বাংলাদেশ, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৬ সেপ্টেম্বর ২০২৪, ৭:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কয়রায় ভারি বর্ষণে তলিয়ে গেছে মৎস্য ঘের

ডেস্ক রিপোর্ট: খুলনার কয়রায় গত বৃহস্পতিবার রাত থেকে টানা চার দিনের ভারি বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। স্থবির হয়ে পড়েছে সব কার্যক্রম। নেমে এসেছে চরম দুর্ভোগ। প্রচণ্ড বৃষ্টির মধ্য দিয়ে কয়রার মানুষ মৎস্য ঘেরগুলো টিকিয়ে রাখার চেষ্টা করছে। অবিরাম বৃষ্টিতে তলিয়ে গেছে প্রায় শত শত মৎস্য ঘের। নষ্ট হয়েছে চলতি আমন মৌসুমের বীজতলা ও ক্ষেতের ফসল। এ যেন এই জনপদের মানুষের উপরে মড়ার উপর খাঁড়ার ঘা। টানা বৃষ্টিপাতের ফলে উপজেলার বিভিন্ন অঞ্চলের পুকুর, রাস্তাঘাট ও বাড়ির আঙিনা তলিয়ে গেছে।

জানা গেছে, গত ৪ দিনের টানা বৃষ্টির পানিতে ফের একাকার খাল, বিল, পুকুর, রাস্তাঘাট ও মৎস্য ঘের। টানা বৃষ্টিপাতের কারণে ক্ষতিগ্রস্ত বেঁড়িবাধ নিয়ে বন্যা আতঙ্কে পড়েছেন নদী পাড়ের মানুষ। সবচেয়ে দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া মানুষ। ঘরের বাইরে না যেতে পারায় তাদের সংসারে চলছে চরম দুর্ভোগ। শুধু তাই নয়, যানবাহনের চালকরা পড়েছেন বিপাকে। দু-চারটি যানবাহন বের করা হলেও বেড়েছে ভাড়ার পরিমাণ, ফলে দ্বিগুণ ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের। ব্যবসায়ীদের মিলছে না তেমন ক্রেতা। অলস সময় পার করছেন ইজিবাইক, ভ্যান ও অটোচালকরা।

উপজেলা কৃষি অফিসের তথ্য মতে, চলতি বছরে আমনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৬ হাজার দুইশ হেক্টর । তবে ভারি বর্ষণের কারণে অধিকাংশ কৃষকের আমনের ক্ষেত পানির নিচে। চলতি মৌসুমে কৃষকরা ক্ষতির মুখে পড়তে পারে। এতে আমনের বীজতলা ও আমনের ক্ষেত নষ্ট হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় কৃষকরা।

৫নং কয়রা গ্রামের কৃষক আব্দুল্লাহ আল মামুন বলেন, ৪ বিঘা জমিতে আমন চাষাবাদ করেছি কিন্তু টানা তিন দিনের বৃষ্টিতে সব পানিতে তলিয়ে রয়েছে। দ্রুত সময়ের মধ্যে পানি নিষ্কাশন না হলে সব নষ্ট হয়ে যাবে।

উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি অফিসার মাহমুদুল হাসান বলেন, অতি বর্ষণে কয়রার কৃষকদের আমনের ক্ষেত ডুবে গেছে। তবে তা টিকিয়ে রাখতে কৃষকদের বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে।

কয়রা সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য সরদার নাজমুল ছাদাত বলেন, কয়রার অধিকাংশ স্লুইস গেটগুলো অকেজো হয়ে যাওয়ায় পানি নিষ্কাশনের কাজে বাধাগ্রস্ত স্লুইস গেটগুলো সংস্কার করা দরকার। এদিকে টানা বৃষ্টিতে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ কাজে যেতে না পারায় পরিবার-পরিজন নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে।

উপজেলা মৎস্য অফিসার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সৈকত মল্লিক বলেন, কয়রায় কয়েক দিনের টানা বর্ষণে প্রায় ৭শ মৎস্য ঘের তলিয়ে গেছে। মৎস্যচাষিদের মাছ টিকিয়ে রাখতে বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

১

একই জায়গায় আটকে থাকতে চাই না

২

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৩

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৪

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৫

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৬

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

৭

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

৮

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

৯

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১০

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১১

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১২

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৩

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৫

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৬

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১৭

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১৮

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১৯

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

২০