বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
১ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২০ নভেম্বর ২০২৪, ১২:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় ৬ দফা দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের মানববন্ধন

ডেস্ক রিপোর্ট: সরকারি চাকরিতে দশম গ্রেড প্রদান ও দীর্ঘ ১৪ বছর বন্ধ থাকা নিয়োগ প্রক্রিয়া পুনরায় চালুসহ ছয় দফা দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন করেছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।

বুধবার (২০ নভেম্বর) সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ে বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পরিষদের আহবানে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

তাদের অন্যান্য দাবিগুলো হলো, স্বাস্থ্যসেবার মান উন্নয়নে মেডিকেল টেকনোলজিস্টদের জন্য পৃথক পরিদপ্তর স্থাপন, বিএসসি ও এমএসসি কোর্স চালুসহ স্কলারশিপ ও প্রশিক্ষণ ভাতা চালুকরণ, পেশাগত দক্ষতা ও উন্নয়ন নিশ্চিতে টেকনোলজি কাউন্সিল প্রতিষ্ঠা এবং বেসরকারি খাতে কর্মরত টেকনোলজিস্টদের জন্য সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, চিকিৎসা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ হলেও মেডিকেল টেকনোলজিস্টরা দীর্ঘদিন ধরে অবহেলিত। সরকারি হাসপাতালে টেকনোলজিস্টদের জন্য প্রয়োজনীয় পদ সৃষ্টিতে উদাসীনতা, পদোন্নতি ও বদলির সুযোগ না থাকায় মেডিকেল টেকনোলজিস্টরা কর্মজীবনে উৎসাহ হারাচ্ছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ অনুযায়ী, একজন চিকিৎসকের বিপরীতে পাঁচজন টেকনোলজিস্ট থাকা উচিত। অথচ বর্তমানে দেশের সরকারি হাসপাতালগুলোতে প্রয়োজনীয় টেকনোলজিস্টদের কেবল ১% আছে। এতে স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে, রোগীরা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না।

মানববন্ধন থেকে দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি ঘোষণার হুশিয়ারী উচ্চারণ করা হয়।

মানববন্ধনে স্থানীয় টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট শিক্ষার্থীসহ পেশাজীবীরা একাত্মতা প্রকাশ করেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে ৭২ জনের মাঝে ১৮শ মুরগির বাচ্চা ও খাদ্য বিতরণ

সড়কে ইজিবাইক বন্ধ করলে বাস চলাচল বন্ধ করে দেওয়া হবে: আশাশুনিতে ইজিবাইক মালিক সমিতি

আশাশুনির বাঁশদহা নদীতে কাঠের সেতু নির্মাণ

কালিগঞ্জে রথযাত্রা সফল করতে বিএনপির প্রস্তুতি সভা

হাড়দ্দহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন

কালিগঞ্জে ছাত্রদলের উদ্যোগে বিশুদ্ধ পানি, স্যালাইন ও পরীক্ষা উপকরণ বিতরণ

খুলনায় সাংবাদিকদের উপর হামলার ঘটনায় সাতক্ষীরা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ

বুধহাটায় ১৫ দিনব্যাপী বৃক্ষ মেলা উদ্বোধন

শার্শায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার

দ্য এডিটরসে সংবাদ প্রকাশ: শ্যামনগরে ৩ বেকারিকে জরিমানা

১০

তালায় সড়ক দুর্ঘটনা রোধ ও স্থায়ী বাসস্ট্যান্ড নির্মাণের দাবিতে মানববন্ধন

১১

‌দেবহাটায় জলবায়ু ঝুঁকি ও বজ্রপাত রোধে খেজুর বীজ ও তালের চারা রোপণ কর্মসূচি

১২

সামেক হাসপাতালে আউট সোর্সিংয়ে নিয়োগপ্রাপ্তদের নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

১৩

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীদের লং মার্চ

১৪

0ne million seeds campaign launched for coastal restoration

১৫

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চুক্তি থেকে বেরিয়ে গেল ইরান

১৬

শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সভা

১৭

কালিগঞ্জের বাজারগ্রামে ড্রেন সংস্কার কাজ উদ্বোধন

১৮

শ্যামনগরে পরিত্যক্ত ভবন ভাঙতে গিয়ে ছাদ ধসে পড়ে ৫ শ্রমিক আহত

১৯

খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ, নিরাপত্তা নিশ্চিতের দাবি

২০
error: Content is protected !!