ট্রযন্ত্রের অপব্যবহার তুলে ধরতে সক্ষম হয়েছে। কিন্তু এখন সেই কালেরকণ্ঠ আক্রান্ত, বাংলাদেশ প্রতিদিন আক্রান্ত, বাংলানিউজ আক্রান্ত। যে কেনো মূল্যে গণমাধ্যমের স্বাধীনতা সমুন্নত রাখতে হবে। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করতে হবে।

বক্তারা একই সাথে সাতক্ষীরার দৈনিক কালেরচিত্র ও পত্রদূত কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগের তীব্র প্রতিবাদ জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন ও অংশ নেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বারী ও মোস্তাফিজুর রহমান উজ্জল, ইন্ডিপেন্ডেন্ট টিভির আবুল কাসেম, কালেরকণ্ঠের মোশারফ হোসেন, বাংলাদেশ প্রতিদিনের মনিরুল ইসলাম মনি, বণিক বার্তার গোলাম সরোয়ার, দৈনিক তথ্যের সৈয়দ রফিকুল ইসলাম শাওন, বাংলানিউজের শেখ তানজির আহমেদ, এখন টিভির আহসান রাজীব, এনটিভির এসএম জিন্নাহ, গ্লোবাল টিভির রাহাত রাজাসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের পাহাড়-নদী-পাথরের সৌন্দর্য উপ‌ভো‌গে সাতক্ষীরা সাংবা‌দিক কে‌ন্দ্রের সদস‌্যরা

১

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

২

একই জায়গায় আটকে থাকতে চাই না

৩

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৪

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৫

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৬

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৭

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

৮

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

৯

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

১০

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১১

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১২

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১৩

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৪

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৫

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৬

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৭

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১৮

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১৯

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

২০