বাংলাদেশ, সোমবার, ২৭ জুলাই ২০২৬
১২ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২১ সেপ্টেম্বর ২০২৪, ১০:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শাকবাড়িয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা

কয়রা (খুলনা) প্রতিনিধি : খুলনার কয়রা উপ‌জেলার সুন্দরবন সংলগ্ন দ‌ক্ষিণ বেদকা‌শি ইউনিয়নের জোড়শিং-আংটিহারা এলাকায় শাকবা‌ড়িয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকা‌লে ড্রেজার মেশিন জব্দসহ ক‌য়েকজন শ্রমিক‌কে আটক ক‌রেছে কোস্টগার্ড। এসময় ভ্রাম্যমাণ আদালতে ড্রেজার মা‌লিক‌কে এক লাখ টাকা জরিমানা করা হয়।

শ‌নিবার (২১ সেপ্টেম্বর) দুপু‌রের দিকে কয়রা উপ‌জেলার সহকারী ক‌মিশনার (ভূ‌মি) ও নির্বাহী ম্যাজি‌স্ট্রেট বিএম তা‌রিক-উজ-জামান এই ভ্রাম্যমাণ আদাল‌ত পরিচালনা করেন।

স্থানীয় সূ‌ত্রে জানা গে‌ছে, কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের জোড়শিং, গোলখালী, আংটিহারা নামক স্থানে নদীতে কোনো চর না থাকলেও ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন ও বিক্রয় করে আস‌ছিল মরজু শেখ না‌মে এক বালু ব্যবসা‌য়ী। বাঁধের কাছ থেকে বালু উত্তোলনের কারণে ঝুঁকির মধ্যে পড়েছে ওই এলাকার নদী রক্ষা বাঁধ।

আংটিহারা গ্রামের আলমগীর হোসেন বলেন, নদী থেকে অবৈধভাবে বালু তোলা বন্ধে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। কিন্তু এসব পদক্ষেপ যথেষ্ট কার্যকর হচ্ছে না। কারণ অবৈধ বালু তোলার পেছনে রয়েছে একটি শক্তিশালী চক্র। এই চক্রের মধ্যে রয়েছেন স্থানীয় প্রভাবশালী ব্যক্তি, রাজনৈতিক নেতা, সরকারি কর্মকর্তাসহ অনেকে। তাঁরা অবৈধ বালু তোলার মাধ্যমে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন আর ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ।

তিনি আরও বলেন, স্থানীয় প্রশাসন মাঝেমধ্যে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালালেও অবৈধ এ কার্যক্রম বন্ধ হচ্ছে না। এ অবস্থায় নদী তীরের বেড়িবাঁধ ও আবাদি জমিগুলো ভাঙনের কবলে পড়ছে। জড়িতরা প্রভাবশালী হওয়া কৃষকরা পড়েছেন বেকায়দায়।

কয়রা উপ‌জেলার সহকারী ক‌মিশনার (ভূ‌মি) বিএম মোঃ ত‌া‌‌রিক-উজ-জামান ব‌লেন, কোস্টগার্ড অ‌ভিযান চা‌লি‌য়ে ড্রেজারসহ ক‌য়েকজন শ্রমিক‌কে আটক ক‌রে। তাৎক্ষণিক ড্রেজা‌র মালিকের নিকট থেকে বালুু মহল ও মাটি ব্যাবস্থাপনা আইন ২০২৩ এর ১৫(১) ধারায় মারজু শেখ নামের এক বালু ব্যবসায়ীকে এক লাখ টাকা জ‌রিমানা করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৫ মে পর্যন্ত সব দাপ্তরিক পত্রে ‘নজরুল বর্ষ’ লোগো ব্যবহারের নির্দেশ

২৫ জুলাইকেই কেন বেছে নিলেন নির্মাতা, কী আছে ‘ঠিকানা বাংলাদেশ’ সিনেমায়?

আদালতে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী

পছন্দ পিৎজা, ফিট থাকার রহস্য জানালেন জয়া আহসান

বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলেছে বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা, ফিরছেন সৌম্য

শ্যামনগররে ঝুরঝুরি খালরে একটি অংশ দখল, জলাবদ্ধতায় জনর্দুভােগ

ভারতে পাচারকালে প্রায় দেড় কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক

বার্ষিক শিক্ষা প্রতিষ্ঠান জরিপ উপলক্ষে কর্মশালা

১০

পাইকগাছায় কপোতাক্ষ নদের চর অবাধে দখল!

১১

তালার শাহাপুর-খানপুর সড়ক উদ্বোধন

১২

হট্টগোলে মুলতবি হলো বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা

১৩

সাতক্ষীরা জেলা ট্রাক মালিক সমিতির কমিটি থেকে একযোগে ৮ জনের পদত্যাগ

১৪

বারসিক’র উদ্যোগে প্রাণী স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ

১৫

এল.এল.বি শেষ পর্বে সাতক্ষীরা ল’ কলেজের ৯৮ ভাগ শিক্ষার্থী উত্তীর্ণ

১৬

দেশের ৫০ শয্যার হাসপাতালগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

১৭

তালা হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ

১৮

কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি

১৯

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

২০
error: Content is protected !!