বাংলাদেশ, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২১ অক্টোবর ২০২৩, ৬:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ক্লাসেন-ইয়ানসেন তাণ্ডবে ইংল্যান্ডকে ৪০০ রানের লক্ষ্য দিল দ.আফ্রিকা

স্পোর্টস ডেস্ক | ইনিংসের দ্বিতীয় বলেই কুইন্টন ডি কককে হারিয়ে ধাক্কা খায় দক্ষিণ আফ্রিকা। তবে এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি।

রিজা হেনড্রিকস ও রাসি ফন ডার ডুসেনের ফিফটির পর তাণ্ডব চালিয়ে সেঞ্চুরি তুলে নেন হাইনরিখ ক্লাসেন।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ৩৯৯ রানের পাহাড় দাঁড় করায় দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ডের বিপক্ষে এটাই কোনো দলের সর্বোচ্চ সংগ্রহ। জিততে হলে তাই বর্তমান চ্যাম্পিয়নদের রেকর্ডই গড়তে হবে। এবারের আসরেই শ্রীলঙ্কার বিপক্ষে ৩৪৫ রান তাড়া করে জেতে পাকিস্তান। বিশ্বকাপ ইতিহাসে যা সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড।

চলতি বছর দুর্দান্ত ফর্মে আছেন ক্লাসেন। ওয়ানডে ক্যারিয়ারে চার সেঞ্চুরির মধ্যে তিনটিই করেছেন এই বছর। আজ সেঞ্চুরি তুলে নেন ৬১ বলে। শেষ পর্যন্ত ৬৭ বলে ১২ চার ও ৪ ছক্কায় ১০৯ রানের ইনিংস খেলে থামেন ডানহাতি এই ব্যাটার। তার আগে ষষ্ঠ উইকেটে মার্কো ইয়ানসেনকে সঙ্গে নিয়ে গড়েন ১৫১ রানের জুটি। দক্ষিণ আফ্রিকার হয়ে যা সর্বোচ্চ।

ক্লাসেনের মতোই সমান তালে ব্যাট করেন ইয়ানসেনও। ৩৫ বলে প্রথম ফিফটি তুলে নেন এই অলরাউন্ডার। অপরাজিত ৭৫ রানের বিস্ফোরক ইনিংসে ৪২ বল খেলে তিনটি চার ও ছয়টি ছক্কা মারেন তিনি।

এর আগের অবশ্য প্রোটিয়াদের ইনিংস মেরামতের কাজটি করেন ডুসেন ও হেনড্রিকস। অসুস্থতার কারণে আজ খেলতে পারেননি নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা। তার পরিবর্তে জায়গা পেয়ে সুযোগটা দারুণভাবে কাজে লাগালেন হেনড্রিকস। ৭৫ বলে ৯ চার ও ৩ ছক্কায় ৮৫ রান করেন তিনি। দ্বিতীয় উইকেটে তার সঙ্গে ১২১ রানের জুটি গড়েন ডুসেন। তার ব্যাট থেকে আসে ৬১ বলে ৬০ রান। চারে নেমে অধিনায়ক এইডেন মারক্রামও খেলেন ৪২ বলে ৪৪ রানের কার্যকরী ইনিংস।

ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন রিস টপলি। দুটি করে শিকার আদিল রশিদ ও গাস অ্যাটকিনসনের।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

১

একই জায়গায় আটকে থাকতে চাই না

২

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৩

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৪

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৫

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৬

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

৭

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

৮

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

৯

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১০

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১১

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১২

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৩

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৫

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৬

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১৭

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১৮

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১৯

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

২০