বাংলাদেশ, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
২ অক্টোবর ২০২৪, ৩:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পুলিশের সঙ্গে সংবাদকর্মীদের সম্পর্ক বৃদ্ধির উপর গুরুত্বারোপ করলেন সাতক্ষীরার নতুন এসপি

ডেস্ক রিপোর্ট: চোরাচালান, মাদক, জুয়া ও অবৈধ যানবাহন চলাচল নিয়ন্ত্রণের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও তথ্য প্রাপ্তিতে পুলিশের সঙ্গে সংবাদকর্মীদের সম্পর্ক বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেছেন সাতক্ষীরার নতুন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।

বুধবার (২ অক্টোবর) সাতক্ষীরা পুলিশ লাইনসে জেলা পুলিশ আয়োজিত মিট দ্য প্রেসে প্রথমবারের মতো সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন তিনি।

পুলিশ সুপার আরও বলেন, চাঁদাবাজ ও দখলদারমুক্ত সমৃদ্ধ সাতক্ষীরা জনপদ গড়ার প্রত্যয়ে আমি কাজ করে যাব। এজন্য আইন শৃঙ্খলা রক্ষায় সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, পুলিশের কিছু অসাধু কর্মকর্তা ছিল, যাদের কারণে আমরা অনেক সমস্যার সম্মুখীন হয়েছি। সেই সমস্ত বিষয়ে না গিয়ে আমরা আইন-শৃঙ্খলা সমঝোতা করতে চাচ্ছি। এই সমঝোতার জন্য সাংবাদিকদের সহযোগিতা ও যারা রাজনৈতিক দলে রয়েছেন তাদের সহযোগিতা প্রয়োজন।

এ সময় পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম দ্রুততম সময়ে তথ্য প্রাপ্তি নিশ্চিতকরণের আশ্বাস দেন।

মতবিনিময় সভায় আরও অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ আমিনুর রহমান, ডিআইও-১ মো.হাফিজুর রহমান, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ তারেক ফয়সাল ইবনে আজিজ প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলারোয়ায় খামারীদের জলবায়ু বিপন্নতা বিষয়ক প্রশিক্ষণ

২০২৮ থেকে নতুন পাঠ্যক্রম, আগামী বছর যুক্ত হচ্ছে ৪ নতুন বই

বিপন্ন ‎বিলাই-নখা || ‎তারিক ইসলাম

তালার নুরু বিশ্বাস ও যুব জামায়াতের নেতা ইয়াকুব আলীর বিরুদ্ধে অন্যের সম্পত্তি দখলের অভিযোগ

তালায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফট স্কিল প্রশিক্ষণ শুরু

এসএসসির ফলাফল ঘোষণা ২০ জুলাই

কয়রায় প্রত্যাশীর মধু মেলা

কালিগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে চুরি

পাইকগাছায় গণপিটুনিতে নিহত ১, বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

বিয়ের পিঁড়িতে বসছেন জেনিফার? হবু পাত্র যিনি

১০

৪ দিনেই ২০০ কোটি পার করল রাম চরণের ‘পেড্ডি’

১১

একদিনে হাম ও উপস্বর্গে ৮ শিশুর মৃত্যু

১২

ফিলিপাইনে ভূমিকম্পে ধসে পড়েছে বহু ভবন, ৩২ প্রাণহানি

১৩

১৪০ দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের ওষুধ: স্বাস্থ্যমন্ত্রী

১৪

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

১৫

বিসিবির নতুন ২৫ পরিচালকের পরিচয়

১৬

যুক্তরাষ্ট্রের কথা শুনলো না ইসরায়েল, হামলা করলো তেহরানে

১৭

সেই উপদেষ্টারা কে কোথায়

১৮

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বাংলাদেশসহ পাঁচ দেশ

১৯

ফিলিপাইনে ৭.৮ মাত্রার ভূমিকম্প, ৩ দেশে সুনামি সতর্কতা

২০