বাংলাদেশ, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
২৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৫ সেপ্টেম্বর ২০২৪, ৬:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৩তম শাহাদত বার্ষিকী পালিত

বেনাপোল প্রতিনিধি : বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ৫৩তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) যশোরের শার্শার কাশিপুরে নূর মোহাম্মদ শেখের সমাধিস্থলে উপজেলা প্রশাসন, বিজিবি, নূর মোহাম্মাদের পরিবার, সরকারি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কলেজ, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান নানা কর্মসূচি পালন করেছে।

এসব কর্মসূচির মধ্যে ছিল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিস্থলে গার্ড অব অনার প্রদান, শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল।

এসময় উপস্থিত ছিলেন, বিজিবির যশোর ৪৯ ব্যাটালিয়নের টুআইসি মেজর ফারজিন ফাহিম, সহকারী পরিচালক (এডি) মাসুদ রানা, শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিন, নুর মোহাম্মদের দৌহিত্র নিয়ামুল ইসলাম উৎস, কাশিপুর বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার মাহবুব আলম, ডিহি ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মুকুল, সাবেক প্যানেল চেয়ারম্যান আমির হোসেন রানা, নুর মোহাম্মদ কওমী মাদ্রাসার পর্ষদের সভাপতি মাওলানা হাবিবুল্লাহ, জান্নাতা খানম মহিলা কওমী মাদ্রার মোহতামিম মাওলানা কামাল হোসেন প্রমুখ।

প্রসঙ্গত, নূর মোহাম্মদ শেখ ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি নড়াইল সদর উপজেলার মহিষখোলা (বর্তমান নাম নূর মোহাম্মদনগর) গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালের (৫ সেপ্টেম্বর) যশোর অঞ্চল নিয়ে গঠিত ৮নং সেক্টরে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে যশোরের ঝিকরগাছা উপজেলার গোয়ালহাটি গ্রামে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে শহীদ হন তিনি। পরে শার্শা উপজেলার সীমান্তবর্তী কাশিপুর গ্রামে তাকে সমাহিত করা হয়।

মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে ‘বীরশ্রেষ্ঠ’ খেতাবে ভূষিত করা হয় ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ

১

গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই!

২

বিমানে পাশাপাশি সিটে শাকিব-মিথিলা, গেলেন কোথায়?

৩

দেব পরিচালনা করলে নায়ক হতে রাজি জিৎ

৪

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রিজভী

৫

উত্থান-পতনের দিনে তিন ফিফটিতে ভর করে বাংলাদেশের ৩১৭

৬

২য় সমাবর্তনের ফি বৃদ্ধি ও প্রফেশনালদের অন্তর্ভুক্তি নিয়ে জবিতে সমালোচনার ঝড়

৭

জাকারিয়া হত্যার বিচার বাস্তবায়ন কমিটির সভা, শনিবার নিউমার্কেট চত্বরে মানববন্ধন

৮

শ্যামনগরে জিম্মিদশা থেকে যুবককে উদ্ধার করলো পুলিশ

৯

তালায় জব ফেয়ার, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী

১০

সাংবাদিক মনিরুল ইসলাম মনির সেজ ভাইয়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

১১

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত সদস্যদের পরিচিতি সভা

১২

নোবেল শান্তি পুরস্কার পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিলাই

১৩

জবির দ্বিতীয় সমাবর্তনে অংশগ্রহণে আবেদন শুরু ১৫ অক্টোবর

১৪

শ্রেণিকক্ষে যে প্রশ্ন কেউ করে না || মো. মামুন হাসান

১৫

সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান পেল ১৭ সাংবাদিক

১৬

আলিপুর ইউনিয়ন আ’লীগের সম্পাদক জিয়াউল ইসলাম গ্রেপ্তার

১৭

অস্ট্রেলিয়ার পর আফগানিস্তান, নতুন পরীক্ষায় বাংলাদেশ

১৮

বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুর

১৯

ইউপি নির্বাচনের নতুন তারিখ ঘোষণা হবে সোমবার

২০