বাংলাদেশ, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
১৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৫ ডিসেম্বর ২০২৪, ২:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

৬৭ আরোহী নিয়ে কাজাখস্তানে যাত্রীবাহী প্লেন বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক: কাজাখস্তানের আকতাউ শহরের কাছে একটি যাত্রীবাহী প্লেন বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় বুধবার ওই দুর্ঘটনা ঘটেছে। দেশটির জরুরি বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। ঘটনাস্থলের আগুন নিয়ন্ত্রণে জরুরি বিভাগের কর্মীরা কাজ করছে বলেও জানিয়েছেন তিনি। খবর এএফপি, আল জাজিরা।

রাশিয়ার নিউজ এজেন্সি জানিয়েছে, আজারবাইজান এয়ারলাইন্সের ওই প্লেনটি বাকু থেকে যাত্রা করেছিল। এটি রাশিয়ার চেচনিয়ার গ্রোজনিতে যাওয়ার কথা ছিল। কিন্তু ঘন কুয়াশার কারণে প্লেনটি আবার বাকুর দিকেই ফিরে আসছিল।

কাজাখস্তানের পরিবহনমন্ত্রী বুধবার এক বিবৃতিতে জানিয়েছেন, আজারবাইজান এয়ারলাইন্সের যাত্রীবাহী একটি প্লেন রাজধানী বাকু থেকে রাশিয়ার গ্রোজনির উদ্দেশে যাত্রা করার পর বুধবার পশ্চিম কাজাখস্তানে বিধ্বস্ত হয়েছে।

এক টেলিগ্রাম পোস্টে জানানো হয়েছে, আজারবাইজান এয়ারলাইন্সের একটি প্লেন বাকু থেকে গ্রোজনিতে যাওয়ার সময় আকতাউ শহরের কাছে বিধ্বস্ত হয়েছে।

কাজাখস্তানের পরিবহনমন্ত্রী জানিয়েছেন, ওই প্লেনে ৬২ জন যাত্রী এবং আরও পাঁচজন ক্রু সদস্য ছিল। দেশটির জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, তাদের সদস্যরা ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণ করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন

১

পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বারসিকের ক্যাম্পেইন

২

শার্শায় ২৬ পিস স্বর্ণের বারসহ চোরাকারকারী আটক

৩

জয়ের পরও স্বস্তি নেই ব্রাজিল শিবিরে

৪

দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, সতর্কতা

৫

প্রথমবার নারী প্রধানমন্ত্রী পেল মরক্কো

৬

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ

৭

অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার

৮

হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের

৯

একনেকে ১৫,৮২৩ কোটি টাকায় ১৩ প্রকল্প অনুমোদন

১০

২২ অক্টোবরও ছুটি, দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি

১১

পাইকগাছায় বন্দোবস্ত ‌দেওয়া জমিতে সরকারি সাইনবোর্ড, বিপাকে ভূমিহীনরা

১২

প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকার, বিরোধী দলকে আলোচনার আহ্বান

১৩

মানব পাচার প্রতিরোধে সভা

১৪

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা

১৫

৪ দলীয় প্রীতি ফুটবল টুর্নামেন্টে দেবহাটা থানা চ্যাম্পিয়ন

১৬

হাইকোর্টের আদেশে নিজ দায়িত্বে ফিরলেন নবারুণ স্কুলের প্রধান শিক্ষক মালেক গাজী

১৭

পিচ্চি রাজার ভারতে পলায়ন ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে তৎপর বিজিবি

১৮

ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস

১৯

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মনোনীত হলেন জবি শিক্ষার্থী তৌহিদ

২০