বাংলাদেশ, শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
৩০ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
৬ মে ২০২৪, ৯:৪৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

হামাসের রকেট হামলায় ৩ ইসরায়েলি সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েল ও গাজার মধ্যবর্তী কেরেম শালোম সীমান্ত ক্রসিংয়ে রকেট হামলা চালিয়েছে হামাস। এতে ইসরায়েলের তিন সৈন্য নিহত হয়েছেন।
আহত হয়েছেন বেশ কয়েকজন।

রোববার (৫ মে) রাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।

কাতারভিত্তিক সংবাদমাধ্যমটি জানায়, হামাসের এ রকেট হামলার পর পর কেরাম শালোম ক্রসিং বন্ধ করে দিয়েছে ইসরায়েল।

খাদ্যসামগ্রী ও অন্যান্য সহায়তা নিয়ে অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রবেশের জন্য ওই ক্রসিংটি ছিল অন্যতম প্রধান পথ। গাজায় ভয়াবহ মানবিক বিপর্যয়ের মধ্যে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান চাপের পর ইসরায়েলি কর্তৃপক্ষ ডিসেম্বরের মাঝামাঝি সময়ে ক্রসিং খুলে দেয়।

এদিকে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর হামলায় তিন সেনা নিহতদের বিষয়টি স্বীকার করেছে ইসরায়েল।

হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেড জানিয়েছে, ক্রসিং ও এর আশপাশের এলাকায় ইসরায়েলি বাহিনীর একটি দলকে লক্ষ্যবস্তু করা হয়েছিল এ রকেট হামলায়।

পরে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, রকেটগুলি ইসরায়েলি সামরিক বাহিনীর ‘কমান্ড হেডকোয়ার্টার এবং মোবিলাইজেশন’ ক্রসিং-এ আঘাত করেছে। এতে ইসরায়েলি সেনা হতাহতের ঘটনা ঘটেছে।

যদিও ইশকোল আঞ্চলিক কাউন্সিলের বরাত দিয়ে ইসরায়েলি গণমাধ্যম বলছে, রকেটগুলো একটি সামরিক অবস্থানের কাছাকাছি খোলা জায়গায় আঘাত হেনেছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, কেরেম শালোম থেকে প্রায় ৩ দশমিক ৬ কিলোমিটার দক্ষিণে গাজার রাফাহ ক্রসিংয়ের কাছে একটি এলাকা থেকে ১০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। একটি বেসামরিক আশ্রয়কেন্দ্রের প্রায় ৩৫০ মিটার দূরে অবস্থিত একটি স্থাপনা থেকে এসব রকেট নিক্ষেপ করা হয়েছিল। তবে পরে তারা লঞ্চার এবং কাছাকাছি একটি সামরিক স্থাপনা ধ্বংস করে দিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনিতে শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার গাছের চারা বিতরণ

টেস্ট ইতিহাসের অন্যতম সেরা দিন পার করল বাংলাদেশ

কালিগঞ্জে গ্রাম আদালত কার্যক্রমে অগ্রগতি সাধনে সমন্বয় সভা

কয়রায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈ-মাসিক সভা

পাইকগাছায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলেন ৫৫০ জন রোগী

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষর্থীর মৃত্যু

কেশবপুরে ভেজাল শিশু খাদ্য বিক্রি, রিভা ফুডকে ১ লাখ টাকা জরিমানা

কালিগঞ্জে দুই সন্তানের জননী নিখোঁজ

রাষ্ট্রপতি নির্বাচন: ৩ মনোনয়নপত্র জমা, প্রার্থী মির্জা ফখরুল ও অলি আহমদ

স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানকে ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস্ অ্যাসোসিয়েশনের ফুলেল শুভেচ্ছা

১০

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবী সরদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১১

মুক্তিযুদ্ধবিরোধী শক্তিকে জনগণ আর সুযোগ দেবে না: রিজভী

১২

হাসানের ক্যারিয়ার সেরা ৬ উইকেট, ১৯৮ রানে অলআউট অস্ট্রেলিয়া

১৩

ব্রিটিশ রেসিং ড্রাইভারকে বিয়ে করলেন মালয়েশিয়ার রাজকন্যা

১৪

বাংলাদেশি বোলারদের দাপটে চাপে অস্ট্রেলিয়া

১৫

পাইকগাছায় ভুল বিদ্যুৎ বিলের অতিরিক্ত অর্থ ফেরতের দাবিতে আইনি নোটিশ

১৬

বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ

১৭

বৃহস্পতিবারের মধ্যেই পদত্যাগ করছেন মির্জা ফখরুল

১৮

শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

১৯

সাভারে জেএমবির আস্তানা!

২০
error: Content is protected !!