বাংলাদেশ, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২ ডিসেম্বর ২০২৩, ৬:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

অ্যাকশন-রহস্যে মোড়া ‘সালার’র ট্রেলার, নজর কাড়লেন প্রভাস

বিনোদন ডেস্ক:‘বাহুবলী’র পর থেকে সাফল্যের মুখ দেখেননি দক্ষিণ ভারতের সুপারস্টার প্রভাস। বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারেনি তার ‘আদিপুরুষ’। কিন্তু প্রভাস দমে যাবার পাত্র নয়। আবারও রণংদেহি মেজাজে ক্যামেরার সামনে হাজির তিনি।

শুক্রবার (০১ ডিসেম্বর) প্রকাশ্য হয় তার আসন্ন সিনেমা ‘সালার’র ট্রেলার।

শুধু প্রভাস নন, এতে রয়েছে আরেক দক্ষিণী তারকা পৃথ্বীরাজ সুকুমারণ। দেবার ভূমিকায় অভিনয় করেছেন প্রভাস। পৃথ্বীরাজ তার বন্ধু বরদারাজার চরিত্রে। জগপতি বাবু হয়েছে রাজামান্নার।

খানসারে বিশাল সাম্রাজ্য রাজামান্নারের। এর উত্তরসূরি হিসেবে ছেলে বরদারাজাকে বেছে নেয় সে। কিন্তু ডাকাত বংশের এই রাজমুকুট পাওয়া সহজ নয়। রয়েছে ষড়যন্ত্রের কাঁটাতার। বন্ধুর জন্যই রণংদেহি মেজাজে যুদ্ধক্ষেত্রে নামে দেবা।

ট্রেলারের শুরুতে দেখা গেছে দুই বন্ধুকে। একজন অপরজনকে বলছেন, ‘তোর জন্য শিকার করব, তেমনই কারও শিকার হতেও পারি। ’ বন্ধুত্বের কাহিনীর গল্পের ট্রেলার জুড়েই অ্যাকশন থেকে রহস্য।

‘কেজিএফ’ নির্মাতা প্রশান্ত নীল পরিচালিত এই সিনেমা নিয়ে প্রথম থেকেই উত্তেজনা ছিল তুঙ্গে। যশের চরিত্রের সঙ্গে প্রভাসের চরিত্রকে মিলিয়ে দেওয়া হয়েছে এই সিনেমাতে। তবে টিজারে প্রভাসকে না দেখতে পেয়ে খানিক হতাশই হন ভক্তরা। সেই আঁশা ট্রেলারে মিটল।

সিনেমাতে প্রভাস-পৃথ্বীরাজ ছাড়াও রয়েছেন শ্রুতি হাসান, টিনু আনন্দ, শ্রিয়া রেড্ডি। আসছে ২২ ডিসেম্বর তেলুগু, তামিল, হিন্দি, কন্নড় ও মালয়লাম ভাষায় মুক্তির পাবে সিনেমাটি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আতরজান মহিলা কলেজে ব্যতিক্রমী উদ্যোগ: শিক্ষকদের দেয়া বই পেয়ে নারী শিক্ষায় অন্য জাগরণ

১

অদৃশ্য রপ্তানি ও অর্থনীতির বহুমুখীকরণে পর্যটন || মো: মামুন হাসান

২

শারদীয় দুর্গোৎসব: মহাসপ্তমীতে মণ্ডপে মণ্ডপে ভক্তদের আরাধনা

৩

লালন সাঁইয়ের তিরোধান দিবসে ছেঁউড়িয়ায় বসেছে সাধুর হাট

৪

কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৭

৫

‎সুন্দরবনের ‘সুন্দরী’ কি হারিয়ে যাবে? || ‎তারিক ইসলাম

৬

কামালনগর কবরস্থান সম্প্রসারণে জমি ক্রয়ের জন্য মতবিনিময়: আর্থিক সহযোগিতার আহ্বান

৭

‘আগে ভালো ছিলাম’-জনজীবনের দীর্ঘশ্বাস, রাষ্ট্রের জন্য সতর্কবার্তা || গাজী মুহাম্মাদ আসাদুল্লাহ

৮

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা: শরীরে ৬ গুলির চিহ্ন

৯

আশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ

১০

ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৬ হাজারের বেশি যাত্রী

১১

যুব উন্নয়নের প্রশ্নফাঁসে জড়িত ৫ সরকারি কর্মচারীসহ গ্রেপ্তার ৭

১২

কৃষি পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় উপকূলের ২৫ নারীকে সম্মাননা

১৩

কালিগঞ্জে সপ্তম শ্রেণীর ছাত্রীকে অপহরণের অভিযোগ!

১৪

রাতের আধারে মুন্সিগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন মালঞ্চ নদীর চরের জমি দখল!

১৫

আলোচনায় অপু বিশ্বাসের ‘প্রিয় বন্ধু’, কে তিনি?

১৬

দক্ষতার দুই ডানায় ভর করে নতুন অর্থনীতি || মো. মামুন হাসান

১৭

জলবায়ু অভিযোজনের নামে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ঋণের ফাঁদে ফেলা চলবে না

১৮

মোংলায় প্রয়াত কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ’র ৭০তম জন্মবার্ষিকী পালিত

১৯

তালায় মাছ চুরির অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

২০