বাংলাদেশ, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৩ সেপ্টেম্বর ২০২৪, ৭:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

খোলপেটুয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ারের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত সম্পন্ন

এম জুবায়ের মাহমুদ: শ্যামনগরের গাবুরা ইউনিয়নের ১২২নং খোলপেটুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) আশাশুনি উপজেলার সহকারী শিক্ষা অফিসার গৌরাংগ গাইন এই তদন্ত করেন।

এসময় শ্যামনগরের সহকারী শিক্ষা অফিসার হুমায়ন কবির, স্থানীয় ইউপি সদস্য হাবিবুল্লাহ বাহারসহ ২১ জন উপস্থিত ছিলেন।

দেলোয়ার হোসেনের বিরুদ্ধে নিয়মিত স্কুলে না আসা, স্থানীয় জেলেদের কার্ড করে দেওয়ার নাম করে অর্থ আদায়, স্কুলে দপ্তরী নিয়োগে অর্থ বাণিজ্যসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

এর আগে তার বিরুদ্ধে ০৪/১২/২০২২ তারিখেও তদন্ত অনুষ্ঠিত হয়। তদন্ত প্রতিবেদন অনুযায়ী তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে।

তদন্তকালে অভিযোগকারী হাবিবুল্লাহ আল মামুন লিখিতভাবে তার বক্তব্য জমা দেন। একই সাথে অভিযুক্ত শিক্ষক তার বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে নিজের বক্তব্য লিখিতভাবে জমা দেন।

অভিযোগকারী হাবিবুল্লাহ আল মামুন তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

অপরদিকে, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, বিদ্যালয়ের জায়গা নিয়ে স্থানীয় একটি মহলের সাথে বিরোধ রয়েছে। এজন্য আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে।

তদন্তকারী কর্মকতা আশাশুনি উপজেলার সহকারী শিক্ষা অফিসার গৌরাংগ গাইন বলেন, তদন্ত প্রতিবেদন দ্রুতই জমা দেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই বছরের ফাইজার হৃদযন্ত্রে ছিদ্র, বাঁচাতে প্রয়োজন সাড়ে ৩ লাখ টাকা

ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্যবিভাগের পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি

‎প্রাণ জুড়ানো সবুজ নিঃশ্বাস: বাংলাদেশের শীর্ষ ৫ অক্সিজেনদাতা গাছ || তারিক ইসলাম

জবি তরুণ লেখক সংঘের সভাপতি রিমি, সম্পাদক মোসাব্বীর

তিন বিভাগে ভারী বৃষ্টি হতে পারে

নতুন পেসার খুঁজবে বিসিবি

জিয়াউর রহমানকে গুলি করেন কে, তদন্ত সংস্থাকে জানালেন মোজাফফর

ধর্ষণের পর তরুণীকে হত্যা, ২ আসামির মৃত্যুদণ্ড

একদিনের সফরে সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

দুই মামলায় শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

১০

লঙ্কানদের উড়িয়ে এশিয়া কাপ ভারতের

১১

ব্যাটে-বলে মিরাজের নৈপুণ্য, তবুও হারল গায়ানা

১২

আসিফ নজরুলের গ্রেপ্তার চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

ইসলামী আইনে সম্পত্তির মালিকানা হস্তান্তরের পদ্ধতি

১৪

অভিষেক ঝড়ে প্রথম টি-টোয়েন্টিতে উড়ে গেল আফগানিস্তান

১৫

ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা এনসিপির

১৬

কয়রায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা

১৭

‘সাতক্ষীরার ৪টি আসনে দলীয় প্রার্থীদের হারাতে কিছু নেতা রাতে বৈঠক করেছিলেন’

১৮

নারী ব্যাংক কর্মকর্তাকে হেনস্তার প্রতিবাদে সাতক্ষীরায় ব্যাংকারদের মানববন্ধন

১৯

আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকা দুর্নীতির অনুসন্ধানে দুদক

২০
error: Content is protected !!