বাংলাদেশ, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
২২ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২৭ সেপ্টেম্বর ২০২৩, ১:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রাইমা সেনের সঙ্গে প্রথমবার কলকাতার সিনেমায় অপূর্ব

বিনোদন ডেস্ক: প্রথমবারের মতো পশ্চিমবঙ্গের সিনেমায় অভিনয় করছেন বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। প্রযোজনা প্রতিষ্ঠান ‘ফ্রেন্ডস কমিউনিকেশন জানিয়েছে, নির্মাতা প্রতিম ডি গুপ্তের ‘চালচিত্র’ সিনেমায় দেখা যাবে অপূর্বকে। প্রযোজনা প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, ছবিটির শুটিংয়ে অভিনেতা এখন কলকাতায় ব্যস্ত রয়েছেন।

প্রতিমের পরিচালনায় এই কপ স্টোরিতে দেখা যাবে পশ্চিমবঙ্গের টোটা রায় চৌধুরী, শান্তনু মাহেশ্বরী, রাইমা সেন, স্বস্তিকা দত্ত, অনির্বাণ চক্রবর্তীর মতো জনপ্রিয় অভিনেতা ও অভিনেত্রীদের।

প্রথমবার পশ্চিমবঙ্গের সিনেমায় অভিনয়ের বিষয়ে অপূর্ব বলেন, ‘সিনেমাটি নিয়ে আমি বেশ উত্তেজিত। কারণ গল্পটা ভালো। প্রযোজক-পরিচালক দক্ষতার সঙ্গে কাজটা করছেন, তাই আরও ভালো লাগছে ছবিটার অংশ হতে পেরে।’

চরিত্র সম্পর্কে বিস্তারিত না জানালেও পরিচালক প্রতিম জানিয়েছেন, সিনেমাটিতে অপূর্বকে পুলিশের চরিত্রে দেখা যাবে।

‘চালচিত্র’ একটি থ্রিলার ঘরানার ছবি। কলকাতা পুলিশের গোয়েন্দা শাখার একদল অফিসার, যাদের নেতৃত্বে অফিসার কণিষ্ক চট্টোপাধ্যায়। কাজে দুর্ধর্ষ অথচ একাধিক ত্রুটিপূর্ণ এই অফিসারের চরিত্রে অভিনয় করবেন টোটা রায় চৌধুরী। এই অফিসাররা তদন্তে নামবেন একগুচ্ছ খুনের ঘটনার। তদন্ত করতে করতে দেখা যাবে তা কোথাও গিয়ে যেন ১২ বছর আগে কণিষ্ক চট্টোপাধ্যায়ের কোনো এক পুরোনো কেসে মিলিত হচ্ছে। পেশার সঙ্গে সঙ্গে চার পুলিশ অফিসারের ব্যক্তিগত জীবনেও উঠবে ঝড়।

‘চালচিত্র’ সিনেমাটির প্রযোজক ফিরদৌসল হাসানের প্রযোজনা সংস্থা ‘ফ্রেন্ডস কমিউনিকেশন’। প্রযোজনা সংস্থাটির ‘হুব্বা’ শিরোনামের সিনেমায় অভিনয় করেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম।

জয়া আহসানের পর বাংলাদেশের অভিনেতাদের এখন নিয়মিতই দেখা যাচ্ছে কলকাতার সিনেমায়। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত মৃণাল সেনের বায়োপিকে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। পশ্চিমবঙ্গের ‘আরও এক পৃথিবী’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তাসনিয়া ফারিণের। এ ছাড়া অনীক দত্ত পরিচালিত ‘যত কাণ্ড কলকাতাতেই’ সিনেমায় দেখা যাবে নওশাবা আহমেদকে। এই তালিকাতেই এবার যোগ হলো অপূর্বর নাম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

কালিগঞ্জে ২০ কৃষকের মাঝে বিনামূল্যে লেবুর চারা ও সার বিতরণ

সাতক্ষীরা ও শ্যামনগরে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু

কলারোয়ায় পৌঁছালো লেবাননে নিহত শুভ দাসের মরদেহ, স্বজনদের আজাহারী

নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট

সাজাভোগ করে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি

অসুস্থ গরু জবাই ও বাইরে থেকে মাংস আনার প্রতিবাদে মানববন্ধন

স্বামী হারিয়েও থামেননি, জীবিকার লড়াইয়ে ঘুরে দাঁড়াচ্ছেন বাঘ বিধবারা

সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন: মনিরুল বেলালী সভাপতি, মনিরুল ফারুকী সেক্রেটারি

স্থানীয় নির্বাচন: মিছিল, পোস্টার, এআই কনটেন্টে নিষেধাজ্ঞা ইসির

১০

কালিগঞ্জে বসতঘরে দুর্বৃত্তদের আগুন

১১

দেবহাটায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা

১২

গৃহবধূ চন্দনা গুম মামলার প্রধান আসামি ভেন্ডার রবি গ্রেপ্তার

১৩

দক্ষতার শক্তিতে বদলে যেতে পারে সাতক্ষীরার ভবিষ্যৎ || মো. মামুন হাসান

১৪

স্বপ্ন সার্থক মানবিক ফাউন্ডেশন’র ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১৫

পাইকগাছায় ভূমি সেবায় গতি, আশার সঞ্চার

১৬

সাতক্ষীরায় কৃষি ব্যাংক কর্মকর্তাদের সম্মেলন

১৭

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তালা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির যাত্রা

১৮

ঘোনা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি গাজী সুলতান, তালা প্রেসক্লাবের অভিনন্দন

১৯

কয়রায় তরুণ সংঘের নির্বাচন: শামীম সভাপতি, আবু মুছা সম্পাদক

২০
error: Content is protected !!