বাংলাদেশ, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
১৭ বৈশাখ ১৪৩৩ | সময়:
admin
২৬ সেপ্টেম্বর ২০২৪, ৫:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শেখ হাসিনার জন্য নিজামউদ্দিনের মাজারে দোয়া করালেন শামীম ওসমান!

ডেস্ক রিপোর্ট: ছাত্র-জনতার আন্দোলনে নিজের এলাকা নারায়ণগঞ্জে অস্ত্র হাতে প্রতিরোধে নেমেছিলেন সাবেক এমপি শামীম ওসমান। গণ–অভ্যুত্থানের দুদিন আগেও দলের কার্যালয়ে প্রকাশ্যে দেখা গিয়েছিল তাকে। ৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লবে আওয়ামী লীগ সরকারের পতনের সূচনা হলে আর দেখা যায়নি শামীম ওসমানকে। ইতোমধ্যে সাবেক এই এমপির বিরুদ্ধে একাধিক হত্যা মামলা হলেও তাকে খুঁজে পাওয়া যায়নি। অবশেষে সব রহস্যের অবসান ঘটেছে একটি ভিডিও থেকে— শামীম ওসমানের দেখা মিলেছে ভারতের রাজধানী দিল্লিতে হজরত নিজামউদ্দিনের দরগায়। শেখ হাসিনার জন্য নিজামউদ্দিন আউলিয়ার মাজারে দোয়া করিয়েছেন তিনি।

আওয়ামী লীগ সরকার পতনের এক মাসের মাথায় নিজামউদ্দিনের দরগায় মনিরুল হক নামে এক ফ্রিল্যান্স ফটোগ্রাফারের ক্যামেরায় ধরা পরেন শামীম ওসমান। চলতি মাসের শুরু দিকে করা ওই ভিডিওটি সংবাদ মাধ্যমের কাছে দিয়েছেন ফটোগ্রাফার ও নির্মাতা মনিরুল হক।

ভিডিও সূত্রে জানা গেছে, মাজারে এক ব্যক্তিকে দিয়ে দোয়া করান শামীম ওসমান। ভিডিওর উর্দু ভাষার সেই দোয়া বাংলা করলে হয়, ‘শামীম ওসমান সাহেবকে সালাম পৌঁছানোর সামর্থ্য দাও। শেখ হাসিনা সাহেবাকে শানদার সাফল্য দান করে বাংলাদেশে ফিরে যাওয়ার ভাগ্য দান করো।’

এদিকে সেদিনের দৃশ্য সংবাদ মাধ্যমের কাছে বর্ণনা করেছেন প্রত্যক্ষদর্শী ও ফ্রিল্যান্স ফটোগ্রাফার মনিরুল। তিনি জানান, ভারতের একটি বিশ্ববিদ্যালয় থেকে সদ্য স্নাতকোত্তর চূড়ান্ত পরীক্ষা শেষ করে নিজামুদ্দিনের দরগায় ঘুরতে গিয়েছিলেন। এ সময় হঠাৎ ‘বাংলাদেশ’ শব্দ শুনে তাকালে দেখেন এক ব্যক্তি বাংলাদেশের নাম উচ্চারণ করে দোয়া করছেন। তখন সঙ্গে সঙ্গে মোবাইলের ক্যামেরা চালু করে ভিডিও করা শুরু করেন তিনি।

মনিরুল জানান, তিনি সেখানে শামীম ওসমানকে দেখে অবাক হন। ওই সময় শামীম ওসমানের সঙ্গে তার পরিবারের সম্ভবত আরও তিনজন সদস্য ছিলেন। পরে তিনি শামীম ওসমানকে অনুসরণ করতে থাকেন। দরগাহের এক পাশে থাকা খাবার জায়গায় শামীম ওসমান ও তার পরিবারের সদস্যদের তবারক বিতরণ করতে দেখেন তিনি। এমনকি যিনি দোয়া পড়ছিলেন, তাকে টাকাও দিতে দেখেন।

ছাত্র-জনতার গণ–অভ্যুত্থানে গত ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর আওয়ামী লীগের অনেক নেতা ও এমপি-মন্ত্রী গোপনে দেশ ছাড়েন। এর মধ্যেই নারায়ণগঞ্জের আলোচিত নেতা শামীম ওসমান সপরিবার গোপনে দেশ ছাড়েন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাতাখালি ফাউন্ডেশনের উদ্যোগে মৃত ব্যক্তির দাফন ও গোসলের প্রয়োজনীয় সামগ্রী বিতরণ

দেবহাটায় কেমিক্যাল দিয়ে পাকানো ৪৮ ক্যারেট আম বিনষ্ট

ভ্যান চুরি করতে গিয়ে হাতেনাতে দুই যুবক আটক

শ্যামনগরে ৭৭টি পানির ট্যাংক ও সেটিং উপকরণ বিতরণ

দেবহাটায় দক্ষতা বৃদ্ধির তিন মাসব্যাপী প্রশিক্ষণ শুরু

মানহানির প্রতিবাদে বুধহাটা দারুল উলুম মাদ্রাসার মুহতামিমের সংবাদ সম্মেলন

কবে দেশে ফিরছেন জানালেন সাকিব

খোলা ভোজ্য তেল স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ

আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির সভা

খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা, সম্পাদক তরিকুল

১০

আশাশুনিতে নদী ভাঙনের ভয়াবহতা স্বচক্ষে দেখলেন পাউবোর নির্বাহী প্রকৌশলী তাজকিয়া

১১

৯ মে লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি

১২

প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত, পুরস্কার পেল যেসব নম্বর

১৩

আশাশুনিতে বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু!

১৪

‘৭১-এর ভুল স্বীকারে বাধা কোথায়?’ জামায়াতকে গয়েশ্বর

১৫

কালিগঞ্জে পানি নিষ্কাশনের পথ বন্ধের অভিযোগ, জলাবদ্ধতা

১৬

নতুন কর্মসূচি ঘোষণা দিল বিএনপি

১৭

প্রথমবার ঢাকায় একসঙ্গে নারী ডিসি ও এসপি নিয়োগ

১৮

দেশের কোথায় কখন কালবৈশাখী তাণ্ডব চালাবে, জানালেন আবহাওয়াবিদ

১৯

পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা ইরানের জাতীয় সম্পদ: মোজতবা খামেনি

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705