বাংলাদেশ, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
১১ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
admin
৩১ আগস্ট ২০২৪, ৬:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা সদর থানা থেকে লুট হওয়া অস্ত্র-গোলাবারুদসহ দুই যুবক আটক

রিজাউল করিম: সাতক্ষীরা সদর থানা থেকে লুট হওয়া একটি বিদেশী পিস্তল, দুটি ওয়ান শ্যুটার গান, দুটি ম্যাগজিন ও ২৩ রাউন্ড গুলিসহ দুই যুবককে আটক করেছে র‌্যাব। একই সময়ে উদ্ধার করা হয়েছে দুটি পুড়ে যাওয়া মোটরসাইকেলের ধ্বংসাবশেষ।

শনিবার (৩১ আগস্ট) দুপুরে সাতক্ষীরা শহরের সুলতানপুর থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, সুলতানপুরের আব্দুল মজিদ গাজীর ছেলে ফরহাদ হোসেন (২৭) ও শেখ শাখাওয়াত হোসেনের ছেলে মেহেদী হাসান (২১)।

র‌্যাব-৬ এর সাতক্ষীরা কোম্পানি কমান্ডার এএসপি ফয়সাল তানভীর জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের দিন সদর থানায় আগুন দিয়ে অস্ত্র গোলাবারুদ লুট করে দুষ্কৃতিকারীরা। লুটকৃত অস্ত্র বিক্রির উদ্দেশ্যে সাতক্ষীরা শহরের সুলতানপুরে রাখা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব দুই যুবককে আটক করে। পরে আটক মেহেদী হাসানের দেওয়া তথ্য মতে ফরহাদ হোসেনের বসতবাড়ির রান্না ঘরের ভেতরে মাটি খুড়ে পুতে রাখা অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। একই সাথে থানায় পুড়ে যাওয়া দুটি মোটরসাইকেলের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়।

আটক আসামিদের জব্দকৃত আলামতসহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপকূলে আলো ছাড়াচ্ছে সরমা রানীর ‘নিরাপদ কৃষি’

১

শ্যামনগরে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ১৬ দিনব্যাপী প্রচারাভিযান শুরু

২

শার্শায় ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ

৩

সাতক্ষীরা সদর থানায় চাইল্ড হেল্প ডেস্ক স্থাপন ও কার্যকরকরণে অ্যাডভোকেসি

৪

উপকূলীয় বন প্রতিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় কমিউনিটির অংশগ্রহণ বাড়ানোর আহ্বান

৫

সাতক্ষীরায় সেতুবন্ধনগড়ি নেটওয়ার্কের সভা

৬

খুলনা জেলা চ্যাম্পিয়ন কয়রা উপজেলা দলের খেলোয়াড়দের সংবর্ধনা

৭

আ.লীগকে বিলুপ্ত ও সামাজিক মাধ্যমে ব্লক চেয়ে রিট

৮

দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধে পটগান

৯

এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষার নীতিমালা প্রকাশ

১০

পোশাকশ্রমিকদের বেতন বাড়ল সর্বোচ্চ ৪৩ শতাংশ, নতুন কাঠামো জানালেন উপদেষ্টা

১১

নৈরাজ্যের প্রতিবাদে আলিপুর ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রা

১২

ইনিংস ও ২১৯ রানে হেরে হোয়াইটওয়াশ বাংলাদেশ

১৩

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে জনগণ প্রতিহত করবে: জামায়াত আমির

১৪

সাত জেলায় নতুন পুলিশ সুপার, একাধিক কর্মকর্তার রদবদল

১৫

কুষ্টিয়াকে ৭৮ রানে হারিয়ে সাতক্ষীরা অনূর্ধ্ব-১৮ দলের জয়

১৬

সাতক্ষীরায় ৩ সাংবাদিকের উপর মবের প্রতিবাদে মানববন্ধন

১৭

সাতক্ষীরায় স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী ও সতীনের ভাইকে মৃত্যুদণ্ডের আদেশ

১৮

গোপালগঞ্জে থানায় আগুনের অভিযোগে অতিরিক্ত এসপি গ্রেপ্তার

১৯

৮ কোটি ভোট পেয়েও হেরে গেলেন মাহি

২০
error: Content is protected !!